১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১:২৫

box

ইতালিতে ছুরিকাঘাতে এক বাংলাদেশি নিহত

অনলাইন ডেস্ক : ইতালির বাণিজ্যিক নগরী মিলানে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শামসুল হক স্বপন নামে (২৩) এক বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ২টা ৩৫ মিনিটে মিলানোর সেত্তেমবিরিনি নামক একটি রাস্তায় এ ঘটনা ঘটে। নিহত স্বপনের বাড়ি ঢাকার নবাবগঞ্জে বলে জানা গেছে। এ ঘটনায় মরক্কোর ২ নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় গণমাধ্যমের সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার কাজ সেরে সিনিসেল্লো বালসামো ...

আমেরিকাকে ঠেকাতে ঐক্যমতে ইরান, রাশিয়া ও পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: অন্যান্য আঞ্চলিক দেশকে সঙ্গে নিয়ে একটি যৌথ নিরাপত্তা সম্মেলনের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে ইরান, রাশিয়া ও পাকিস্তান। রাশিয়ার সোচি শহরে তিন দেশের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিবদের এক বৈঠক শেষে বৃহস্পতিবার এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব রিয়ার অ্যাডমিরাল আলী শামখানি, রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব নিকোলাই প্যাতরোশেভ এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা ...

নিবন্ধন বাতিল হচ্ছে আরও ৮টি দলের

নিজস্ব প্রতিবেদক: নিবন্ধন পেতে আগ্রহী রাজনৈতিক দলের মধ্যে আরো ৮টি দল বাদ পড়েছে। নিবন্ধনের শর্তপূরণে ১৫ কার্যদিবসের মধ্যে প্রয়োজনীয় দলিলাদি জমা দিতে ব্যর্থ হওয়ায় দলগুলোর আবেদন বাতিল করা হয়েছে। নিবন্ধন বাছাই কমিটির সদস্য নির্বাচন কমিশনের সহকারী সচিব রৌশন আরা এ তথ্য নিশ্চিত করেছেন। রৌশন আরা জানান, প্রাথমিক বাছাইয়ে ঝরেপড়ে ১৯টি দলের আবেদন। বাকি ৫৬টিকে ২২ এপ্রিলের মধ্যে প্রয়োজনীয় কিছু তথ্য ...

নওগাঁয় ইটভাটার গ্যাসে হাজার বিঘার ফসল নষ্ট

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলায় লোকালয়ে গড়ে ওঠা তিন ইটভাটার বিষাক্ত গ্যাসে প্রায় এক হাজার বিঘা জমির ফসল নষ্ট হয়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। শুধু ধান নয় বিষাক্ত গ্যাসে আশপাশের আম, জলপাই, কাঁঠাল ও কলা বাগানসহ অন্যান্য ফসলেরও ক্ষতি হয়েছে। ভুক্তভোগীরা জানান, বোরো ধানের ফসলের উপর কৃষকদের সারা বছরের ভরণপোষণ নির্ভর করে। এবছরও মাঠভরা সোনালী ধানের স্বপ্ন দেখছিলেন তারা। ...

নরেন্দ্র মোদী ও শি জিনপিংয়ের অনানুষ্ঠানিক বৈঠক আজ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই দিনের অনানুষ্ঠানিক সফরের প্রথম দিন গতকাল শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠক করেছেন। দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে চীনের হুবেই প্রদেশের উহান শহরে দুই নেতার এই বৈঠককে তাত্পর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, বৈঠকে একে অন্যের উদ্বেগের কথা তুলে ধরার ইঙ্গিত দেয়া হলেও কৌশলগত অবিশ্বাস এবং ভূরাজনৈতিক প্রতিযোগিতার বিষয়ে দুই ...

গাজীপুরে আগুনে ৫০ ঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আগুনে প্রায় ৫০টি ঘর পুড়ে গেছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পূর্বচান্দরা সাহেবপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার পূর্বচান্দরা সাহেবপাড়া এলাকায় প্রথমে একটি বাসা বাড়িতে আগুন লাগে। পরে স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়। মুহূর্তেই আগুন পাশের আজহার মিয়া, জিয়া উদ্দিন, মো. ...

শাহজালালে আড়াই কোটি টাকার ওষুধ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কোটি ৬০ টাকার আমদানি নিয়ন্ত্রিত ও আমদানি নিষিদ্ধ বিদেশি ওষুধ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। শুক্রবার গভীর রাতে মিশর থেকে আসা এক যাত্রীর সঙ্গে থাকা লাগেজের ভেতর থেকে ওই ওষুধ জব্দ করা হয়। যাত্রীকেও আটক করা হয়েছে। আটক ওষুধগুলো হলো : Neoral cap  ৩ হাজার ২০০ পাতা, Mixtard inj  ৬০০ পাতা, Novorapid inj  ...

বার্সা থেকে বিদায় আন্দ্রেস ইনিয়েস্তার

স্পোর্টস ডেস্ক: দিনকয়েক ধরেই স্প্যানিশ সংবাদ-মাধ্যমে শোনা যাচ্ছিল খবরটা। যেটা আরও শক্ত ভিত পায় কোপা দেল রে ফাইনালে বদলি হয়ে তার মাঠ ছাড়ার দৃশ্যে। চোখ গড়িয়ে জলধারা নেমে আসা আন্দ্রেস ইনিয়েস্তা এবার আনুষ্ঠানিকভাবেই জানিয়ে দিলেন, বার্সেলোনার হয়ে আর খেলবেন না তিনি, চলতি মৌসুম শেষেই আশৈশবের ক্লাবকে বিদায় জানাবেন স্প্যানিশ মিডফিল্ডার। মাত্র ১২ বছর বয়সে ১৯৯৬ সালে ইনিয়েস্তা পা রেখেছিলেন বার্সেলোনার ...

প্রধানমন্ত্রী ফিরলে কোটা বাতিলের প্রজ্ঞাপন: নানক

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ সফর থেকে ফেরার পর ‘স্বল্প সময়ের’ মধ্যে সরকারি চাকরিতে কোটা বাতিলের প্রজ্ঞাপন জারি করা হবে। শুক্রবার কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর এ আশ্বাস দেন তিনি। নানক বলেন, “প্রধানমন্ত্রীর কোটা বাতিলের ঘোষণা কবে কীভাবে কার্যকর হবে, তা বাস্তবায়নের প্রক্রিয়া দ্রুত ...

রোহিঙ্গাদের দেখতে আজ আসছে নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গা সংকট সরেজমিনে দেখতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যদের একটি প্রতিনিধি দল আজ শনিবার বাংলাদেশ সফরে আসছে।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রতিনিধি দলটি একটি বিশেষ ফ্লাইটে সরাসরি কক্সবাজারে পৌঁছাবে। কক্সবাজারে প্রতিনিধি দলকে স্বাগত জানাবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। এ দলে রয়েছেন জাতিসংঘে যুক্তরাজ্যের স্থায়ী প্রতিনিধি। এ ছাড়া এই দলে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ফ্রান্সের প্রতিনিধিও রয়েছেন। থাকছেন নেদারল্যান্ডস, কুয়েত, বলিভিয়া, ...