অনলাইন চট্টগ্রামের পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের কফিল উদ্দিন। কাজ করেন বন্দরশ্রমিক হিসেবে। চার কন্যার জনক। বড় মেয়ে সামিয়া আক্তারের বয়স ১১ বছর। দ্বিতীয় কন্যা সাদিয়া আক্তারের বয়স ৭ বছর, পড়ে কোলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে। একই বিদ্যালয়ে প্রাথমিকে পড়ুয়া তৃতীয় মেয়ে মুন্তাহিনের বয়স ৫ বছর। সবার ছোট আদরের মাইশার বয়স সবে মাত্র ৩ বছর। এই চার বোনের তিনজনই সোমবার ...
Featured
চেলসির বিপক্ষে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড
খেলা ডেস্ক গত মৌসুমের ফাইনালের কথা ভুলে যায়নি ম্যানচেস্টার ইউনাইটেড। এডেন হ্যাজার্ডের পেনাল্টি থেকে পাওয়া গোলে ম্যানইউকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল চেলসি। ম্যানইউ তক্কেতক্কে ছিল প্রতিশোধটা কীভাবে নেওয়া যায়…! চলতি মৌসুমে চেলসির মাঠে সুযোগটা হাতছাড়া করতে চাইল না ওলে গানার সুলশারের ছাত্ররা। স্ট্যামফোর্ড ব্রিজে রাউন্ড পাঁচ-এর ম্যাচে চেলসিকে ২-০ গোলে হারিয়েছে ম্যানইউ। সুলশারের অধীনে টানা ১১ ম্যাচ অপরাজিত ম্যানইউ। এরপর ...
বিশ্ব ইজতেমা: দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত সকাল ১০টায়
নিজস্ব প্রতিবেদক আজ মঙ্গলবার সকাল ১০টায় টঙ্গীর তুরাগ তীরে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে তাবলিগ জামাতের বিশ^ ইজতেমার সাদপন্থীদের পর্ব। আখেরি মোনাজাত পরিচালনা করবেন দিল্লির নিজামউদ্দিন মারকাজের অন্যতম মুরব্বি হযরত মাওলানা শামীম। সোমবার আখেরি মোনাজাত হওয়ার কথা থাকলেও সা’দপন্থীদের দাবির প্রেক্ষিতে একদিন বাড়ানো হয়। সোমবার বাদ ফজর থেকেই ইজতেমা ময়দানে শুরু হয় ধর্মীয় বয়ান। বাদ ফজর বয়ান করেন দিল্লির হযরত ...
বিশ্ব ইজতেমায় এক মুসল্লির মৃত্যু
নিজস্ব প্রতিবেদক গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে শুরু হওয়া মাওলানা সাদ কান্ধলভী পন্থীদের বিশ্ব ইজতেমায় গতকাল রোববার মধ্যরাতে এক মুসল্লির মৃত্যু হয়েছে। তাঁর নাম ইসমাইল হোসেন (৭০)। তাঁর বাড়ি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালুরা এলাকায়। বিশ্ব ইজতেমার মাসলেহাল জামাতের সদস্য মো. সাইদুর রহমান বলেন, গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ইসমাইল হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান। পরে বাদ ফজর ইজতেমা ময়দানে তাঁর ...
কাশ্মীরে ফের হামলা, মেজরসহ ৪ ভারতীয় সেনা নিহত
বিদেশ ডেস্ক কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় সেনাদের ওপর আবারও হামলা চালিয়েছে জঙ্গিরা। এতে একজন মেজরসহ আরও চার ভারতীয় সেনা নিহত হয়েছেন বলে জানা গেছে। গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন সেনা সদস্য। রবিবার মধ্য রাতে এই হামলার ঘটনা ঘটে। এবার হামলা পুলওয়ামার পার্শ্ববর্তী পিঙ্গলান এলাকায়। বৃহস্পতিবার ভারত শাসিত কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় ৪৯ সেনা নিহত হওয়ার ঘটনার মাত্র ৪ দিন পর আবারও ...
তড়িঘড়ি পাকিস্তানের ওপর দোষ চাপানো ঠিক নয়: মমতা
বিদেশ ডেস্ক ভারত শাসিত কাশ্মিরের পুলওয়ামায় এক স্বাধীনতাকামী যোদ্ধার আত্মঘাতী হামলায় ৪৪ সিআরপিএফ জওয়ান নিহত হওয়ার ঘটনায় শোকাহত ভারতের সব রাজনৈতিক দল। কিন্তু পাকিস্তানের ওপর দোষ চাপানোর প্রশ্নে সবাই সহমত নয়। পুলওয়ামায় জঙ্গি হামলার প্রতিক্রিয়ায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটি মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। মমতা বলেছেন, “তড়িঘড়ি পাকিস্তানের ওপর দোষ চাপানো ঠিক নয়। তদন্ত করে দেখা দরকার। তাতে যদি ওরাই ...
মঙ্গলবার গ্যাস পাবেন না ভিআইপিরাও
নিজস্ব প্রতিবেদক মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত গ্যাস পাবেন না ভিআইপিরাও। মেট্রোরেলের কাজের জন্য ওই সময় বঙ্গভবন, গণভবন, সংসদসহ আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। আজ রাজধানীর কারওয়ানবাজারে তিতাস গ্যাস ট্রান্সমিশন ও সরবরাহ প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রকৌশলী মো. কামরুজ্জামান খান (অপারেশন) এ তথ্য জানান। তিনি জানান, ভিআইপি এলাকার বাইরে ঢাকা সিটি করপোরেশন এলাকার ...
দুই ফাইনালিস্টের টিকে থাকার লড়াই
খেলা ডেস্ক এফএ কাপের গত আসরের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে শিরোপা উৎসব করে চেলসি। এবার পঞ্চম রাউন্ডেই (শেষ ষোলো) মুখোমুখি হচ্ছে দু’দল। আজ নিজ মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ম্যানইউকে আতিথ্য দেবে মাউরিজিও সারির চেলসি। খেলা শুরু হবে রাত দেড়টায়। হাইভোল্টেজ ম্যাচের আগে হার-জিতের মধ্যে ব্লু’রা। প্রিমিয়ার লীগে ম্যানচেস্টার সিটির মাঠে ৬-০ গোলে হারের পর ইউয়েফা ইউরোপা লীগের শেষ ৩২ রাউন্ডের প্রথম ...
পুলিশের অনুমতি ছাড়া হল বুকিং দিচ্ছে না: আ স ম আবদুর রব
নিজস্ব প্রতিবেদক একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ‘অনিয়মের চিত্র’ তুলে ধরতে আগামী ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণশুনানির জন্য জাতীয় ঐক্যফ্রন্টকে কোনো হল বুকিং দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। তিনি বলেন, ‘অনেককে আমরা হল বুকিংয়ের জন্য টাকা দিতে চেয়েছি। কিন্তু তারা পুলিশের পারমিশন (অনুমতি) ছাড়া টাকা নিতে চাচ্ছে না।’ মতিঝিলে গণফোরামের কেন্দ্রীয় ...
মাগুরার এএসপির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
অনলাইন যশোরের মণিরামপুর থানার সাবেক ওসি বর্তমানে মাগুরা সহকারী পুলিশ সুপার (এএসপি) ছয়রুদ্দিন আহমেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে যশোরের একটি আদালত। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) যশোর জেলা ও দায়রা জজ আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর (পিপি) সিরাজুল ইসলাম। আদালত সূত্রে জানা যায়, যশোরের মণিরামপুর থানার গাবরডাঙ্গা গ্রামের মৃত অজিত ঘোষের ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর