নিজস্ব প্রতিবেদক রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের পর প্রায় ১২ শতাধিক রোগীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে হাসপাতালে নতুন ভবনের তৃতীয় তলার স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত হয়। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. ...
Featured
কাশ্মীরে সামরিক বহরে হামলায় ৪২ ভারতীয় সেনা নিহত
বিদেশ ডেস্ক ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে বোমা বিস্ফোরণের ঘটনায় নিহতর সংখ্যা বেড়ে ৪২ জনে দাঁড়িয়েছে। নিহতরা সবাই দেশটির বিশেষায়িত বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) সদস্য। হামালায় অন্তত ৪০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজ্যের পুলবামা জেলার অবন্তিপুর এলাকার গোরিপুরে ৩৫০ কেজি ওজনের একটি বিস্ফোরণ ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস ...
সিরিয়া ইস্যুতে বৈঠকে বসছে রাশিয়া, তুরস্ক ও ইরান
বিদেশ ডেস্ক সিরীয় সংঘাত অবসানের লক্ষ্যে আলোচনার জন্য বৃহস্পতিবার ইরান ও তুরস্কের প্রেসিডেন্টের সাথে ত্রিপক্ষীয় বৈঠকে মিলিত হচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইসলামিক স্টেট (আইএস) জিহাদিদের নিয়ন্ত্রণে সিরিয়ার পূর্বাঞ্চলের একটি মাত্র এলাকা রয়েছে। এদিকে ওয়াশিংটন দেশটি থেকে সৈন্য প্রত্যাহারের প্রস্তুতি নিয়েছে। এদিকে, চলতি সপ্তাহে কূটনৈতিক তোড়জোড়ের লক্ষ্য সিরিয়ায় আট বছর ধরে চলা রক্তক্ষয়ী সংঘাত বন্ধ করা। সিরিয়ায় চলমান এই যুদ্ধে ...
নিউমার্কেট ভবন দোতলা করার সিদ্ধান্ত অবৈধ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক রাজধানীর নিউমার্কেটে একতলা ভবন দোতলা করার সিটি করপোরেশনের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এ বিষয়ে ইতোপূর্বে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিল সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ বৃহস্পতিবার এই রায় দেয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনিক আর হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল মোখলেসুর রহমান। ...
রাজধানীতে ট্রেনের ধাক্কায় ২ জন নিহত
নিজস্ব প্রতিবেদক রাজধানীতে ট্রেনের ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে খিলক্ষেত শেওড়া রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের আনুমানিক বয়স ৪৭ ও ৭০ বছর হবে বলে জানা গেছে। ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) বিমানবন্দর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, রাজধানীর শেওড়া রেললাইন এলাকায় ভোরে ট্রেনের ধাক্কায় দু’জনের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতদের ...
জাবিতে ছাত্রলীগের দুই গ্রুপের গোলাগুলি, প্রক্টরসহ আহত ১০
নিজস্ব প্রতিবেদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল ও বর্তমান সাধারণ সম্পাদক এসএম আবু সুফিয়ান চঞ্চলের মধ্যকার কেন্দ্রীয় খেলার মাঠে বাগবিতণ্ডাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রক্টরসহ ১০ জন আহত হয়েছেন। বুধবার বিকেল ৫টা থেকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় দফায় দফায় সংঘর্ষ হয়। দুই গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষ ...
নির্বাচন চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপি’র ৭ প্রার্থীর মামলা
নিজস্ব প্রতিবেদক একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে এবং নির্বাচিত প্রার্থীর বিজয় চ্যালেঞ্জ করে হাইকোর্টের নির্বাচনি ট্রাইব্যুনালে মামলা করেছেন বিএনপির সাতজন প্রার্থী। গতকাল মঙ্গলবার ও আজ বুধবার ( ১২ ও ১৩ ফেব্রুয়ারি) আসনভিত্তিক প্রার্থীরাই বাদী হয়ে এসব মামলা দায়ের করেন। আগামী কয়েক দিনে ৬৪ জেলা থেকে অন্তত একজন করে পরাজিত প্রার্থী বাদী হয়ে মামলা করবেন বলে জানা গেছে। বিএনপির ...
ইরানে আত্মঘাতী হামলা: নিহতের সংখ্যা বেড়ে ২৭
বিদেশ ডেস্ক ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান ও বালুচিস্তান প্রদেশে সন্ত্রাসী হামলায় ২৭ জন সেনা নিহত হয়েছেন। এঘটনায় আরও ১৩ জন আহত হয়েছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র পদাতিক বাহিনীর কুদস ঘাঁটি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, বুধবার রাতে খাশ-জাহেদান সড়কে আইআরজিসি’র সদস্যদের বহনকারী একটি বাসে আত্মঘাতী হামলা চালিয়েছে তাকফিরি সন্ত্রাসীরা। বিস্ফোরক-ভর্তি গাড়ির সাহায্যে এ হামলা চালানো ...
কোয়ার্টারে এক পা দিয়ে রাখল টটেনহাম
খেলা ডেস্ক ইনজুরির কারণে হ্যারি কেইন নেই, নেই ড্যালে আলিও। দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগে অনেকেই তাই টটেনহামের চেয়ে এগিয়ে রেখেছিলেন জার্মান লিগে দুর্দান্ত ফর্মে থাকা বরুশিয়া ডর্টমুন্ডকে। প্রথমার্ধে দারুণ খেলে সেটারই প্রমাণ দিচ্ছিল ডর্টমুন্ড। তবে দ্বিতীয়ার্ধে সব হিসেব নিকেশ পাল্টে দিয়েছে টটেনহাম। সন-ভেরতোগেন-লরেন্তের গোলে ডর্টমুন্ডকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টারে এক পা দিয়ে রাখল লন্ডনের ক্লাবটি। প্রথমার্ধে একের পর এক আক্রমণে ...
জার্মানির উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক ছয়দিনের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকাল ৮টা ১০ মিনিটে জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে তিনি জার্মানির উদ্দেশে রওনা হন। টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বিদেশ সফর। দেশে ফেরার পথে তিনি সংযুক্ত আরব আমিরাত সফর করবেন। প্রধানমন্ত্রীর অফিসের একজন মুখপাত্র ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর