১১ই জুন, ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৯:২৬

Featured

এইচএসসি পরীক্ষা শুরু ১ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক চলতি বছর উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ১ এপ্রিল। ঢাকা শিক্ষা বোর্ড রোববার (২৪ ফেব্রুয়ারি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। সূচি অনুযায়ী, ১ এপ্রিল থেকে ১১ মে হবে তত্ত্বীয় পরীক্ষা। আর ১২ থেকে ২১ মের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে। প্রতিবছরের মতো এবারও প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। নির্দেশনায় ...

কমান্ডো অভিযানে বিমান ছিনতাইকারী নিহত

নিজস্ব প্রতিবেদক প্রায় তিন ঘণ্টার টান টান উত্তেজনার পর চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের ময়ূরপঙ্খী উড়োজাহাজ ছিনতাই চেষ্টা ঘটনার অবসান হলো আজ রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে। কমান্ডো অভিযানে উড়োজাহাজটিতে থাকা অস্ত্রধারী তরুণ নিহত হয়েছেন। ওই উড়োজাহাজ থেকে যাত্রী-ক্রুসহ সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। কমান্ডো অভিযান নিয়ে ব্রিফিংয়ে জানানো হয়, গুলিবিদ্ধ অবস্থায় ২৫–২৬ বছর বয়সী অস্ত্রধারী তরুণকে আটক ...

চকবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ চেয়ে রিট

নিজস্ব প্রতিবেদক পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডে নিহত, আহত ও ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ৩০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। জনস্বার্থে রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন সুপ্রিমকোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ। হাইকোর্টের বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চে রিটের শুনানি হবে বলে জানান রিটকারী আইনজীবী। রিটে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের জন্য ...

দাবি আদায়ে ঢাবি ভিসির কার্যালয়ের সামনে ছাত্রদলের অবস্থান

নিজস্ব প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয় বিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন নির্বাচন তিন মাস পেছানো ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিত করার দাবিতে ভিসির কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষণা অনুযায়ী ৭ দফা দাবিতে আজ রোববার দুপুর ১২টা থেকে এই অবস্থান কর্মসূচিতে শুরু হয়েছে। এতে অংশ নিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আকরামুল হাসান, আসাদুজ্জামান আসাদ, এজমল ...

তথ্যমন্ত্রীকে গোয়েন্দা সংস্থার প্রধান করার আহ্বান বিএনপির

নিজস্ব প্রতিবেদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ ও বিভীষিকাময় অগ্নিকাণ্ডে বিএনপির সংশ্লিষ্টতা খতিয়ে দেখা উচিত তথ্যমন্ত্রীর এমন বক্তব্যের কড়া সমালোচনা করে তিনি বলেন, ‘এই ধরনের উদ্ভট লোককে তথ্যমন্ত্রী করে আমার মনে হয় সরকার অন্যায় করেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উচিত তাকে ...

ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক ভোটার তালিকায় নাম না থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্রী ও কেন্দ্রীয় ছাত্রদলের ছাত্রী বিষয়ক সম্পাদক ফাহমিদা মজিদ। আজ রোববার ফাহমিদা মজিদের পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। পরে আইনজীবী রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, ভোটার তালিকায় ...

দুর্দান্ত মেসির হ্যাটট্রিকে বার্সেলোনার জয়

খেলা ডেস্ক ২২ মিনিটেই অপরাধী বনে গিয়েছিলেন লিওনেল মেসি। ম্যাচ যত গড়িয়েছে ততই নিজের দায় মিটিয়েছেন। ম্যাচ শেষ হতে দেখা গেল দায় মেটাতে মেটাতেই সেভিয়ার মাঠ থেকে দলকে জিতিয়েছেন তো বটেই, হ্যাটট্রিকও করে ফেলেছেন। মেসির দুর্দান্ত নৈপুণ্যে সেভিয়াকে ৪-২ গোলে হারিয়ে দিয়েছে বার্সেলোনা। ২২ মিনিটে সেভিয়া ডি-বক্সের সামনে অযথা বল নিয়ে সময় নষ্ট করছিলেন মেসি। অনেকটা সময় নিয়ে যে পাস ...

‘পুনর্গঠিত হচ্ছে বিএনপি’

নিজস্ব প্রতিবেদক দল পুনর্গঠনের কাজ শুরু হয়েছে মন্তব্য করে নেতাকর্মীদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপি নেতা তৈয়মুর আলম খন্দকার রচিত দুটি গ্রন্থের প্রকাশনা-পাঠ ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মোশাররফ বলেন, ইতিমধ্যে দল পুনর্গঠনের কাজ শুরু হয়েছে। যেখানে যা দুর্বলতা আছে তা খোঁজে বের করে ...

আসামে ভেজাল মদপানে ৬৬ শ্রমিকের মৃত্যু

বিদেশ ডেস্ক আসামে ভেজাল মদপানে ৬৬ জন চা শ্রমিক নিহত হয়েছেন। গুরুতর আহতাবস্থায় বেশ কয়েকজনকে জোরহাট মেডিকেল কলেজ হাসপাতাল ও গোলাঘাট সিভিল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় আসামের রাজধানী গুয়াহাটি থেকে ৩১০ কিলোমিটার দূরে এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সাতজন নারী শ্রমিকও রয়েছেন। খবর নিউজ এইট্টিন’র। সাপ্তাহিক মজুরি পাওয়ার পর ওই শ্রমিকরা মদপানের পর এই হতাহতের ঘটনা ঘটে। স্থানীয়রা ...

সুদানে জরুরি অবস্থা জারি

বিদেশ ডেস্ক সুদানে জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট ওমর আল বশির। একই সাথে কেন্দ্রীয় সরকার ভেঙ্গে দেওয়ারও আদেশ দিয়েছেন তিনি। বরখাস্ত করা হয়েছে রাজ্যের সকল গভর্নরদের। আজ শুক্রবার এক টেলিভিশন ভাষণে ওমর আল বশির বলেন, আমি আগামী এক বছরের জন্য দেশজুড়ে জরুরি অবস্থা জারি করছি। এছাড়াও সংবিধানে কোনো ধরনের পরিবর্তন আনা থেকে বিরত থাকতে সংসদকেও নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে ...