১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১২:০৯

Featured

ভারতের যুদ্ধবিমান ভূপাতিতকারী সেই ২ পাইলটের পরিচয় প্রকাশ করল পাকিস্তান

বিদেশ ডেস্ক সেই দুই পাইলট যারা গত সপ্তাহে ভারতের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করেন তাদের পরিচয় প্রকাশ করেছে পাকিস্তান সরকার। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি দেশটির জাতীয় সংসদে তাদের পরিচয় প্রকাশ করেন। বুধবার পার্লামেন্টকে তিনি জানান, স্কোয়াড্রন লিডার হাসান সিদ্দিকি এবং উইং কমান্ডার নুমান আলী খান বিমান দুটি ভূপাতিত করেন। ভারতীয় বিমান ভূপাতিত করার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সর্বাত্মক যুদ্ধ ...

ডাকসু নির্বাচন: ছাত্রদল প্রার্থীর ব্যানার খুলে ফেলছে ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক ডাকসু নিবাচনে নিজেদের প্যানেলকে জয়ী করতে ছাত্র সংগঠনগুলো ব্যস্ত সময় পার করছে। নিজেদের জোর প্রচারণার উপস্থিতি জানান দিতে ইতোমধ্যে ব্যানার, পোস্টার ও লিফলেটের ছেয়ে গেছে পুরো ক্যাম্পাস। এরমধ্যে সুবিধা মতো স্থানে নিজেদের ব্যানার টাঙাতে অন্যদের ব্যানার খুলে ফেলার ঘটনাও ঘটছে। বৃহস্পতিবার ডাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেলের পরিবহন সম্পাদক প্রার্থী মাহফুজুর রহমার চৌধুরীর ব্যানার সরিয়ে ফেলার অভিযোগ উঠেছে। তিনি বলেন, ...

নৌকার পক্ষ না নেয়ায় আমাকে প্রত্যাহার করা হয়েছে: ওসি

অনলাইন আসন্ন উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে পক্ষপাতিত্বের অভিযোগ এনে নাটোরের গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মনির হোসেন ও গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজাকে প্রত্যাহার করা হয়েছে। তবে এ ঘটনায় ওসি সেলিম রেজা বলেন, ‘নৌকার প্রার্থীর পক্ষ না নেয়ায় আমাকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।’ বৃহস্পতিবার সকালে তাদের দুজনকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার ...

বাংলাদেশ-নিউজিল্যান্ড: দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা স্থগিত

খেলা ডেস্ক ভারী বর্ষণের কারণে স্থগিত করা হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা। বাংলাদেশ সময় ভোর ৪টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও তুমুল বৃষ্টির কারণে টস করাও সম্ভব হয়নি। আগামীকাল সকালে নির্ধারিত সময়ের আধা ঘণ্টা আগে স্থানীয় সময় ১০টায় টস হবে। খেলা শুরু হবে সাড়ে ১০টায়। প্রথম দিনের ক্ষতি পুষিয়ে নিতেই এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ছাতা ...

সদরঘাটে নৌকায় লঞ্চের ধাক্কা, একই পরিবারের নিখোঁজ ৬

নিজস্ব প্রতিবেদক রাজধানীর সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে একটি ডিঙি নৌকায় লঞ্চের ধাক্কার ঘটনায় শিশুসহ একই পরিবারের ছয়জন নিঁখোজ রয়েছেন। কামরাঙ্গীরচর থেকে শরিয়তপুর যাওয়ার উদ্দেশে ডিঙি নৌকা যোগে সদরঘাট লঞ্চ টার্মিনালে আসছিলেন তারা। বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, সুরভী-৭ লঞ্চের ধাক্কায় একই পরিবারের ৭জন নৌকা থেকে বুড়িগঙ্গার পানিতে পড়ে যান। তাদের মধ্যে শাহজালাল নামে একজনকে উদ্ধার করা সম্ভব ...

সুলতান মনসুর শপথ নিয়ে নৈতিকতাবিরোধী কাজ করেছেন: মাহবুব

নিজস্ব প্রতিবেদক জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে সুলতান মোহাম্মদ মনসুর নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর দলের সিদ্ধান্তের বাইরে শপথ নিয়ে নৈতিকতা বিরোধী কাজ করেছেন বলে মনে করেন প্রবীণ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। বৃহস্পতিবার তিনি একটি দৈনিককে বলেন, সুলতান মোহাম্মদ মনসুর ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে, যে দল নির্বাচনকে স্বীকার করছে না, সেই জাতীয় ...

ইয়াবা ব্যবসায়ী চিকিৎসা পায় কিন্তু খালেদা জিয়া পায় না: নজরুল

নিজস্ব প্রতিবেদক ইয়াবা ব্যবসায়ীরা গ্রেপ্তার হয়ে চিকিৎসা পেলেও খালেদা জিয়া পায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, আমরা সরকারকে বারবার অনুরোধ করেছি খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দিতে। তাতে খরচ বহনের জন্যও আমরা রাজি আছি বলে জানিয়েছি। কিন্তু তারপরও তাকে ভালো চিকিৎসা দেওয়া হচ্ছে না। অথচ ইয়াবা ব্যবসায়ীরা গ্রেপ্তার হয়ে বারডেমে চিকিৎসার সুযোগ ...

খালেদা জিয়ার সরকার পিছিয়ে থাকা নারীদের স্বাবলম্বী করেছে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান শাসনকালে উদ্বেগের বিষয় হচ্ছে নারীর প্রতি সহিংসতা বৃদ্ধি। বর্তমান দুঃসময়ে নারী ও শিশুরা অতিমাত্রায় নির্যাতনের শিকার হচ্ছে। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেয়া এক বিবৃতিতে এসব কথা বলেন বিএনপির মহাসচিব। বিবৃতিতে তিনি আরো বলেন, দেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রতিহিংসার শিকার হয়ে বন্দী। নারী হলেও তার ওপর ...

মুক্তি পেলেন বিএনপি নেতা দুলু

অনলাইন ২ মাস ২৫ দিন পর মুক্তি পেলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নাটোর জেলা সভাপতি অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে দুলুকে মুক্তি দেয়া হয়। এসময় বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। প্রসঙ্গত, গত বছরের ১২ ডিসেম্বর বিএনপি নেতা দুলুকে ঢাকার গুলশানের বাসা থেকে আটক করে ডিবি পুলিশ।

৩ এপ্রিল পবিত্র শবে মেরাজ

অনলাইন রজব মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী ৯ মার্চ শুরু হবে হিজরি সনের রজব মাস। ফলে আগামী ৩ এপ্রিল (২৬ রজব) পবিত্র শবে মেরাজ পালিত হবে। বৃহস্পতিবার জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক থেকে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ নিজাম উদ্দিন এ তথ্য জানিয়েছেন। ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে অনুষ্ঠেয় সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক ...