অনলাইন পাবনার ঈশ্বরদী উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে এলাকাবাসীর গণপিটুনিতে এক ডাকাত সদস্য নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার মুলাডুলি ইউনিয়নের প্রতিরাজপুর এলাকায় তারা মালিথার বাড়িতে এ ঘটনা ঘটে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী গণমাধ্যমকে জানান, শুক্রবার রাত ২টার দিকে মুলাডুলি ইউনিয়নের প্রতিরাজপুরে আওয়ামী লীগ নেতা তারা মালিথার বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো ডাকাত সদস্যরা। এসময় বাড়ির মালিক ও ...
Featured
‘জাতি আপনার সাহসের জন্য গর্বিত, অভিনন্দন’
ভারতীয় পাইলট উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে স্বাগত জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি টুইটে বলেন, ‘স্বাগত, উইং কমান্ডার অভিনন্দন। জাতি আপনার অনুকরণীয় সাহসের জন্য গর্বিত। ১৩০ কোটি ভারতবাসীর জন্য আমাদের সশস্ত্র বাহিনী অনুপ্রেরণা। বন্দে মাতরম।’ ৬০ ঘণ্টা আটকে রাখার পর ভারতীয় বিমানবাহিনীর পাইলট অভিনন্দনকে ফিরিয়ে দেয় পাকিস্তান। অভিনন্দনকে ফেরানোর সময় ওয়াঘা সীমান্তে প্রচুর লোক ভিড় করে। উপস্থিত জনতা তুমুল হর্ষধ্বনি ...
পাইলট অভিনন্দনকে মুক্তি দিয়েছে পাকিস্তান, স্বদেশে প্রবেশ
বিদেশ ডেস্ক পাক হেফাজতে থাকা ভারতীয় পাইলট উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে মুক্তি দিয়েছে পাকিস্তান। শুক্রবার সন্ধ্যার সূর্য্য যখন পশ্চিম দিগন্তে ঢলে পড়েছে ঠিক তখনই অভিনন্দনকে নিয়ে কনভয় এসে পৌঁছেছে ওয়াঘা-আটারি সীমান্তের চেকপোস্টে। পাকিস্তান বিটিং দ্য রিট্রিট সিরিমনির পরই অভিনন্দকে তুলে দিয়েছেন ভারতের হাতে। ভারত অবশ্য এদিন এই বিটিং দ্য রিট্রিট সিরিমণি বাতিল করে দিয়েছিল। প্রথমে পাকিস্তান সীমান্তে শুল্ক ও আভিবাসনের ...
খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে বিএনপির বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আজ বিকেল সোয়া ৪-১৫ মিনিটে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নাইটিঙ্গেল এর দিকে এগিয়ে স্কাউট মার্কেট ঘুরে ফকিরাপুল অভিমূখে কিছুদুর এগিয়ে নয়াপল্টন মসজিদ ঘুরে বিএনপি কার্যালয়ের সামনে এসে মিছিলটি শেষ হয়। ...
ওয়াঘা সীমান্তে মুক্তির অপেক্ষায় ভারতীয় পাইলট
বিদেশ ডেস্ক ওয়াঘা সীমান্তে পৌঁছেছেন পাকিস্তানের হাতে আটক ভারতীয় বিমানবাহিনীর উইং কম্যান্ডার অভি নন্দন বর্তমান। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে পাকিস্তান সেনাবাহিনীর একটি কনভয়ে ওয়াঘায় পৌঁছেন অভি নন্দন। এ দিন সকালে তাঁকে প্রথমে ইসলামাবাদ থেকে লাহোরে সড়ক পথে নিয়ে আসা হয়। সেখান থেকে বিকেলে তাঁকে নিয়ে যাওয়া হয় ওয়াঘা-আতারি সীমান্তে। এদিকে, অভিনন্দনের মুক্তির খবর পেয়ে সকাল থেকেই ওয়াঘা সীমান্তে হাজির ...
‘ভোটারই ছিল না, তবুও নাকি লাখ লাখ ভোট পড়েছে’
নিজস্ব প্রতিবেদক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দুই সিটি নির্বাচনে ভোটারের উপস্থিতি ছিল না, প্রার্থীরা কেন্দ্রে কেন্দ্রে ঘুরে ভোটারের দেখা পাননি। তারপরও নাকি লাখ লাখ ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন তথ্য দিচ্ছে। এ থেকে বোঝা যায় সিটি নির্বাচনে একটা ভোট নাটক মঞ্চস্থ হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে সংসদ ভবন এলাকায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা ...
পদ্মা-মেঘনায় ১ মার্চ থেকে ২ মাস মাছ ধরা নিষিদ্ধ
নিজস্ব প্রতিবেদক জাটকা রক্ষায় আগামীকাল ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে দুই মাস সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। ইলিশ রক্ষায় জাটকা নিধন প্রতিরোধ কর্মসূচির আওতায় সরকারের মৎস্য মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে। এই কর্মসূচির আওতায় ২০০৬ সাল থেকে ইলিশের অভয়াশ্রম ঘোষণা করে চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের চর আলেক্সান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার নদীতে দুই মাস ...
সিটি নির্বাচনেও রাতেই ভোট দেয়া হয়েছে: রিজভী
নিজস্ব প্রতিবেদক ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে রাতেই ভোট দেয়া হয়ে গেছে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে রাতেই ভোট দেয়া হয়ে গেছে। সিটি নির্বাচনে কবরের নীরবতা বিরাজ করছে। আমরা নির্বাচন বলতে যে উৎসব মনে করি -তা কি কোথাও আছে? ...
পাইলট মুক্তির ঘোষণাকে স্বাগত জানাল ভারত
বিদেশ ডেস্ক আটক ভারতীয় পাইলট অভিনন্দনকে আজ শুক্রবার মুক্তি দেওয়া হবে বলে বৃহস্পতিবার পার্লামেন্টে ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ভারতের সামরিক কর্মকর্তারা। বৃহস্পতিবার পার্লামেন্টের শুরুতেই বক্তব্য রাখেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সেখানেই প্রাথমিকভাবে শান্তি আলোচনায় যাওয়ার কথা বলেন ইমরান। বলেন, তিনি যুদ্ধ চান না। তারপরেই জানিয়ে দেন, শুক্রবার অভিনন্দনকে ছেড়ে দেয়া হবে। ইমরান খানের এই ...
নরেন্দ্র মোদিকে টেলিফোন করে কথা বলতে ব্যর্থ হয়েছেন ইমরান খান
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বুধবার রাতে ফোন করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। কিন্তু টেলিফোনে সংযোগ না পাওয়ায় তিনি কথা বলতে ব্যর্থ হন। বৃহস্পতিবার পাকিস্তানের পার্লামেন্টের যৌথ অধিবেশনে ইমরান নিজেই এ তথ্য জানান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইমরান খান বলেছেন, ‘আমি বুধবার রাতে নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম (কিন্তু ব্যর্থ হই)। তাঁকে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর