নিজস্ব প্রতিবেদক ঝড়-বৃষ্টি আরও একদিন থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। গতকাল সোমবার থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার থেকে এ পরিস্থিতির উন্নতি ঘটতে পারে। অপরদিকে কালবৈশাখী ঝড়ের কারণে দেশের নদীবন্দরগুলোতে ২ নম্বর নৌ- হুঁশিয়ারি সংকেত জারি করা হয়েছে। আজ মঙ্গলবার ভোরেই ঢাকায় বৃষ্টি নামে। তবে বেলা বাড়ার সঙ্গে বৃষ্টি থেমে যায়, মেঘ কেটে গিয়ে দেখা মেলে সূর্যের। সকাল ...
Featured
কাশ্মীরে সেনা-বিদ্রোহীদের মধ্যে ফের সংঘর্ষ, নিহত ২
বিদেশ ডেস্ক ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুলওয়ামাতে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পুলওয়ামার একটি বাড়িতে বিচ্ছিন্নতাবাদীরা অবস্থান করছেন, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় দেশটির সেনা বাহিনী। সেনাদের উপস্থিতি টের পেয়ে গুলি চালায় বিচ্ছিন্নতাবাদীরা, পাল্টা আক্রমণে বিচ্ছিন্নতাবাদীদের ২ জন নিহত হয় বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ...
সৌদিতে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশির মৃত্যু
বিদেশ ডেস্ক সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- নাজিম উদ্দিন (৬০) ও জয়নাল আবেদীন (৭৫)। নিহত দু’জন সম্পর্কে চাচা-ভাতিজা। তাদের বাড়ি নরসিংদী জেলা সদর উপজেলার ছোয়াং এলাকায়। সোমবার মাগরিবের সময় মদিনা জিনের পাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, বাংলাদেশ থেকে ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরবে গিয়েছিলেন তারা। ওমরা পালন শেষে তারা মদিনা জিয়ারতে যান। সেখান ...
গুলশান লেকে পড়ে শিশু নিখোঁজ, অভিযানে ডুবুরি দল
নিজস্ব প্রতিবেদক রাজধানীর বনানী আনসার ক্যাম্প সংলগ্ন গুলশান লেকে পড়ে সোহাগ নামের এক শিশু নিখোঁজ হয়েছে। সোমবার রাত ৯টার দিকে শিশুটি লেকে পড়ে নিখোঁজ হয়। তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ডুবুরি দলসহ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। তেজগাঁও ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ১০টার দিকে ঘটনাস্থলে পৌছায়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাত ১০টা থেকেই উদ্ধারের কাজ করে যাচ্ছে। তবে নিখোঁজ শিশুর এখনও ...
মার্চে কালবৈশাখী, এপ্রিলে ঘূর্ণিঝড়ের আশঙ্কা
মার্চ মাসে তিন–চার দিন হালকা থেকে মাঝারি এবং মাঝারি থেকে তীব্র মাত্রার কালবৈশাখী হওয়ার আশঙ্কা রয়েছে। এরপর এপ্রিলে বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টি এবং পরবর্তী সময় একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এই আভাস দেওয়া হয়। পূর্বাভাসে বলা হয়, মার্চ মাসে ক্রমান্বয়ে দিনের তাপমাত্রা বৃদ্ধি পাবে। তাপমাত্রা বেড়ে ৩৪ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে ...
৮ মাসে রেমিট্যান্স বেড়েছে ১০.০৩ শতাংশ
প্রবাসী বাংলাদেশিরা চলতি অর্থবছরের (২০১৮-১৯) প্রথম ৮ মাসে ১০,৪১০ দশমিক ২৯ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এটি বিগত অর্থবছরের একই সময়ের তুলনায় ৯৪৯ দশমিক শূন্য ৬ মার্কিন ডলার বেশি। অর্থাৎ এ সময়ে রেমিট্যান্স ১০ দশমিক শূন্য ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের এক উপাত্তে এসব তথ্য দেওয়া হয়েছে। উপাত্তে উল্লেখ করা হয়, ২০১৭-১৮ অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ৮ মাসে ...
মাসুদকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণায় বিরোধিতা করবে না পাকিস্তান
বিদেশ ডেস্ক বালাকোটে ভারতীয় বিমান বাহিনীর হামলার পর পাকিস্তান সরকার জইশ-ই-মহম্মদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে। শুধু তাই নয়, জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলে মাসুদ আজহারকে যে আন্তর্জাতিক জঙ্গি হিসেবে ঘোষণার চেষ্টা চলছে তার বিরোধিতা নাও করতে পারে ইমরান খান সরকার। পাকিস্তান সরকার সূত্রের বরাত দিয়ে এমনটাই জানাচ্ছে ভারতীয় সংবাদসংস্থা পিটিআই। পাকিস্তান সরকারের এক কর্মকর্তা ওই সংবাদসংস্থাকে জানিয়েছেন, জইশ নেতাদের বিরুদ্ধে অভিযান ...
গুডিসনে পথ হারালো লিভারপুল
খেলা ডেস্ক পা হড়কালেই বিপদ। প্রিমিয়ার লিগে শিরোপার দৌড়ে সমীকরণটাই হয়ে গেছে এমন। ম্যানচেস্টার সিটি আগেরদিন নিজেদের কাজটা সেরে রেখেছিল। লিগের বাকি সবগুলো ম্যাচ জিতলে লিভারপুলকে আটকাতে পারত না কেউই। কিন্তু লিভারপুল আর শিরোপাভাগ্য নিজেদের হাতে রাখতে পারল না। গুডিসন পার্কে গোলশূন্য ড্র করে ৯ ম্যাচ বাকি থাকতে সিটির চেয়ে এক পয়েন্টে পিছিয়ে পড়েছে লিভারপুল। মার্সিসাইড ডার্বিতে গোলশূন্য ড্র যেন ...
নারায়ণগঞ্জে সাত খুন: তারেক সাঈদ ও নুর হোসেনের আপিল
নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জের সাত খুনের মামলায় দণ্ড বহাল রেখে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করেছেন র্যাব-১১-এর সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (অব.) তারেক সাঈদ মোহাম্মদ, সাবেক কোম্পানি কমান্ডার মেজর (অব.) আরিফ হোসেন, লে. কমান্ডার (চাকরিচ্যুত) এম মাসুদ রানা ও সাবেক কাউন্সিলর ও বহিস্কৃত আওয়ামী লীগ নেতা নূর হোসেন। আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় দণ্ডিত আসামিদের পক্ষে পৃথক আপিল করা হয়েছে বলে আজ ...
শরীরটা ভালো যাচ্ছে না, ফখরুলকে খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক এক বছরেরও বেশি সময় ধরে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপিরে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ, তার শরীর ভালো যাচ্ছে না। খোদ বিএনপি চেয়ারপারসনই এ কথা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। আজ রোববার নাইকো মামলার শুনানিতে খালেদা জিয়াকে আদালতে হাজির করা হয়। এসময় আদালতে উপস্থিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল খালেদা জিয়াকে জিজ্ঞাসা করেন ম্যাডাম কেমন আছেন। ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর