নিজস্ব প্রতিবেদক দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদের নির্বাচনে প্রার্থী হওয়ায় বগুড়া, মাগুরা ও সিরাজগঞ্জের চার নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এর আগে গত মঙ্গলবার একই কারণে সাত জন নেতাকে বহিষ্কার করা হয়। একইদিন অন্য কারণে আরো দুই জন নেতাকে বহিষ্কার করে দলটি। এ নিয়ে বহিষ্কৃত নেতার সংখ্যা দাঁড়ালো ১৩ জনে। ...
Featured
বইমেলার সময় বাড়ল
নিজস্ব প্রতিবেদক অমর একুশে বইমেলার সময় দুইদিন বাড়ানো হয়েছে। লেখক ও প্রকাশকদের দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এই সময় বাড়ানো হয়েছে। ফলে ২ মার্চ পর্যন্ত মেলা চলবে। বিষয়টি নিশ্চিত করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান। মাসব্যাপী চলা প্রাণের এই মেলা আজ শেষ হওয়ার কথা ছিল। গত ১ ফেব্রুয়ারি মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতি বছরের ন্যায় ...
নিরুত্তাপ ভোটে ডিএনসিসি’র মেয়র আতিকুল
নিজস্ব প্রতিবেদক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে অনানুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মো. আতিকুল ইসলাম। বৃহস্পতিবার এই সিটির মেয়র পদে ভোট অনুষ্ঠিত হয়। এদিন রাত ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ১২৯৫টি কেন্দ্রের মধ্যে ৬৪৫টির বেসরকারি ফলাফল প্রকাশ করা হয়। এতে তিনিনৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩ লাখ ৮৭ হাজার ২৭৯টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ ...
ইমরান খানকে এরদোয়ানের অভিনন্দন
বিদেশ ডেস্ক ভারতকে শান্তির প্রস্তাব দেওয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। বৃহস্পতিবার দ্য ডনের খবরে এই তথ্য জানানো হয়। ইমরান খান গতকাল পাকিস্তানের পার্লামেন্টে ভাষণ দেন। ভাষণে তিনি শান্তির পক্ষে নিজেদের জোরালো অবস্থান ব্যক্ত করেন। ভারতকে শান্তির প্রস্তাব দেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীর এমন মনোভাবের প্রশংসা করেছেন এরদোয়ান। এদিন সন্ধ্যায় ইমরানকে এরদোয়ান ফোন করেন। উত্তেজনা ...
সেন্ট মার্টিনে আটকে পড়া ১১৯৩ পর্যটক ফিরেছেন
অনলাইন বঙ্গোপসাগর ও নাফ নদী উত্তাল থাকা এবং সাগরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেতের কারণে সেন্ট মার্টিন দ্বীপে দুদিন ধরে আটকা ছিলেন ১ হাজার ১৯৩ জন পর্যটক। আজ বৃহস্পতিবার তাঁরা চারটি জাহাজে করে টেকনাফে ফিরেছেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে টেকনাফের দমদমিয়া জেটিঘাট থেকে জেলা প্রশাসনের নির্দেশে পর্যটক জাহাজ কেয়ারি সিন্দাবাদ, বে-ক্রুজ, এমভি আটলান্টিক ক্রুজ ও এলসিটি কাজলকে আটকে পড়া ...
‘ভোটারবিহীন’ ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
নিজস্ব প্রতিবেদক ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদের উপ-নির্বাচনে ভোটাররা ঘর থেকে বের হননি বললেই চলে। বলতে গেলে ভোটার ছাড়া ভোটগ্রহণ শেষ হয়েছে বিকেল চারটায়। দুই সিটির এ নির্বাচনে সাধারণ ভোটারদের কোন আগ্রহ দেখা যায়নি। বেলা ১২টার পরও অকেন কেন্দ্রে ভোটারদের দেখা যায়নি। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচন এবং উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ...
আগামীকালই ভারতের পাইলটকে মুক্তি দেয়া হবে: ইমরান খান
বিদেশ ডেস্ক আগামীকালই মুক্তি দেয়া হচ্ছে অভিনন্দন বর্তমানকে। পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলিতে বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। পার্লামেন্টের শুরুতেই বক্তব্য রাখেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সেখানেই প্রাথমিকভাবে শান্তি আলোচনায় যাওয়ার কথা বলেন ইমরান। বলেন, তিনি যুদ্ধ চান না। তারপরেই জানিয়ে দেন, আগামীকাল, মানে শুক্রবার অভিনন্দন কে ছেড়ে দেয়া হবে। গত বুধবার কাশ্মীরে আকাশ সীমানা লঙ্ঘন করায় ভারতের দুইটি ...
সিটি নির্বাচনে কবরের নীরবতা বিরাজ করছে: রিজভী
নিজস্ব প্রতিবেদক ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে রাতেই ভোট দেয়া হয়ে গেছে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সিটি নির্বাচনে কবরের নীরবতা বিরাজ করছে। আমরা নির্বাচন বলতে যে উৎসব মনে করি -তা কি কোথাও আছে? বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, গতকাল (বুধবার) রাতেই ওটা (জয়-পরাজয়) নির্ধারণ ...
ভারতীয় পাইলটের মুক্তি চান ফাতিমা ভুট্টো
বিদেশ ডেস্ক ভারতীয় বিমানবাহিনীর আটক পাইলটকে মুক্তি দিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতি আহ্বান জানিয়েছেন ফাতিমা ভুট্টো। স্থানীয় সময় গতকাল বুধবার তিনি এই আহ্বান জানান বলে জানিয়ে সংবাদমাধ্যম পিটিআই। তিনি লেখক ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর নাতনি ও সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ভাতিজি। গতকাল বুধবার ভারতের ওই পাইলটকে আটক করার দাবি করে পাকিস্তান। শুরুতে ভারত অস্বীকার করে। পরে ...
ভোটার কম উপস্থিতির দায় ইসির নয়, রাজনৈতিক দলের: সিইসি
নিজস্ব প্রতিবেদক ভোট কেন্দ্রে ভোটারদের কম উপস্থিতির দায় নির্বাচন কমিশনের (ইসি) নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। উত্তরার ৫ নং সেক্টরের আইইএস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়া শেষে বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। সিইসি বলেন, ভোট কেন্দ্রে ভোটারদের কম উপস্থিতির দায় নির্বাচন কমিশনের (ইসি) নয়, রাজনৈতিক দলের। তবে বেলা বাড়ার সাথে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর