১১ই জুন, ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১০:৫৯

Featured

হাইকোর্টে খালেদা জিয়ার ছয় মাসের জামিন

নিজস্ব প্রতিবেদক কুমিল্লার চৌদ্দগ্রামে দায়ের করা হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মুজিবুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।গতকাল মঙ্গলবার জামিন চেয়ে খালেদা জিয়ার করা আবেদনের ওপর শুনানি শেষে আজ আদেশের জন্য দিন ধার্য ছিল। আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল ...

৮ বছর পর শেষ আটে টটেনহাম

খেলা ডেস্ক ঘরের মাঠ হলেও, সিগন্যাল ইদুনা পার্কে বিশ্বাসের ঘাটতি ছিল। বুন্দেসলিগায় সময়টা ভালো যাচ্ছে না, চ্যাম্পিয়নস লিগের প্রথম লেগেও হার ৩-০ ব্যবধানের। দ্বিতীয় লেগে অবিশ্বাস্য কিছু করার জোরটাই যেন একটু কমে গিয়েছিল বরুশিয়া ডর্টমুন্ডের। তেমন কিছু আর করাও হয়নি তাদের। উলটো পরের লেগেও টটেনহাম হটস্পার জিতেছে ১-০ গোলে। মাউরিসিও পচেত্তিনো তাই প্রথমবারের মতো পেতে যাচ্ছেন চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের ...

আয়াক্সের কাছে ৪-১ গোলে হেরে বিদায় নিয়েছে রিয়াল মাদ্রিদ

খেলা ডেস্ক ১৯০২ সালের এই দিনে আনুষ্ঠানিকভাবে গোড়াপত্তন হয়েছিল রিয়ালের। ১১৬তম জন্মদিনে এসে রিয়াল এমন ধাক্কা খাবে তা কে জানত! কোথায় কেক কাটা হবে, কাঠি পড়বে উৎসবের ঢাকে, তা না, চলছে শোকের মাতম। রিয়াল সমর্থকদের মৌসুম যে শেষের আগেই শেষ! কাল চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছে আগের তিনবারের চ্যাম্পিয়নরা। এর আগে তাঁরা ছিটকে পড়েছে কোপা ডেল রে থেকেও। আর লা ...

দুয়েকদিনের মধ্যেই কাদেরের লাইফসাপোর্ট খুলে ফেলা হবে

অনলাইন ম্যাসিভ হার্ট অ্যাটাক করে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অনেকটাই শঙ্কামুক্ত। দু-একদিনের মধ্যেই তার লাইফসাপোর্টের কৃত্রিম ডিভাইস (যন্ত্রাদি) খুলে ফেলা হবে। মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ওবায়দুল কাদেরের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সঙ্গে কথা বলে এ তথ্য নিশ্চিত করেছেন সিঙ্গাপুরে অবস্থানরত বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নিওরোলজিস্ট অধ্যাপক ডা. আবু নাসার রিজভী। সিঙ্গাপুরে স্থানীয় সময় বুধবার দুপুর সাড়ে ১২টায় ...

সুলতান-মোকাব্বিরকে নিয়ে সন্ধ্যায় গণফোরামের বৈঠক

নিজস্ব প্রতিবেদক দলীয় সিদ্ধান্ত অমান্য করে আগামীকাল বৃহস্পতিবার শপথ নেয়ার প্রস্তুতি নিচ্ছেন সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির হোসেন। তাদের শপথের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে সংসদ সচিবালয়। এদিকে দলীয় সিদ্ধান্ত অমান্য করলে সুলতান মনসুর ও মোকাব্বিরের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে বসছে গণফোরাম। আজ সন্ধ্যায় গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের সভাপতিত্বে ...

পিস্তল নিয়ে ইলিয়াস কাঞ্চনের স্ক্যানিং মেশিন পার, তদন্তে কমিটি

নিজস্ব প্রতিবেদক পিস্তল বহন করে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের বিমানবন্দরের স্ক্যানিং মেশিন পার হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় বরখাস্ত করা হয়েছে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের ৫ কর্মীকে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজধানীর শাহজালাল বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আবদুল্লাহ আল ফারুক। তিনি গণমাধ্যমকে বলেন, পিস্তল সঙ্গে নিয়ে বিমানবন্দরের স্ক্যানিং মেশিন পার হওয়ার ঘটনার তদন্তে নেমেছে বেসামরিক বিমান চলাচল ...

বিএনপি ফিনিক্স পাখির মতোই জেগে উঠবে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক যতই ধ্বংসের চেষ্টা করা হোক না কেন বিএনপি ফিনিক্স পাখির মতোই জেগে উঠবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ছাত্র ফোরাম ও উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সারা দেশে ২৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়ার অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, তেঁতুলিয়া থেকে টেকনাফ ...

সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিএনপি নেতারা

নিজস্ব প্রতিবেদক কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার বিষয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দেখা করতে সচিবালয়ে গেছেন ছয় সদস্যের বিএনপির প্রতিনিধিদল। প্রতিনিধি দলটির নেতৃত্ব দিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে বিএনপির ছয় সদস্যের প্রতিনিধিদল সচিবালয়ে পৌঁছে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ...

এবার ভারতীয় সাবমেরিন ‘রুখে’ দিল পাকিস্তান

বিদেশ ডেস্ক উত্তপ্ত উত্তেজনার মধ্যে পাকিস্তানের জলসীমায় প্রবেশের সময় ভারতীয় একটি সাবমেরিন আটকে দিয়েছে দেশটির নৌবাহিনী। এ নিয়ে দুবার ভারতীয় সাবমেরিনকে রুখে দিল পাকিস্তানি নৌবাহিনী। মঙ্গলবার পাকিস্তানের নৌবাহিনীর মুখপাত্র জানান, সোমবার রাতে জলসীমায় প্রবেশের করায় ভারতীয় সাবমেরিনটি আটকে দেওয়া হয়েছে। নৌবাহিনীর ওই মুখপাত্র আরও বলেন, অত্যাধুনিক প্রযুক্তির ওই ভারতীয় সাবমেরিনটি ধ্বংস করা পাকিস্তানের নৌবাহিনীর কাছে কোনো বিষয়ই ছিল না। কিন্তু ...

ইনফেকশন দূর হলেই কাদেরের বাইপাস সার্জারি: মেডিকেল বোর্ড

অনলাইন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। হাসপাতালের কার্ডিওলজিস্ট ডা. ফিলিপ কো এর নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড জানিয়েছে, তার অবস্থা স্ট্যাবল এবং ক্রমেই উন্নতির দিকে যাচ্ছে। তবে কিডনিতে সমস্যা রয়েছে। ওবায়দুল কাদেরের চিকিৎসার হালনাগাদ বিষয়াদি মঙ্গলবার সিঙ্গাপুর সময় দুপুরে হাসপাতালে ব্রিফ করেন ডা. ফিলিপ ...