বিদেশ ডেস্ক পাকিস্তানের নিয়ন্ত্রণরেখায় (লাইন অব কন্ট্রোল) ভারতের বিমানবাহিনীর হামলায় ৩০০ জন জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছে ভারত। আজ মঙ্গলবার ভোরে পাকিস্তানের জয়েশ-ই-মোহাম্মদ, হিজবুল্লাহ মুজাহেদীন ও লস্কর-ই-তায়েবার স্থাপনায় এ বিমান হামলা চালানো হয়। টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বিজয় কেশব গোখলে সরকারি এক বিবৃতিতে জানান, নিয়ন্ত্রণরেখার ওপারে পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে জয়েশ জঙ্গি ঘাঁটি ...
Featured
খালেদা জিয়ার কিছু হলে দায় সরকারকেই বহন করতে হবে: ফখরুল
নিজস্ব প্রতিবেদক এক বছরেরও বেশি সময় ধরে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেছেন, অসুস্থ বিএনপির চেয়ারপারসনকে কারাগারে সঠিক চিকিৎসা না দিয়ে তাকে তীলে তীলে অকালে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ ...
পিলখানা ট্র্যাজেডির দিন আজ
নিজস্ব প্রতিবেদক পিলখানা ট্র্যাজেডির সেই বিভীষিকাময় দিন আজ। ২০০৯ সালের আজকের এই দিনে বিজিবি কর্মকর্তাদের রক্তে ভেসে গিয়েছিল পিলখানা। পিলখানায় সাবেক বিডিআর ও বর্তমান বিজিবি সদর দপ্তরে ঘটে মর্মান্তিক নৃশংস হত্যাকাণ্ড। সকাল ৯টা ২৭ মিনিটে একদল বিদ্রোহী তৎকালীন বিডিআর’র সৈনিক দরবার হলে চলমান বার্ষিক দরবারে ঢুকে যায়। অস্ত্র তাক করা হয় মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের বুকে। এভাবেই শুরু হয় ...
দিবালার গোলে রক্ষা জুভেন্টাসের
খেলা ডেস্ক ইতালিন লিগ সিরি আ’তে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা বোলোনিয়ার বিপক্ষে দিবালার গোলে জয় পেয়েছে জুভেন্টাস। প্রতিপক্ষের মাঠে নিজেদের সঠিকভাবে মেলে ধরতে না পারলেও জয় নিয়ে মাঠ ছাড়ে মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল। রবিবার স্থানীয় সময় বিকালে ১-০ গোলে জেতে টানা সাতবারের চ্যাম্পিয়নরা। এনিয়ে লিগে টানা দ্বিতীয় ম্যাচে গোলের দেখা পেলেন দিবালা। আসরে তার মোট গোল চারটি। ম্যাচের ২৮তম মিনিটে পিছিয়ে ...
সিরিয়ায় মাইন বিস্ফোরণে ২৪ শ্রমিক নিহত
বিদেশ ডেস্ক সিরিয়ার হামা প্রদেশে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) পুতে রাখা মাইন বোমা বিস্ফোরণে কমপক্ষে ২৪ জন শ্রমিক নিহত হয়েছেন। রবিবার সকালে দেশটির হামা প্রদেশের সালামিয়েহের কেন্দ্রীয় শহরের কাছে এই বোমা হামলার ঘটনা ঘটে। কর্তৃপক্ষের ধারণা, এলাকাটি আইএসের নিয়ন্ত্রণে থাকাকালীন সময়েই মাইন বোমাগুলো পুতে রাখা হয়েছিল। পরে কৃষি কাজে নিয়োজিত শ্রমিকদের গাড়িটি পুতে রাখা মাইনে আঘাত করলে এ ঘটনা ঘটে। ...
পেনাল্টিতে রক্ষা পেল রিয়াল মাদ্রিদ
খেলা ডেস্ক মার্সেলো না থাকলেই রিয়াল মাদ্রিদ জেতে! তথ্যটি জেনে চোখ কপালে উঠে গেলেও পরিসংখ্যান কিন্তু তা-ই বলছে— লা লিগায় মার্সেলোকে ছাড়া রিয়াল মাদ্রিদ ম্যাচ জিতেছে ৮১ দশমিক ৮ শতাংশ ম্যাচ। লেভান্তের বিপক্ষে মার্সেলোকে খেলাননি সোলারি। প্রতিপক্ষের মাঠে রিয়াল মাদ্রিদ জিতেছে ২-১ গোলের ব্যবধানে। রিয়ালের দুটি গোলই এসেছে পেনাল্টি থেকে। ৪২তম মিনিটে লুকা মডরিচের শটে মুখ বাঁচাতে গিয়ে হাতে লাগিয়ে ...
আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় এএসআই নিহত
নিজস্ব প্রতিবেদক সাভারের আশুলিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় জসিমউদ্দিন নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩ পুলিশ সদস্য। নিহত জসিমদ্দিন মাদারীপুর সদরের মোকছেদের ছেলে। আহতরা হলেন- অনিক, নাজমুল ও তালুকদার। আজ সোমবার সকাল ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নরসিংহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জাবেদ মাসুদ বিষয়টি নিশ্চত করে গণমাধ্যমকে বলেন, ...
সিটির শিরোপা ছাপিয়ে আলোচনায় ‘কেপা-নাটক’
খেলা ডেস্ক পেপ গার্দিওলার ২৫ তম শিরোপা জয়? রাখুন এক দিকে! ম্যানচেস্টার সিটির সব প্রতিযোগিতা মিলে ছয় পেনাল্টি শুটআউটে ছয়বারই জয়? আপাতত তা ভুলে যান। ম্যানচেস্টার সিটি চেলসিকে হারিয়ে লিগ কাপ জিতেছে বটে, কিন্তু আজকে তা অন্তত আড়াল হয়ে যাচ্ছে। আজ ওয়েম্বলিতে যা হলো, ইংলিশ ফুটবল তো বটেই, পেশাদার ফুটবলেও এমন কিছু আপনি দেখেছেন কি না সন্দেহ! ম্যাচের তখন শেষ ...
ওল্ড ট্রাফোর্ডে পয়েন্ট তালিকার শীর্ষে উঠল লিভারপুল
খেলা ডেস্ক ওল্ড ট্রাফোর্ডে এমন ম্যাড়মেড়ে ড্র হয়ত আশা করেননি কেউই। অথবা প্রথমার্ধেই দুইদলের চারজনের বদলি হওয়াটাও অনুমিত ছিল না। সেটা অবশ্য ট্যাকটিক্যাল কোনো বদলি ছিল না, সবগুলোই বাধ্য হয়ে করাতে হয়েছে দুই ম্যানেজারকে। বাধ্য হয়ে আরও একটা কাজও করতে হয়েছে দুইদলকে, গোলশূন্য ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করেছে ম্যানচেস্টার ইউনাইটেড-লিভারপুলের। তবে লিভারপুলের কাজটা হয়ে গেছে তাতে, পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে ...
সোমবার এক দিনের রাষ্ট্রীয় শোক
নিজস্ব প্রতিবেদক চকবাজারের চুড়িহাট্টার ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত লোকজনের আত্মার শান্তি কামনা এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা-সহমর্মিতা প্রকাশের জন্য এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করবে জাতি। কাল সোমবার রাষ্ট্রীয় শোক দিবস পালন করা হবে। আজ রোববার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এবং মন্ত্রিপরিষদ সচিবের রুটিন দায়িত্বে থাকা শামসুল আরেফিন ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর