১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১১:৩৩

box

শিশুকে মায়ের দুধ দেয়ায় পিছিয়ে বাংলাদেশ : ইউনিসেফ

অনলাইন ডেস্ক: জন্মের পর শিশুদের রোগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিসহ স্বাভাবিক বেড়ে ওঠার জন্য মায়ের বুকের দুধের কোনো বিকল্প নেই। সচেতনতা বৃদ্ধির ফলে বর্তমানে দক্ষিণ এশিয়া অঞ্চলে শিশুদের মায়ের দুধ দেয়ার প্রবণতা বেড়েছে। তবে এক্ষেত্রে এখনও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি বাংলাদেশের। এখানে নবজাতকদের মাত্র ৫১ শতাংশকে জন্মের এক ঘণ্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করা হয় এবং ছয় মাসের কম বয়সী ৫৫ শতাংশ ...

অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ফিলিপাইন

চট্টগ্রাম প্রতিনিধি: অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় বলে মন্তব্য করেছেন ফিলিপাইনের রাষ্ট্রদূত ভিসেন্টে ভিভেনসিও টি ব্যান্ডিলো । শনিবার নগরীর আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রাম চেম্বার নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ হতে তৈরি পোশাকজাতসামগ্রী, ওষুধসহ অন্যান্য সম্ভাবনাময় রফতানিসামগ্রী ফিলিপাইনের বাজারে প্রবেশের সুযোগ রয়েছে। ফিলিপিনো উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করা ...

মাইন অপসারণে সোচ্চার অধ্যাপক নিখোঁজ

অনলাইন ডেস্ক: পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের প্রধান ও রাজনৈতিক অ্যাকটিভিস্ট ড. রিয়াজ আহমেদ নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। তিনি ওয়াজিরিস্তানে ভূমি মাইন অপসারণের দাবিতে সক্রিয় একটি আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। বৃহস্পতিবার রাত ৮টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সর্বশেষ ড. রিয়াজ তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। এর পর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছে না। তার ফোনও ...

যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম রুটে ধর্মঘট কাল

চট্টগ্রাম প্রতিনিধি: যানজট নিরসন, জনভোগান্তি দূরসহ বিভিন্ন দাবিতে আগামীকাল ঢাকা-চট্টগ্রাম রুটে ধর্মঘটের ডাক দিয়েছে চট্টগ্রাম আন্তঃজেলা বাস মালিক সমিতি ও শ্রমিক-পরিবহন ইউনিয়ন। আজ রবিবার দুপুরে পরিষদের সদস্যসচিব মৃণাল চৌধুরী সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফেনীর ফতেপুর, মেঘনা সেতু, সীতাকুণ্ডের বড় দারোগাহাট স্কেলসহ বিভিন্ন স্থানে দুঃসহ যানজট সহনীয় করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্মসূচি অনুযায়ী সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা ...

আজ ঢাকায় আসছেন কিংবদন্তি গ্রিনিজ

স্পোর্টস ডেস্ক: ক্যারিবিয়ান ক্রিকেট কিংবদন্তি গর্ডন গ্রিনিজ আজ বাংলাদেশে আসবেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আমন্ত্রণে সাবেক শিষ্য ও সহকর্মীদের সাথে দেখা করতে পাঁচ দিনের সফরে ঢাকায় আসছেন গ্রিনিজ। আজ সন্ধ্যায় ঢাকায় পা রাখবেন এই কিংবদন্তি। আগামীকাল রাজধানীর একটি হোটেলে সাবেক শিষ্য ও সহকর্মীদের সাথে তার দেখা হবে। তাদের সঙ্গে কথা বলতে, অতীত স্মৃতি রোমন্থন করবেন আর বাংলাদেশকে নিয়ে তার আশা-স্বপ্নের কথা ...

কোটা বাতিলে প্রধানমন্ত্রীর কথার ওপরে বিশ্বাস রাখা উচিৎ: কাদের

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা বলেন সেটা তিনি করেন। তার কথার কোনো নড়চড় হয় না। কোটা বাতিলে প্রধানমন্ত্রীর কথার ওপরে বিশ্বাস রাখা উচিৎ। এর কাজ থেমে নেই। আজ রবিবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমি ছাত্র সমাজকে বলব, তাদের ন্যায়সঙ্গত দাবির ...

পাল্টাপাল্টি পদক্ষেপে পাক-মার্কিন সম্পর্কে উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক: কূটনীতিকদের চলাফেরা সীমাবদ্ধ করতে পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়ে পাক-মার্কিন সম্পর্কে চরম উত্তেজনা বিরাজ করছে। চলতি বছরের শুরুতে পাকিস্তানি সেনাবাহিনীকে দেওয়া মার্কিন সাহায্য বন্ধের ঘোষণা দেওয়ার পরই থেকেই দুই দেশের সম্পর্ক খারাপ হতে থাকে। পাকিস্তানি গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, এই অবস্থার মধ্যে শনিবার পাকিস্তানে অবস্থানরত এক মার্কিন কূটনীতিককে (অ্যাটাচি) দেশে যেতে দেয়নি ইসলামাবাদ। কারণ ওই কূটনীতিকের গাড়ির ...

পিএসজিতেই থাকছেন নেইমার!

স্পোর্টস ডেস্ক: গেল সপ্তাহেরই খবর, নেইমারের রিয়াল মাদ্রিদে যাওয়ার সব কিছু নাকি চূড়ান্ত হয়ে গেছে। শুধু ঘোষণাটা বাকি। সেটাও চলে আসবে বিশ্বকাপের আগেই। এই গুঞ্জনের মধ্যে পিএসজির চেয়ারম্যান নাসের আল খেলাইফি শনিবার সাফ জানিয়ে দিয়েছেন, রিয়ালে যাচ্ছেন না নেইমার। ‘২০০০ পার্সেন্ট’ নিশ্চয়তা দিয়ে তিনি বলেছেন, আগামী মৌসুমও নেইমার পিএসজির হয়েই খেলবেন। রেকর্ড ট্রান্সফার ফিতে নেইমারকে কেনার পরও স্বস্তিতে নেই পিএসজি। ...

কোটা সংস্কার: প্রজ্ঞাপনের দাবিতে উত্তাল ঢাবি

নিজস্ব প্রতিবেদক: কোটা বাতিলের উপর দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রজ্ঞাপনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিক্ষোভ করছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সকাল ১১টা থেকে বিক্ষোভ শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বিক্ষোভ শুরু করে আন্দোলনরত শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। মিছিলে প্রায় দেড় হাজার শিক্ষার্থী অংশ নিয়েছে। মিছিলটি এখন ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করছে। ...

কোটা আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছে তারা অধিকাংশই শিবিরের: এইচটি ইমাম

নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কার আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের অধিকাংশই ছাত্রশিবিরের লোক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম। শিক্ষার্থীরা বলছেন, দাবি মেনে নেয়ার বিষয়ে প্রজ্ঞাপন জারির জন্য এক মাস সময় নেয়া হয়েছিল, যা ৭ মে পার হয়ে গেছে। তাদের এ দাবি নাকচ করে দিয়ে এইচটি ইমাম বিবিসি বাংলাকে বলেন, প্রধানমন্ত্রী যখন সংসদে এ সিদ্ধান্তের কথা বলেছিলেন, তখন তিনি ...