১১ই জুন, ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১০:২৩

Featured

দেশে গণতন্ত্র না থাকায় অপকর্ম করলেও জবাবদিহি করতে হয় না: ফখরুল

নিজস্ব প্রতিবেদক দেশে গণতন্ত্র না থাকায় কেউ অপকর্ম করলেও জবাবদিহি করতে হয় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার দুপুরে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে গণশুনানিতে এ সব কথা বলেন মির্জা ফখরুল। মির্জা ফখরুল বলেন, ৩০ ডিসেম্বর দেশে একটি প্রহসনের নির্বাচন করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে আটক রাখা হয়েছে। দেশে গণতান্ত্রিক পরিবেশ ...

৩০ নয়, ২৯ ডিসেম্বর রাতেই ভোট হয়েছে, গণশুনানিতে প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক একাদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত গণশুনানিতে জোটের প্রার্থীরা বলেছেন, ৩০ ডিসেম্বর কোনো নির্বাচন হয়নি। ২৯ ডিসেম্বর রাতেই পুলিশ-প্রশাসন সারাদেশে ব্যালটে সিল দিয়ে বাক্স ভর্তি করেছিল। শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে এই গণশুনানি শুরু হয়। জুমার নামাজের আগ পর্যন্ত ১৯ প্রার্থী ৫-১০ মিনিট করে বক্তব্য দিয়েছেন। নামাজের আগে দুপুর ১টায় বিরতি দেওয়া ...

চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক হতাহতের ঘটনায় অবহেলার অভিযোগ এনে মামলা দায়ের করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করে চকবাজার থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইব্রাহিম খান বিষয়টি মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে অবহেলার অভিযোগ এনে মামলা দায়ের ...

ধসে পড়ার ঝুঁকিতে ওয়াহিদ ম্যানশন: বুয়েটের বিশেষজ্ঞ দল

নিজস্ব প্রতিবেদক বুধবার রাত সাড়ে ১০টা। চকবাজারের চুড়িহাট্টা মোড়ের সামনে ভয়াবহ যানজট। একটি বিয়ের বরযাত্রীদের গাড়ি যাচ্ছিল চার তলা ওয়াহিদ ম্যানশনের সামনে দিয়ে। স্বাভাবিক যানজট আরও তীব্র আকার ধারণ করে। এর মধ্যে হঠাৎ করেই পারফিউমের বোতলভর্তি একটি পিকআপের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ভবনের তিন তলা পর্যন্ত উঠে যায়। এতে পাশে থাকা বিদ্যুতের ছোট একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। এ আগুনের ...

আজ ১০ টায় শুরু হবে জাতীয় ঐক্যফ্রন্টের গণশুনানি

নিজস্ব প্রতিবেদক আজ শুক্রবার সকাল ১০ টায় সুপ্রিমকোর্ট বার মিলনায়তনে শুরু হবে জাতীয় ঐক্যফ্রন্টের গণশুনানি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের অনিয়মের চিত্র তুলে ধরতে এ গণশুনানির আয়োজন করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। সুপ্রিমকোর্ট বার মিলনায়তনে অনুষ্ঠিত গণশুনানিতে অংশ নিবেন, একাদশ সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করা প্রার্থী ও ভুক্তভোগিরা। গণশুনানিতে সভাপতিত্ব করবেন ড. কামাল হোসেন। এছাড়া সভাপতি মন্ডলির সদস্য হিসেবে উপস্থিত থাকবেন, ...

চকবাজারে হতাহতদের জন্য পোপের প্রার্থনা

বিদেশ ডেস্ক পুরান ঢাকার চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক জানিয়েছেন পোপ ফ্রান্সিস। হতাহতদের জন্য প্রার্থনাও করেছেন তিনি। বৃহস্পতিবার পোপের পক্ষ থেকে কার্ডিনাল পিয়েত্রো প্যারোলিনের পাঠানো এক টেলিগ্রামে বলা হয়, ‘ঢাকার কেন্দ্রস্থলে আগুন লেগে জীবনহানী ও আহত হওয়ার ঘটনা জানতে পেরে পোপ ফ্রান্সিস গভীরভাবে শোকাহত। তিনি সকল আক্রান্তদের প্রতি সহমর্মিতাও জানিয়েছেন।’ বিবৃতিতে বলা হয়, ‘নিহতদের আত্মার শান্তি এবং আহতদের ...

চকবাজার ট্র্যাজেডি: ঘটনাস্থল পরিদর্শনে ১১ সদস্যের কমিটি

নিজস্ব প্রতিবেদক পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছে ঢাকা সিটি করপোরেশন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে গঠিত একটি টিম। ‘চকবাজার ট্র্যাজেডি’তে ক্ষতিগ্রস্ত ভবনগুলো কতটুকু ঝুঁকিপূর্ণ তা পরিদর্শন করবেন কমিটির ১১ সদস্য। আজ শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছান। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত পাঁচ সদস্যের কমিটির ...

উখিয়ার কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গাদের হামলায় ৩ জার্মান সাংবাদিক আহত

নিজস্ব প্রতিবেদক কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের উত্তেজিত রোহিঙ্গাদের হামলায় ৩ জার্মান সাংবাদিক ও পুলিশসহ ৬ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে কুতুপালং ক্যাম্প-১ ইস্ট এর লম্বাশিয়া বাজারে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজন জার্মান সাংবাদিক ও একজন বাংলাদেশি দোভাষী এবং গাড়ির ড্রাইভার রয়েছেন। আহতরা হলেন জার্মান সাংবাদিক ইয়োচো লিওলি (৪৪), এস্ট্যাটিউ এপল (৪৯) ও গ্রান্ডস স্ট্যাফু (৬১)। তাদের বাংলাদেশি দোভাষী ...

পাকিস্তানকে বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করতে চায় ভারত!

খেলা ডেস্ক পাকিস্তানকে ২০১৯ বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে ভারত। না হলে উল্টো ভারত-ই বিশ্বকাপ বয়কট করতে পারে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। আইসিসি সভাপতি শশাঙ্ক মনোহরের কাছে একটি খসড়া চিঠি লিখেছে বিসিসিআইয়ে ভারতের সুপ্রিম কোর্ট কর্তৃক নিযুক্ত প্রশাসক কমিটি (সিওএ)। কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর (সিওএ) নাকি সেই চিঠিতেই জানাচ্ছে এমন বিস্ময়কর দাবি। সম্প্রতি কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতের ৪০ জন নিহত ...

চকবাজারের অগ্নিকাণ্ডে ড. কামাল-ফখরুলের শোক

নিজস্ব প্রতিবেদক রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু মানুষ হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। আজ বৃহস্পতিবার এক শোকবার্তায় গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু বলেন, গোটা দেশবাসী যখন মহান একুশে ফেব্রুয়ারির জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতিতে ব্যস্ত ঠিক সেই মুহূর্তে চকবাজারে মর্মান্তিক ...