নিজস্ব প্রতিবেদক: সারাদেশে বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ১৩ জন আহত হয়েছেন। রোববার সকাল ও দুপুরে বজ্রপাতে তাদের মৃত্যু হয়। শাহজাদপুর, কাজিপুর ও কামারখন্দ উপজেলায় রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- শাহজাদপুর পৌর এলাকার ছয়আনিপাড়া মহল্লার ফারুক হাসানের ছেলে নাবিল হোসেন (১৭), রাশেদুল হাসানের ছেলে পলিং হোসেন (১৬), কাজীপুর উপজেলার ডিগ্রি তেকানী ...
box
পঙ্গু হাসপাতালে লোডশেডিং রোগীদের চরম ভোগান্তি
স্বাস্থ্য ডেস্ক: রাজধানীর আগারগাঁওয়ের পঙ্গু হাসপাতালে রোববার সকাল থেকে কয়েক দফা লোডশেডিংয়ের ফলে অস্ত্রোপচারসহ স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে। বিদ্যুৎ না থাকায় জরুরি অস্ত্রোপচার কক্ষে সড়ক দুর্ঘটনাসহ আহত রোগীদের চিকিৎসা প্রদানে বিলম্ব হয়। বিশেষ করে হাসপাতালের নতুন ভবনের বিভিন্ন ওয়ার্ডে রোগীদের চরম ভোগান্তি হয়। রোগীর অভিভাবক ও স্বজনদের ১২তলা বিশিষ্ট ভবনের বিভিন্ন ফ্লোরে সিঁড়ি বেয়ে উঠতে হয়। লিফট বন্ধ থাকায় চিকিৎসক ...
ফাইনালে নাদালের প্রতিপক্ষ ১৯ বছরের টিটিপাস!
স্পোর্টস ডেস্ক: ২০০৫ সালে বার্সেলোনা ওপেনে সর্বকনিষ্ঠ ফাইনালিস্ট ছিলেন রাফায়েল নাদাল। এবার ২০১৮ সালে আরেক সর্বকনিষ্ঠ সদস্য গ্রিস খেলোয়াড় স্টেফানোস টিটিপাস খেলবেন ফাইনাল। ১৯ বছর বয়সী এই জুনিয়র তারকার প্রতিপক্ষ হিসেবে থাকবেন ক্লে কোর্টের রাজা স্প্যানিশ তারকা নাদাল। বার্সেলোনা ওপেনের সেমিফাইনালের সহজ গেমে বেলজিয়াম তারকা ডেভিড গফিনকে হারিয়ে স্প্যানিশ রাফা আবার প্রমাণ করলেন, ক্লে কোর্টের দক্ষ রাজা তিনিই। গেফিনকে ৬-৪, ...
আরও ২ দিন ভারী বর্ষনের সম্ভাবনা
আবহাওয়া ডেস্ক : বজ্রপাতের ঘনঘটা বৃদ্ধির কারণে আরো দুদিন দেশের কয়েকটি এলাকায় ভারি বর্ষণ অব্যাহত থাকতে পারে। আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ আজ দুপুরে জানান, সকাল থেকে দেশের অনেক এলাকায় ভারি বর্ষণ হয়েছে। আগামী দুদিনও দেশের বিভিন্ন অঞ্চলে ভারি থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। আজ দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ময়মনসিংহে ৬৯ মিলিমিটার এবং ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৫৫ ...
লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে ব্যর্থ হয়েছে ইসি: রিজভী
নিজস্ব প্রতিবেদক: আসন্ন খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। বিএনপি সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, আসন্ন গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে দুই সিটিতে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে ব্যর্থ ...
সিরাজগণ্জে বজ্রপাতে পিতা-পুত্রসহ ৫ জনের মৃত্যু
সিরাজগণ্জ প্রতিনিধি : সিরাজগণ্জ জেলার শাহজাদপুর, কাজিপুর ও কামারখন্দ উপজেলায় বজ্রপাতে পিতা-পুত্র ও কলেজছাত্রসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। রোববার এ ঘটনা ঘটে। মৃতরা হলেন— শাহজাদপুর পৌর এলাকার ছয়আনিপাড়া মহল্লার ফারুক হাসানের ছেলে নাবিল হোসেন (১৭), রাশেদুল হাসানের ছেলে পলিং হোসেন (১৬), কাজীপুর উপজেলার ডিগ্রি তেকানী গ্রামের মৃত পারেশ মন্ডলের ছেলে শামছুল মন্ডল (৫৫) ও তার ছেলে আরমান (১৪) এবং কামারখন্দের পেস্তক কুড়াগ্রামের ...
ইয়াবাসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের রামপাল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভেকেট চয়ন মণ্ডলসহ তিনজনকে ইয়াবাসহ আটক করেছে খুলনা সদর থানার পুলিশ। গোপন সংবাদে শনিবার রাতে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন খুলনা সদর থানার ওসি মো. হুমায়ুন কবির। তিনি জানান, ইয়াবা সেবনকালে তাদের আটক করা হয়। এ সময় ২ পিস ইয়াবা জব্দও করা হয়। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে ...
আজ রাতেই শিরোপা উৎসব বার্সেলোনার!
স্পোর্টস ডেস্ক: দুইদিন আগে ক্লাব ছেড়ে চলে যাওয়ার ঘোষণা দিয়ে ন্যু-ক্যাম্পের বাতাসটা ভারি করে রেখেছেন আন্দ্রেস ইনিয়েস্তা। তবে সেই ভারি বাতাস রঙ বদলে আজ রাতেই রূপ নিতে পারে উৎসবে। আজ রোববার রাতেই যে বার্সেলোনার সামনে লা লিগার শিরোপা জয়ের হাতছানি। সত্যি তাই। গত ২১ এপ্রিল জেতা কোপা ডেল রের শিরোপা উৎসব এখনো রঙ হারায়নি। সেই রেশ থাকতেই আজ আবার বার্সেলোনার ...
রাজধানীতে ডাকাতি করতে গিয়ে গ্রেফতার ৪
নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে ডাকাতি করতে গিয়ে পুলিশের হাতে ৪ জন গ্রেফতার হয়েছে। পল্টন থানা পুলিশের অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। খবর ডিএমপি নিউজের। গ্রেফতারকৃত ৪ জন হলেন -মাইনুল, লালন, মহসিন ও সজিব বেপারী। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ডাকাতি কাজে ব্যবহৃত একটি চাপাতি, দুইটি ছোরা ও একটি সেলাইরেঞ্জ উদ্ধার করা হয়। ২৮ এপ্রিল’১৮ রাত ০২ টা ৩০ মিনিটের দিকে পল্টন ...
ঢাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬১ জনকে গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক : মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ছয়টা থেকে আজ শনিবার সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ। ডিএমপি নিউজের খবরে এ সম্পর্কে বলা হয়। গ্রেপ্তার হাওয়া ৪১ জনের কাছ থেকে ৭৮৭ গ্রাম ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর