বিদেশ ডেস্ক জার্মানি সফর শেষে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ১০ টায় ইতিহাদ এয়ারওয়েজের ইওয়াই-০০৪ ফ্লাইটে জার্মানির মিউনিখ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সংযুক্ত আবুধাবির উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। মিউনিখ নিরাপত্তা সম্মেলনে এবং আবুধাবিতে একটি আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে যোগ দিতে ৬ দিনের সরকারি সফরে দেশের বাইরে রয়েছেন তিনি। ১৭ থেকে ১৯ ...
Featured
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু
নিজস্ব প্রতিবেদক টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। আজ ফজরের নামাজের পর আম বয়ানের মধ্যে দিয়ে শুরু হয় ইজতেমার দ্বিতীয় পর্ব। সাদপন্থীদের নেতৃত্বে এ পর্বে ভোর থেকেই লাখো মুসল্লির সমাগমে পূর্ণ হয়ে গেছে মূল ইজতেমা ময়দান। ফজরের পর থেকেই তাবুতে তাবুতে ভাগ হয়ে তাবলীগ জামায়াতের শিক্ষা নিয়ে আলোচনা করছেন বিভিন্ন জেলা থেকে আসা সাদপন্থী মুসুল্লিরা। আগামীকাল আখেরি ...
একই পরিবারের ৫ জন ৬ দিন ধরে ‘নিখোঁজ’
অনলাইন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মা, দুই মেয়েসহ একই পরিবারের পাঁচজন ছয় দিন ধরে নিখোঁজ। পুলিশ ও বাড়ির কর্তার ধারণা, পারিবারিক মান-অভিমান থেকে তাঁরা গা ঢাকা দিয়েছেন। নিখোঁজ ব্যক্তিরা হলেন সিদ্ধিরগঞ্জের পূর্ব নিমাইকাশারী মাদানীনগর নুরবাগ এলাকার জামাল সরদারের স্ত্রী নিপা বেগম (৩০), মেয়ে আশামনি (১১) ও প্রিয়া মনি (৪), তাঁর ভায়রার মেয়ে সুমাইয়া (১৪) ও শ্যালকের ছেলে আজিম (৭)। এই ঘটনায় গত ...
ঢাকায় কালো মেঘ করে বজ্রসহ বৃষ্টি
নিজস্ব প্রতিবেদক পশ্চিমা লঘুচাপের প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে ফাল্গুনে শীতের আমেজ ফিরে এসেছে। আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, গতকাল শনিবার দিবাগত রাত থেকেই দেশের উত্তরাঞ্চলসহ কয়েকটি এলাকায় বৃষ্টি হচ্ছে। আজ সকালে ঢাকায় কালো মেঘ করে বজ্রসহ বৃষ্টি হয়। এদিকে বসন্তে হঠাৎ বৃষ্টিতে ঢাকার বিভিন্ন এলাকার সড়কে পানি জমে যায়। চরম দুর্ভোগে পড়েন নগরবাসী। রংপুর, রাজশাহী, ...
চট্টগ্রামে বস্তিতে ভয়াবহ আগুন, নারী-শিশুসহ ৮ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার চাকতাইয়ের ভেড়ামার্কেট বস্তিতে ভয়াবহ আগুনে পুড়ে শিশুসহ ৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। নিহতদের মধ্যে দুই পরিবারের ৭ জন রয়েছে বলে জানা গেছে। আর একজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। শনিবার রাত সাড়ে তিনটার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ারের সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। তখন ...
কবি আল মাহমুদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক
নিজস্ব প্রতিবেদক স্বাধীনতা সংগ্রামী মুক্তিযোদ্ধা, একুশে পদকপ্রাপ্ত এবং বাংলাদেশের অন্যতম প্রধান কবি ও সোনালী কাবিনখ্যাত আল মাহমুদের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন। কবি আল মাহমুদ গতকাল রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। ...
বিএসএফের মতোই বাংলাদেশিদের হত্যা করছে বিজিবি: বিএনপি
নিজস্ব প্রতিবেদক বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দায়িত্ব হল সীমান্ত পাহারা দেয়া। কিন্তু তারা সীমান্ত পাহারা না দিয়ে বিএসএফের মতোই বাংলাদেশিদের হত্যা করেছে। তিনি বলেন, প্রায় দিনই বিএসএফ বাংলাদেশিদের গুলি করে হত্যা করছে, অথচ বিজিবি এ বিষয়ে নির্বিকার। বাংলাদেশিদের হত্যা করতে তারা কুণ্ঠাবোধ করছে না। মিডনাইট সরকারকে সহায়তা করার জন্যই পুলিশ র্যাবের মতো ...
সিরিজ হেরে গেছে এক ম্যাচ বাকি থাকতেই
খেলা ডেস্ক আগে ব্যাটিং করা বাংলাদেশের টপ অর্ডার ব্যর্থ, ভঙ্গুর মিডল অর্ডার। এরপর মোহাম্মদ মিঠুনের হাল ধরা, তবে থেমে যাওয়া ইনিংস বড় করার আগেই। তার সহকারির ভূমিকা পালন করা ব্যাটসম্যানের অবস্থাও তাই। ‘পার’ স্কোরের বেশ আগেই তাই থেমে যাওয়া বাংলাদেশের। এরপর মার্টিন গাপটিলের সেঞ্চুরি, নিউজিল্যান্ডের সহজ জয়। হুট করে মনে হতে পারে, হয়তো বলা হচ্ছে নেপিয়ারে প্রথম ওয়ানডের কথাই। আদতে ...
‘মিয়ানমার বাংলাদেশের সার্বভৌমত্বের ওপরে আঘাত করেছে’
নিজস্ব প্রতিবেদক মিয়ানমার বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রিজভী আহমেদ বলেন, অবৈধভাবে ক্ষমতা আঁকড়ে থাকা মিডনাইট ভোটের এই সরকার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ক্রমাগত ব্যর্থ হচ্ছে। নতজানু পররাষ্ট্রনীতির কারণে মিয়ানমারও বাংলাদেশকে নিয়ে দু:সাহস দেখাতে ...
ম্যারাডোনার চেয়ে মেসিই সেরা: ফার্গুসন
খেলা ডেস্ক আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা ও লিওনেল মেসির মধ্যে কে সেরা এ নিয়ে বিতর্কের শেষ নেই। এবার তাতে শামিল হলেন লিভারপুল কিংবদন্তি ও স্কাই স্পোর্টসের বোদ্ধা বিশ্লেষক গ্রায়েম সাউনেস, প্রখ্যাত ক্রীড়ালেখক হিউ ম্যাকলভ্যানি ও ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন। গত সপ্তাহে ম্যাকলভ্যানির মৃত্যুতে বিষয়টি নতুন করে উঠে আসে। ম্যারাডোনা ও মেসির মধ্যে শ্রেষ্ঠত্বের প্রশ্নে সাউনেসের পছন্দ ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর