বিদেশ ডেস্ক চকবাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। শনিবার জাতিসংঘের মহাসচিবের অফিস থেকে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে পাঠানো এক বার্তায় এই সমবেদনা জানান তিনি। নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঢাকার চকবাজারে সংঘটিত অগ্নিকাণ্ডে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে পাঠানো এক বার্তায় গভীর ...
Featured
ধনীদের লোভের পরিণতি চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ড: নিউইয়র্ক টাইমস
বিদেশ ডেস্ক গত বুধবার রাতে রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৬৭ জনের লাশ উদ্ধার করা হয়। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের পিছনে ‘ধনীদের লোভ’কে দায়ী করেছে যুক্তরাষ্ট্রের প্রসিদ্ধ গণমাধ্যম ‘নিউইয়র্ক টাইমস’। প্রতিবেদনে বলা হয়, আগুনের সূত্রপাত হলে একটি ছোট দোকানে তা ছড়িয়ে পড়ে, যেখানে অনুমোদনবিহীনভাবে রাখা হয়েছিল রাসায়নিক। মুহূর্তেই সেই আগুন ছড়িয়ে পড়ে দোকানের পাশের একটি আবাসিক ভবনে, যেখানে ...
গ্যাসের পাইপলাইন লিকেজ: পুরান ঢাকার সিদ্দিকবাজারে আগুন
নিজস্ব প্রতিবেদক রাজধানীর পুরান ঢাকায় আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সিদ্দিকবাজার এলাকার একটি রাস্তার পাশে থাকা তিতাস গ্যাসের পাইপলাইনের লিকেজ থেকে হঠাৎ আগুন লাগে। শুক্রবার (২২ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫৫ মিনিটে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কন্ট্রোল ইউনিট। তবে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে বলে বাহিনীটির পক্ষ থেকে জানানো হয়েছে। এই অগ্নিকাণ্ডে ...
আশুলিয়ায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, এসআইসহ আহত ১০
নিজস্ব প্রতিবেদক আশুলিয়ায় আউকপাড়া বস্তিতে মাদক ব্যবসায়ীদের সঙ্গে ডিবি পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে ডিবি পুলিশ মাদক চোরাকারবারীদের আটক করতে গেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ডিবি পুলিশ জানায়, রাতে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের এসআই শহিদুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে আউকপাড়া এলাকার শীর্ষ ইয়াবা ব্যবসায়ী নুর হোসেনকে ৬০ পিস ইয়াবাসহ আটক করে। এসময় তার পরিবারের সদস্যরা ডিবির এসআই শহিদুল ...
অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দিন: গণশুনানিতে ড. কামাল
নিজস্ব প্রতিবেদক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি যুক্তিসঙ্গত উল্লেখ জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেন বলেছেন, অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি হওয়া উচিত। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ওপর শুক্রবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে সু্প্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে জাতীয় ঐক্যফ্রন্টের গণশুনানিতে সভাপতির সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন। শুনানিতে ড. কামাল হোসেন বলেন, আজকে গণশুনানিতে খালেদা জিয়ার মুক্তি একটা প্রধান ...
ওয়াহেদ ম্যানশনের বেসমেন্টে দাহ্য রাসায়নিকের বড় মজুতের সন্ধান
নিজস্ব প্রতিবেদক রাজধানীর চকবাজারের হাজী ওয়াহেদ ম্যানশন নামের যে ভবনটিতে আগুনের সূত্রপাত বলে দাবি করা হচ্ছে, সেই ভবনটির নিচতলায় বেআইনিভাবে মজুত করে রাখা শত শত দাহ্য রাসায়নিকের কনটেইনার এবং প্যাকেট খুঁজে পেয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। ফায়ার সার্ভিসের লালবাগ স্টেশনের কর্মকর্তা রতন কুমার দেবনাথ আজ (২২ ফেব্রুয়ারি) বিকেলে জানান, অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে গিয়ে আজ সকালে ফায়ার সার্ভিসের একটি দল ভবনটির নিচতলার ...
পেরু-ইকুয়েডর সীমান্তে ৭.৭ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
বিদেশ ডেস্ক বড় মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু-ইকুয়েডর সীমান্ত এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৭ বলে জানা গেছে। মার্কিন ভূ-তাত্ত্বিক সংস্থা সূত্রে খবর, কম্পনের উৎসস্থল ছিল ইকুয়েডরের আমবেটোর মতো জনবহুল এলাকার ২২৪ কিলোমিটার বা ১৪০ মাইল দক্ষিণ পূর্বে। মাটি থেকে প্রায় ১৩২ কিলোমিটার গভীরে হয়েছে এই কম্পন। শুক্রবার সকালের এই কম্পনে তীব্র আতঙ্ক তৈরি হয় মানুষের মনে। প্রাথমিরভাবে সুনামি সতর্কতা ...
এবার চীন সফরে সৌদি প্রিন্স সালমান
বিদেশ ডেস্ক পাকিস্তান ও ভারত সফরের পর সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এখন চীন গেছেন। দু’দিনের সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রিন্স সালমান। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রিন্স সালমানের সঙ্গে আলোচনার বিষয়বস্তুতে বেইজিংয়ের সঙ্গে কাঙ্ক্ষিত বন্ধন তৈরি ও বিশ্বব্যাপী বাণিজ্য পরিকাঠামো উন্নয়নের ব্যাপারটি থাকবে। কারণ দু’দেশই তাদের মধ্যকার অর্থনৈতিক বন্ধন শক্তিশালী করতে চায়। চীনের রাষ্ট্রীয় ...
ঘটনার দায় সরকার এড়াতে পারে না: সেতুমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক চকবাজার ট্র্যাজেডি নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে না। একই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, তার জন্য কাজ করছে। শুক্রবার ঢাকা মেডিকেলে আহতদের দেখতে এসে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, এখানে জীবিকার চেয়ে জীবনের ঝুঁকি বেশি। তাই এখানে কেমিক্যাল গোডাউন থাকতে দেওয়া হবে না। তিনি বলেন, এ ...
চকবাজার আগুন: লাশ শনাক্তে ডিএনএ সংগ্রহ শুরু
নিজস্ব প্রতিবেদক রাজধানীর চকবাজারের চুড়িহাট্টার ভবনে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ২২ জনের লাশ শনাক্তে তাদের স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ শুরু হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যান পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি)একটি দল।তারা সেখানে উপস্থিত লাশের স্বজনদের নমুনা সংগ্রহ শুরু করেন। ঢামেক সূত্র জানায়, চকবাজারের ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪৫ জনের লাশ শনাক্ত করা হয়েছে। বাকি ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর