বিদেশ ডেস্ক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কড়া সমালোচনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনে বিজয় পাওয়ার জন্য যুদ্ধের দামামা বাজাচ্ছেন মোদি। তার মতো মানসিকতার কারণে এই উপমহাদেশের মুসলিমদেরকে তাদের মতো একটি আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে নামতে বাধ্য করেছে। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার থার এলাকার ছশ্রু এলাকায় প্রথম বক্তব্যে এ কথা বলেন ইমরান খান। এ খবর দিয়েছে ...
Featured
উত্তেজনার মাঝেই ভারতকে পাকিস্তানের কড়া বার্তা
বিদেশ ডেস্ক ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। চলছে পাল্টাপাল্টি হুঙ্কার। এমর পরিস্থিতির মধ্যেই পাকিস্তান সেনাবাহিনীর চীফ অফ আর্মি স্টাফ এবং সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া বলেছেন, উত্তেজনার পালে হাওয়া দিচ্ছে ভারত, যার কারণে পরবর্তীতে এই ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ আকর্ষিত হয়েছে। বৃহস্পতিবার পাকিস্তান সেনাবাহিনীর কমান্ডারদের সাথে অনুষ্ঠিত এক সম্মেলনে দেশটির সেনাপ্রধান বলেন, ভারত অধিকৃত কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর অব্যাহত বর্বরতা ও ...
সিইসি মুখ ফসকে সত্য বলে ফেলেছেন: বিএনপি
নিজস্ব প্রতিবেদক বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল করিব রিজভী বলেছেন, মিডনাইট নির্বাচনের আসল সত্য এখন সিইসি মুখ ফসকেই বলে ফেলেছেন। শনিবার রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। রিজভী বলেন, সিইসির বক্তব্যই প্রমাণ করে ৩০ ডিসেম্বরের নির্বাচনে তার নির্দেশেই ব্যালট বাক্স ভরা হয়েছে। জনগণের ভোটাধিকার কেড়ে নেয়া দস্যুতারই নামান্তর। আর সেই আচরণ করেছেন সিইসি। ...
বুড়িগঙ্গায় নৌকাডুবি: আরও ৪ জনের লাশ উদ্ধার, নিখোঁজ ১
নিজস্ব প্রতিবেদক রাজধানীর সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনায় শিশুসহ আরও ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় পাঁচজনের লাশ উদ্ধার করা হলো। তারা হলেন- শাহজালালের স্ত্রী সাহিদা বেগম (৩২), তার মেয়ে মিম (৬), মাহির (০৮) , জামশেদার স্বামী দেলোয়ার হোসেন (৩০)। এরআগে শুক্রবার দুপুরে কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় নদী থেকে নিখোঁজ দেলোয়ারের স্ত্রী জামশিদার (২২) লাশ উদ্ধার করা ...
যারা গরু-ছাগলের মতো বিক্রি হয় তারা দালাল : ড. কামাল হোসেন
নিজস্ব প্রতিবেদক যারা গরু-ছাগলের মতো বিক্রি হয় তারা দালাল হিসেবে পরিচিত বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। গতকাল গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর গণফোরামের বর্ধিতসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বলেন, মানুষের মাথা কেনা যায় না, গরু-ছাগলের মাথা কেনা যায়। যারা গরু-ছাগলের মতো বিক্রি হয় তারা দালাল হিসেবে পরিচিত। কুশাসন থেকে জনগণ ...
ঢাবিতে আন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হলেন ড. মিজানুর রহমান
নিজস্ব প্রতিবেদক মসজিদে নামাজ পড়তে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের প্রভোস্ট এবং মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমানের ছেলে হলের আবাসিক এক শিক্ষার্থীকে ‘দুই টাকার ছাত্র’ বলায় বিক্ষোভ করেছে হলের শিক্ষার্থীরা। পরে প্রাধ্যক্ষের পক্ষপাতমূলক বক্তব্যের কারণে শিক্ষার্থীরা প্রাধ্যক্ষকে প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখে। এ সময় তারা প্রাধ্যক্ষ ড. মিজানুর রহমানের পদত্যাগ দাবি করেন। পরে উত্তেজিত ...
ইভিএম হলে রাতে ব্যালট বাক্স ভরবে না: সিইসি
নিজস্ব প্রতিবেদক প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হলে ভোটের আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখার কোনো সুযোগ থাকবে না। আজ শুক্রবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় সিইসি এ কথা বলেন। কে এম নূরুল হুদা বলেন, জেলা-উপজেলা সদর থেকে অনেক দূরে দূরে ভোটকেন্দ্র হয়। এ কারণে আগের দিন ...
কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার ভোর ৬টার দিকে কড়াইল জামাই বাজারের ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আজ সকাল ৭টার দিকে দিকে একঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতাউর রহমান বলেন, ভোর ৬টার দিকে মহাখালীর কড়াইল ...
সুলতান মনসুর জাতির সাথে প্রতারণা করেছেন: ফখরুল
নিজস্ব প্রতিবেদক সংসদে গিয়ে সুলতান মোহাম্মদ মনসুর জাতির সাথে প্রতারণা করেছেন- এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি নিজেকে ছোট করেছেন, তিনি ঐক্যফ্রন্টের তেমন কোনো নেতা ছিলেন না। তার শপথ নেয়ায় ঐক্যফ্রন্টের কোনো ক্ষতি হবে না। বিএনপি আগের সিদ্ধান্তেই রয়েছে। তারা সংসদে যাচ্ছে না বলেও জানান ফখরুল। আজ (শুক্রবার) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন ...
মেক্সিকোয় সড়ক দুর্ঘটনায় ২৫ অভিবাসী নিহত
বিদেশ ডেস্ক মেক্সিকোয় সড়ক দুর্ঘটনায় ২৫ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ২৯ জন। মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় শহর সিয়াপাসে শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। মেক্সিকোর অ্যাটর্নি জেনারেলের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে চীনা সংবাদমাধ্যম সিনহুয়া। নিহতরা সবাই মধ্য আমেরিকার অভিবাসী বলে জানা গেছে। মহাসড়কে একটি ট্রাক দ্রুতগতিতে ঘুরতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধারের চেষ্টা চলছে।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর