নিজস্ব প্রতিবেদক বর্তমান সরকারকে মধ্য রাতের ভোটে নির্বাচিত অবহিত দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মিডনাইট ভোটে গঠিত সরকার দৈত্যের মত দেশের জনগণের ঘাড়ের ওপর চেপে বসেছে। ‘অবৈধ’ এই সরকার যা ইচ্ছে তাই করছে। বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। কেয়ামত পর্যন্ত এই সরকার ক্ষমতায় থাকতে চায় এমন অভিযোগ করে ...
Featured
বনানীতে দুই ছাত্রী ধর্ষণ; মামলা শাফাতের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ
নিজস্ব প্রতিবেদক রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের মামলায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে শাফাত আহমেদের জামিন বাতিল করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭–এর বিচারক খাদেমুল কায়েস রাষ্ট্রপক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে এ মামলায় গত বছরের ২৯ নভেম্বর শাফাত আহমেদ জামিন পান। তাঁর জামিন বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষ ...
মধুর ক্যানটিনে যেভাবে সময় কাটল ছাত্রদলের
নিজস্ব প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন সামনে রেখে প্রায় নয় বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে যান জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীরা। আজ বুধবার সকালে ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে কয়েকজন নেতা-কর্মী মধুর ক্যানটিনে যান। পরে সেখানে যান সংগঠনটির কেন্দ্রীয় দুই শীর্ষ নেতাও। সকাল ১০টা ৪০ মিনিট থেকে দুপুর ১২টা ৪৭ মিনিট পর্যন্ত ...
মানুষের জীবন নিয়ে বাণিজ্য করে যাচ্ছে চিকিৎসকরা: হাইকোর্ট
নিজস্ব প্রতিবেদক মানুষের জীবন নিয়ে বাণিজ্য করে যাচ্ছে চিকিৎসকরা। যা চলতে পারে না। একটি রিট শুনানিতে এসব বলেন হাইকোর্ট। এ সময় চিকিৎসকদের ইচ্ছেমতো ফি নেয়ারও সমালোচনা করেন। সরকারি চাকরিতে দায়িত্বে থাকার সময় চিকিৎসকরা প্রাইভেট প্র্যাকটিস করেন এমন অভিযোগ পুরোনো। সম্প্রতি দুর্নীতি দমন কমিশনও ১১ টি সরকারি হাসপাতালে গিয়ে ৪০ শতাংশ চিকিৎসকের অনুপস্থিতির প্রমাণ পান। মঙ্গলবার চিকিৎসকদের দায়িত্বপালনের সময় প্রাইভেট প্র্যাকটিস ...
ইজতেমায় তাবলিগ জামাতকে প্রশাসনের ১০ শর্ত
নিজস্ব প্রতিবেদক এবার ৪ দিনব্যাপী বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তাবলিগ জামাতের দুই গ্রুপের মুরব্বিদের ১০টি শর্ত বেঁধে দিয়েছে প্রশাসন। এর মধ্যে প্রথম গ্রুপকে আখেরি মোনাজাতের ৬ ঘণ্টার মধ্যে মাঠ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৫ ফেব্রুয়ারি বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হবে ৫৪তম বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা। শান্তিপূর্ণ পরিবেশে ইজতেমা শেষ করতে ইজতেমা ময়দান ও এর আশপাশ এলাকায় ...
অসুস্থ খালেদা আদালতকে জানালেন আইনজীবীরা
নিজস্ব প্রতিবেদক কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়েছেন। তার অসুস্থতা তুলে ধরে ব্যক্তিগত চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা করাতে আদালতে আবেদন জানিয়েছেন আইনজীবীরা। উচ্চ আদালতের আদেশ দেখে এ বিষয়ে আদেশ দেয়া হবে বলে জানিয়েছেন আদালত। মঙ্গলবার নাইকো মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য নাজিমউদ্দিন রোডের পরিত্যক্ত কারাগার থেকে খালেদা জিয়াকে হুইল চেয়ারে করে অস্থায়ী বিশেষ জজ আদালতে আনা হলে তিনি ...
ম্যানচেস্টার ইউনাইটেডকে মাটিতে নামাল পিএসজি
খেলা ডেস্ক সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে ম্যানচেস্টার ইউনাইটেড এক রকমের অপ্রতিরোধ্যই। মরিনহো যুগের পর ওলে গুনার সুলশারের জাদুর কাঠির ছোঁয়ায় বদলে যাওয়া ম্যানইউ যেন ‘হারতে’ ভুলে গেছে! সুলশারের অধীনে এই ম্যাচের আগ পর্যন্ত ১১ ম্যাচ খেলে অপরাজিত ইউনাইটেড; ১০টা জয়, একটা ড্র। অন্যদিকে টমাস টুখেলের পিএসজিও কম কিসে! দুই ম্যাচ হাতে রেখে ১০ পয়েন্টের ব্যবধানে লিগ ওয়ানের শীর্ষে ফরাসি জায়ান্টরা। কিন্তু ...
যশোর বোর্ডে এসএসসির আইসিটি পরীক্ষা বাতিল
নিজস্ব প্রতিবেদক প্রশ্নপত্রে মুদ্রণে ভুল থাকায় যশোর শিক্ষা বোর্ডের অধীনে আজ মঙ্গলবার এসএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা বাতিল করা হয়েছে। যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আলিম জানান, আইসিটি বিষয়ের এমসিকিউ অংশে মোট ২৫ নম্বরের পরীক্ষা হয়। ‘ঘ’ সেটের প্রশ্নপত্র দেওয়া হলে দেখা যায়, এক পৃষ্ঠার ১২টি প্রশ্ন আইসিটির আর অন্য পৃষ্ঠার ১৩টি প্রশ্ন ছাপা হয়েছে ক্যারিয়ার ...
খালেদা জিয়ার মুক্তি প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে : রিজভী
নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলেই কেবল কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তি পাবেন বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘এটা সবাই জানে যে প্রধানমন্ত্রীই সবকিছু নিয়ন্ত্রণ করেন। তিনি চাইলেই খালেদা জিয়া মুক্তি পাবেন।’ ‘খালেদা জিয়ার মুক্তির বিষয়টি আদালতের ওপর নির্ভর করছে, এতে প্রধানমন্ত্রীর কোনো হাত নেই’, তথ্যমন্ত্রীর এমন বক্তব্যর জবাবে আজ মঙ্গলবার বেলা ...
হুইল চেয়ারে আদালতে খালেদা
অনলাইন কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নাইকো দুর্নীতি মামলায় কারাগার থেকে হুইল চেয়ারে করে আদালতে হাজির করা হয়েছে। এর আগেও ৭ বার তাকে কারা আদালতে হাজির করা হয়েছে। মঙ্গলবার মামলাটির অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য রয়েছে। এজন্য বেলা ১২টা ২৩ মিনিটে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের সাবেক কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার ৯নং বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের আদালতে তাকে হাজির ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর