জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলায় হাজির হয়ে জামিন আবেদন করলে পিরোজপুর জজ আদালতের বিচারক অতিরিক্ত জেলা দায়রা জজ শামসুল হক তা নামঞ্জুর করে এ আদেশ দেন। এর আগে হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জামিনে ছিলেন মাসুদ সাঈদী। ওই মেয়াদ শেষ হয়ে গেছে। মামলার এজাহার ...
Featured
কুদ্দুস বয়াতি হাসপাতালে
এন্টারটেইনমেন্ট ডেস্ক সংগীতশিল্পী কুদ্দুস বয়াতিকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে মহাখালীর বক্ষব্যাধী হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুদ্দুস বয়াতির ছেলে ইলিয়াস বিষয়টি নিশ্চিত করে জানান, খাদ্যনালীর সমস্যায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ায় গত ৭-৮ দিন ধরে কিছু খেতে পারছিলেন না। দুইদিন আগে গুরুতর অসুস্থ হয়ে পড়লে আমরা তাকে হাসপাতালে ভর্তি করি।
শাজাহান খানের নেতৃত্বে সড়কে শৃঙ্খলা কমিটি হাস্যকর: বিএনপি
নিজস্ব প্রতিবেদক সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার নামে সড়ক পরিবহন ও দুর্ঘটনা নিয়ন্ত্রণ জাতীয় কমিটিতে সাবেক মন্ত্রী শাজাহান খানকে আহবায়ক করে যে কমিটি গঠন করা হয়েছে তা রীতিমতো হাস্যকর। এই শ্রমিক নেতার কারণেই সড়কে যতো প্রাণহানি ও বিশৃঙ্খলা ঘটেছে। যখনই সড়কের অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলা নিয়ে আন্দোলন হয়েছে তখনই এই শাজাহান খানরা’ই বাধার সৃষ্টি করেছে। মূলত: সড়কে দুর্ঘটনা ও প্রাণহানির জন্য এই ...
ভারতের আপত্তির মুখে সৌদি ফিরে গেলেন যুবরাজ সালমান
বিদেশ ডেস্ক আপত্তির মুখে পাকিস্তান থেকে সরাসরি ভারতে না এসে সৌদি আরব ফিরে গেছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। দু’দিনের পাকিস্তান সফর শেষে সেখান থেকে তার সরাসরি নয়া দিল্লি আসার শিডিউল ছিল। কিন্তু এতে আপত্তি জানিয়েছে ভারত। এ জন্য পাকিস্তান সফর গুটিয়ে নিয়ে সোমবারই সৌদি আরব ফিরে যান তিনি। সেখান থেকে আজ মঙ্গলবার তার নয়াদিল্লি আসার কথা রয়েছে। এ খবর ...
আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো ইজতেমার শেষ পর্ব
নিজস্ব প্রতিবেদক টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া দোয়া করা হয়েছে। মঙ্গলবার পৌনে ১২ টার দিকে মোনাজাত শুরু হয়। আখেরি মোনাজাত পরিচালনা করেন দিল্লির নিজামউদ্দিন মারকাজের অন্যতম মুরব্বি হযরত মাওলানা শামীম। মোনাজাতে বাংলাদেশসহ সারা দুনিয়ার মানুষের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়। এর মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের ...
জবিতে দিনভর সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া
নিজস্ব প্রতিবেদক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে তিন সংবাদকর্মীসহ কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। গতকাল সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত থেমে থেমে এ সংঘর্ষ চলে। সংঘর্ষ চলাকালে সাত-আটটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পরে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান, শাখা ছাত্রলীগের স্থগিত কমিটির সভাপতি তরিকুল ...
আজ রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না
নিজস্ব প্রতিবেদক আজ রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ১২ ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। মেট্রোরেলের কাজ, গ্যাসের ভালব প্রতিস্থাপন এবং লিকেজ মেরামতের কারণে মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে বুধবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। যেসব এলাকায় গ্যাস থাকবে না যেসব এলাকায় গ্যাস সংযোগ বন্ধ থাকবে ...
সৌদির সঙ্গে চুক্তির বিরোধিতা বাদলের
নিজস্ব প্রতিবেদক সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির বিরোধিতা করে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত বাংলাদেশ জাসদের কার্যকরী সভাপতি মইন উদ্দীন খান বাদল বলেছেন, এই চুক্তির কারণে সংবিধান লঙ্ঘন হচ্ছে কি না, দেখতে হবে। তা না হলে ভবিষ্যতে এটা নিয়ে প্রশ্ন উঠতে পারে। পররাষ্ট্রনীতি নিয়ে সংসদে আলোচনার জন্য সংসদের কার্যপ্রণালী বিধির ৬৮ ধারায় নোটিশ আনতে চান তিনি। সোমবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় ...
একদলীয় শাসন দীর্ঘায়িত করতেই নেতাদের কারাগারে রাখা হচ্ছে: ফখরুল
নিজস্ব প্রতিবেদক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন মামলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন ও সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছসহ বেশ কয়েকজন নেতাকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার এক বিবৃতিতে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, জনবিচ্ছিন্ন ও মহা ভোট ডাকাতির মাধ্যমে আবারও জোর করে রাষ্ট্রক্ষমতা দখলকারী আওয়ামী সরকার ...
শের-ই-বাংলা মেডিকেলের ডাস্টবিন থেকে ৩৩ নবজাতকের লাশ উদ্ধার
অনলাইন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ডাস্টবিন থেকে অপরিণত বয়সের ৩৩ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার রাত ৯টার দিকে এ লাশ উদ্ধার করা হয়। হাসপাতালের ওয়ার্ড মাস্টার মোদাছ্ছের আলী জানান, রাতে সিটি কর্পোরেশনের ময়লা পরিচ্ছন্নকারীরা খবর দিলে ডাস্টবিনে গিয়ে লাশগুলো উদ্ধার করা হয়। বিষয়টি নিয়ে হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকেও কিছু জানা যায়নি। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নকর্মী রিয়াজুল ইসলাম জানান, ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর