ফেনী প্রতিনিধি : ফেনীর সোনাগাজীতে স্কুলছাত্রীকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে লোকমান হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে ফেনীর শহরের মহীপাল বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। আটক করা হয় লোকমান নামে ওই বখাটেকে। বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে ওই স্কুলছাত্রী। বখাটে লোকমান হোসেন সোনাগাজী সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রামের আহছান উল্লাহর ছেলে। পুলিশ জানায়, ...
box
‘তুরস্ককে বিরত রাখতে পারবে না যুক্তরাষ্ট’
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসগ্লু বলেছেন, রাশিয়ার এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য তুরস্ক পরিকল্পনা গ্রহণ করেছে। এজন্য তুরস্কের ওপর নিষেধাজ্ঞা দেয়ার হুমকি দিয়েছে ওয়াশিংটন। এ ধরনের হুমকির মাধ্যমে তুরস্ককে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পথ থেকে বিরত রাখতে পারবে না যুক্তরাষ্ট্র। শুক্রবার ন্যাটোর সদর দফতর ব্রাসেলসে অনুষ্ঠিত সংস্থাটির শীর্ষ বৈঠকের অবকাশে নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে বৈঠকের পর ...
শিবগঞ্জে পিস্তলসহ ৫ জেএমবি সদস্য আটক
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবির ৫ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। রোববার ভোর ৪টার দিকে তাদের গ্রেপ্তার করে র্যাব-৫। এ সময় তাদের কাছ থেকে ২টি পিস্তল, ২টি ম্যাগজিন, ৭ রাউন্ড গুলি, গান পাউডার, বোমা তৈরির সরঞ্জাম ও জিহাদি বই উদ্ধার করা হয়। এ ব্যাপারে বেলা ১১টার দিকে বিস্তারিত জানানো হবে বলে র্যাব-৫ ...
ইসরাইলের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আয়রন ডোম কিনতে যাচ্ছে সৌদি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের ইরান সমর্থিত হুতি যোদ্ধাদের হামলা ঠেকাতে ইহুদিবাদী ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা আয়রন ডোম কেনায় আগ্রহ দেখিয়েছে সৌদি আরব। সুইজারল্যান্ডের পত্রিকা বাসলের জেটুং এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। -খবর জেরুজালেম পোস্টের। সুইস দৈনিকের খবরে আরও বলা হয়েছে, সৌদি বিশেষজ্ঞরা আয়রন ডোম ছাড়া ইসরাইলে তৈরি আরও কিছু সমরাস্ত্র কেনারও চিন্তাভাবনা করছেন। এসব অস্ত্রের মধ্যে রয়েছে ট্যাংকে স্থাপনযোগ্য প্রতিরক্ষাব্যবস্থা ‘ট্রফি অ্যাকটিভ ...
বুদ্ধ পূর্ণিমা আজ
নিজস্ব প্রতিবেদক: শুভ বুদ্ধ পূর্ণিমা আজ রোববার। দেশের বৌদ্ধ সম্প্রদায় তাদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা সাড়ম্বরে উদযাপন করবে। বৌদ্ধ ধর্মমতে, গৌতম বুদ্ধের জন্ম, বোধিজ্ঞান লাভ এবং পরিনির্বাণ-এ তিনটি ঘটনা এই দিবসে সংঘটিত হয়েছিল। তাই বৌদ্ধদের জন্য দিবসটি অত্যন্ত তাৎপর্যময়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথকবাণী দিয়েছেন। সেই সাথে আজ সরকারি ছুটি। বাংলাদেশ বুদ্ধিস্ট ...
স্বস্তির বৃষ্টিতে নগরবাসীর অস্বস্তি
নিজস্ব প্রতিবেদক: টানা ছুটির ফাঁদে পড়েছে দেশ। আজও বৌদ্ধপূর্ণিমার সরকারি ছুটি। অফিসমুখো যাত্রীদের চাপও নেই। তাই একটু ভিন্ন রূপ পেয়েছে রাজধানী। কিন্তু সকাল থেকে গগণ ফাটিয়ে বৃষ্টি ঝড়ায় একপ্রকার বিপত্তির সৃষ্টি হয়েছে। স্বস্তির বৃষ্টি হয়ে দাঁড়িয়েছে নগরবাসীর অস্বস্তি। টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় অলিগলি ও ছোট পরিসরের রাস্তাগুলোয় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ড্রেন থেকে আবর্জনা উঠে সয়লাব হয়ে গেছে। কোথাও হাটু পানি ...
বিকালে রাজস্থানের বিপক্ষে মাঠে নামবে সাকিবরা
স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে(আইপিএল) রবিবার বিকালে দিনের প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে সাকিবের সানরাইজার্স হায়দ্রাবাদ। রাজস্থানের ঘরের মাঠ জয়পুরে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায়। আইপিএলের চলতি আসরে হায়দ্রাবাদের অবস্থান বেশ ভালো। টানা দুই লো স্কোরিং ম্যাচে সাকিব-রশিদের দারুণ বোলিংয়ে জয় পেয়েছে অরেঞ্জ আর্মিরা। শেষ ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ১৩৩ রান করেও জয় পায় ...
রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘের প্রতিনিধিরা
কক্সবাজার প্রতিনিধি: সফররত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দলের সদস্যরা মিয়ানমার সীমান্তের তুমব্রু জিরো পয়েন্টের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গেছেন। রোববার সকাল নয়টার দিকে তারা সেখানে যান। ২৬ সদস্যের প্রতিনিধিদলটি জিরো পয়েন্টে অবস্থান করা রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখেন। এ সময় তারা মিয়ানমার সেনাবাহিনীর নিপীড়নের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। রোহিঙ্গারা তাদের ওপর চালানো মিয়ানমার বাহিনীর নির্মম নির্যাতনের বর্ণনা তুলে ধরেন। এর ...
খুলনায় পাটকল শ্রমিকদের রাজপথ-রেলপথ অবরোধ
খুলনা প্রতিনিধি: খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচি পালন করছেন। আজ রোববার (২৯ এপ্রিল) সকাল ৯টায় বিক্ষুব্ধ শ্রমিকরা রাজপথ ও রেলপথ অবরোধ শুরু করেন। অবরোধ চলবে দুপুর ১২টা পর্যন্ত। শ্রমিকদের মজুরি কমিশন বাস্তবায়ন, বদলি শ্রমিক স্থায়ীকরণ, বকেয়া মজুরি প্রদানসহ ১১ দফা দাবিতে বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের ডাকে এ কর্মসূচি পালন করা হচ্ছে। পূর্ব ঘোষিত এ ...
উ. কোরিয়ার ওপর চাপ অব্যাহত থাকবে: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: পরমাণু অস্ত্রমুক্ত করতে উত্তর কোরিয়ার ওপর চাপ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেছেন, ভবিষ্যতে তার সঙ্গে দেশটির নেতার বৈঠকের কথা থাকলেও অর্থনৈতিক নিষেধাজ্ঞার মাধ্যমে চাপ অব্যাহত রাখা হবে। এদিকে শুক্রবার দুই কোরিয়ার নেতাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠককে স্বাগত জানিয়েছে উত্তর কোরিয়ার মিডিয়া। খবর রয়টার্স ও বিবিসি’র আগামী মে মাসে কিংবা জুনের প্রথম সপ্তাহে ট্রাম্প ও উত্তর ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর