নিজস্ব প্রতিবেদক জটিল হৃদরোগে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের চিকিৎসায় উপমহাদেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠিকে আনা হচ্ছে। ভারতের এই চিকিৎসক আজ সোমবার বেলা ১২টায় একটি বিশেষ ফ্লাইটে রাজধানীর হজরত শাহ জালাল (রহ.) বিমানবন্দরে নামবেন। ডা. দেবী শেঠিকে গ্রহণ করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকদের একটি প্রতিনিধি দল ইতিমধ্যে বিমানবন্দরের পথে রওনা ...
Featured
ঠাকুরগাঁওয়ে ৫জনের মৃত্যু: একজনের দেহে নিপাহ ভাইরাস
নিজস্ব প্রতিবেদক ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় অজ্ঞাত রোগে পাঁচজনের মৃত্যুর ঘটনা তদন্তে একটি মৃতদেহে নিপাহ ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। একই পরিবারের ওই সদস্যদের মারা যাওয়ার ঘটনায় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নয় সদস্যের একটি দল নিপাহ ভাইরাসের উপস্থিতি পেয়েছে। আইইডিসিআরের অনুসন্ধানে এসেছে, মৃত ব্যক্তিদের সবার জ্বর, মাথাব্যথা, বমি ও মস্তিষ্কে ইনফেকশনের (এনসেফালাইটিস) উপসর্গ ছিল। মৃতদের মধ্যে একজনের নমুনা ...
ওবায়দুল কাদেরের শয্যাপাশে মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক হৃদরোগে আক্রান্ত হয়ে ‘জীবন শঙ্কায়’ থাকা চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দেখতে গিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা। রোববার রাত পৌনে দশটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পৌঁছান বিএনপি নেতারা। এখানেই চিকিৎসাধীন ওবায়দুল কাদের। এ সময় মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ ...
সেদিন আমি রেডি ছিলাম, আমাকে আদালতে আনা হয়নি: খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক ‘সেদিন আমি রেডি ছিলাম, আমাকে আদালতে আনা হয়নি। অথচ বলা হয়েছে, আমি ইচ্ছা করে আদালতে আসিনি। সেটা ঠিক না।’ কথাগুলো সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার। নাইকো দুর্নীতি মামলায় হাজিরা দিতে আদালতে প্রবেশ করেই তিনি এসব কথা বলেন। নাইকো দুর্নীতি মামলার অভিযোগ শুনানিতে আজ দুপুর ১২টা ৩৪ মিনিটে হুইলচেয়ারে করে পুরান ঢাকার অস্থায়ী বিশেষ জজ আদালতে আনা হয় খালেদা জিয়াকে। ...
ছবির জন্য সমালোচনার মুখে সারা
এন্টারটেইনমেন্ট ডেস্ক ফিল্মফেয়ার ম্যাগাজিন মার্চ সংখ্যার প্রচ্ছদের জন্য বলিউডের এ সময়ের অন্যতম সফল নবাগত তারকা সারা আলী খানের ফটোশুট করা হয়েছে। আর এই ফটোশুট হয়েছে কেনিয়ার মাসাইমারা ন্যাশনাল পার্কে। যেহেতু ফটোশুটের জন্য এমন একটি পরিবেশকে বেছে নেওয়া হয়েছে, তাই ছবিতে স্থানীয় মাসাইমারা আদিবাসীর কয়েকজন সদস্যকেও রাখা হয়। এ সময় তাঁদের পরনে ছিল ঐতিহ্যবাহী পোশাক। একটি ছবিতে দেখা গেছে, সারা আলী ...
হাসপাতালে কাদেরকে দেখলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দেখতে আজ রোববার বেলা সাড়ে তিনটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) যান। বিকেল সোয়া ৪টার দিকে তিনি হাসপাতাল থেকে বেরিয়ে যান। রাজশাহীতে সেনাবাহিনীর একটি অনুষ্ঠানে অংশ নিয়ে ঢাকায় ফিরে আজ দলের অসুস্থ সাধারণ সম্পাদককে দেখতে হাসপাতালে যান আওয়ামী লীগের সভানেত্রী। এর ...
রিং পরানোর পরও অবনতি, লাইফ সাপোর্টে ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিবেদক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। হৃদযন্ত্রে পাওয়া তিনটি ব্লকের মধ্যে একটিতে স্টেন্ট (রিং) পরানোর পরও তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। বিএসএমএমইউয়ের প্রিভেন্টিভ কার্ডিওলজি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের প্রধান অধ্যাপক ডা. হারিসুল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ...
পাক-ভারতের উত্তেজনা বাড়াচ্ছে ইসরায়েল: রবার্ট ফিস্ক
বিদেশ ডেস্ক ভারত এবং পাকিস্তানের মধ্যে ক্রমশ উত্তেজনা বাড়ার পিছনে ইসরায়েলের বড় ভূমিকা রয়েছে বলে দাবি করেছেন ব্রিটিশ খ্যাতনামা সাংবাদিক রবার্ট ফিস্ক। তিনি বলেছেন, নয়াদিল্লির ওপর ইসরায়েলের প্রভাব ক্রমশ বাড়ছে। আর তা বাড়ার ফলেই সম্প্রতি ভারত-পাকিস্তানের মধ্যে ক্রমশ উত্তেজনা তৈরি হচ্ছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেনডেন্টে এ খবর দিয়েছে। ওই প্রতিবেদনে তিনি এর ব্যাখায় বলেছেন, ভারতের হিন্দু জাতীয়তাবাদীদের মধ্যে বিরাজমান মুসলমান ...
দক্ষিণ আফ্রিকায় ছুরিকাঘাতে বাংলাদেশি নিহত
বিদেশ ডেস্ক দক্ষিণ আফ্রিকার কেপটাউনে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে জহিরুল ইসলাম হাওলাদা (৪৬) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার ( ২মার্চ) বাংলাদেশ সময় বিকাল ৩ টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। জহিরুল ইসলাম শরীয়তপুর সদর উপজেলার মাহামুদপুর এলাকার মৃত সাদেক হাওলাদারের ছেলে। তার মৃত্যু খবর গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। নিহতের স্ত্রীর ...
হামলায় পাকিস্তানের কোনো ক্ষতিই হয়নি: বিজেপি মন্ত্রী
বিদেশ ডেস্ক পাকিস্তানের অন্দরে বালাকোটে বায়ুসেনার বিমানহানায় কতজন জৈশ জঙ্গি খতম হয়েছে, তা জানায়নি কেন্দ্রীয় সরকার বা বায়ুসেনা। অথচ সংবাদমাধ্যম বলেছে, মৃতের সংখ্যা ৩০০র বেশি। এরমধ্যেই দার্জিলিঙের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুরিন্দর সিং আলুওয়ালিয়া বলে বসলেন, বায়ুসেনার হামলায় পাকিস্তানে কোনও জীবনহানি হয়নি। তাঁর কথায়, ‘আমরা কোনও ক্ষয়ক্ষতি করতে চাইনি। শুধু আমাদের ক্ষমতা বোঝাতে চেয়েছি! বাড়ির পাশে বোমা ফেলে পাকিস্তানকে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর