১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১:৪২

box

শিবগঞ্জে কথিত ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ এক ‘মাদক বিক্রেতা’ নিহত হয়েছেন বলে দাবি করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। উপজেলার ৪ নম্বর বেড়িবাঁধের তাঁতিপাড়া ঘাটে বৃহস্পতিবার রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। তবে নিহতের নাম-পরিচয় জানাতে পারেনি তারা। জানা গেছে, ওই এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযানে যায় র‌্যাব সদস্যরা। এ সময় তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা। র‌্যাবও পাল্টা গুলি ছুঁড়লে মাদক ব্যবসায়ীরা ...

রসিকে অবৈধ নিয়োগপ্রাপ্ত ১৭৭ কর্মচারী ছাঁটাই

রংপুর প্রতিবেদক: রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) সাবেক মেয়রের আমলে অস্থায়ী ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত ১৭৭ জন কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে। নিয়োগ বিধিসম্মত না হওয়ায় তাদের চাকরিচ্যুত করা হয়েছে বলে বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী আকতার হোসেন আজাদ। এদিকে ১৭৭ জন কর্মচারীকে ছাঁটাই করে শূন্যপদে নতুন করে ১৫০ জনকে নিয়োগ দেয়ারও পরিকল্পনা চলছে। ইতোমধ্যে নিয়োগের অনুমতি চেয়ে ৩ মে ...

পাক-ভারত সীমান্তে গোলাগুলিতে বিএসএফ সদস্যসহ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত জম্মুর সীমান্তে পাকিস্তান ও ভারতের গোলাগুলিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্য ও ৪জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার এই গোলাগুলি হয়। এই ঘটনায় উভয় দেশ একে অপরের বিরুদ্ধে অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনেছে।ডন, টাইমস অব ইন্ডিয়া। এক সিনিয়র বিএসএফ কর্মকর্তার বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, জম্মুতে পাকিস্তানি রেঞ্জারদের ব্যাপক গোলা বর্ষণে এক ...

নাজিব রাজাকের বাড়ি থেকে ৭২ ব্যাগ ভর্তি অর্থ জব্দ

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার সদ্য সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বাড়িতে তল্লাশি চালিয়ে ৭২ স্যুটকেস ভর্তি নগদ ক্যাশসহ মূল্যবান জিনিসপত্র জব্দ করেছে পুলিশ। জাতীয় নির্বাচনে পরাজয়ের এক সপ্তাহ পর তার দুর্নীতি এবং অর্থ-পাচার তদন্তের অংশ হিসাবে পুলিশ এ তল্লাশি চালিয়েছে বলে জানা গেছে। তল্লাশিতে ২৮৪ বাক্স ভর্তি হাতব্যাগ, ৭২ ব্যাগ ভর্তি অর্থ ও গহনা জব্দ করেছে পুলিশ। শুক্রবার সকালে নাজিব সংশ্লিষ্ট প্যাভিলিয়ন ...

ডিএসসিসি নির্ধারিত দাম থেকে বেশি টাকা নিচ্ছেন কসাইরা

নিজস্ব প্রতিবেদক: কথা রাখেননি মাংস ব্যবসায়ীরা (কসাই)। রমজান মাস উপলক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) রাজধানীতে মাংসের (গরু, মহিষ ও ছাগল) দাম নির্ধারণ করে দিলেও তা মানছেন না কসাইরা। তারা ক্রেতাদের কাছ থেকে ডিএসসিসি নির্ধারিত দাম থেকে বেশি টাকা নিচ্ছেন। শুক্রবার প্রথম রোজায় রাজধানীর রামপুরা, খিলগাঁও, মালিবাগ, হাজীপাড়া, শান্তিনগর ও যাত্রাবাড়ী অঞ্চলের বিভিন্ন বাজার ঘুরে এমন তথ্য পাওয়া গেছে। এবার ...

ব্রিটিশ জাদুঘরে মোহাম্মদ সালাহর গোল্ডেন বুট

স্পোর্টস ডেস্ক: ক্যারিয়ারসেরা মৌসুম কাটাচ্ছেন মোহাম্মদ সালাহ। লিভারপুলের হয়ে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ৪৪ গোল। এর মধ্যে শুধু ইংলিশ প্রিমিয়ার লিগেই করেছেন ৩২ গোল। দুর্দান্ত সব কীর্তির স্বীকৃতিও পাচ্ছেন তিনি। কদিন আগে জিতেছেন প্রিমিয়ার লিগ সেরা খেলোয়াড়ের পুরস্কার। এবার তার একজোড়া বুট স্থান করে নিল ব্রিটিশ মিউজিয়ামে। মিসরীয় ফরোয়ার্ডের সম্মানার্থে প্রদর্শনের জন্য মিসরীয় কালেকশনে তা রাখা হচ্ছে। আগামী ...

ওআইসির জরুরি বৈঠক ডেকেছেন এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে এবং গাজায় ফিলিস্তিন বিক্ষোভকারীদের ওপর ইসরায়েলি হামলায় হতাহতের ঘটনার নিন্দা জানাতে শুক্রবার ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) জরুরি বৈঠক আহ্বান করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। গত ছয় মাসের মধ্যে এটি এরদোগানের আমন্ত্রণে ওআইসির দ্বিতীয় জরুরি বৈঠক বলে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত সোমবার ইসরায়েলি বাহিনীর নির্বিচারে গুলি চালিয়ে ...

রাজধানীর বিভিন্ন বাজারে শসা-গাজরের সেঞ্চুরি

নিজস্ব প্রতিবেদক: রোজার প্রভাবে রাজধানীর বিভিন্ন বাজারে ১০০ টাকা ছুঁয়েছে শসা ও গাজরের কেজি। আর রোজার আগেই ১০০ টাকা ছুঁয়েছে বেগুনের দাম। পাশাপাশি কিছুটা বেড়েছে মরিচের দাম। সেই সঙ্গে সব সবজিই চড়া দামে বিক্রি হচ্ছে। ৫০ টাকার নিচে কোনো সবজির কেজি মিলছে না। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার, রামপুরা, মালিবাগ হাজীপাড়া, খিলগাঁও, সেগুনবাগিচা এবং শান্তিনগরের বিভিন্ন বাজার ঘুরে এ তথ্য পাওয়া ...

এমভি গ্রিন লাইনের সাথে বালুবাহী বাল্কহেডের ধাক্কা

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের মতলব উত্তরের মেঘনা নদীতে ঢাকা থেকে বরিশালগামী যাত্রীবাহী লঞ্চ এমভি গ্রিন লাইনকে বালুবাহী একটি বাল্কহেড ধাক্কা দিয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে লঞ্চটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে যাত্রীরা সবাই অক্ষত রয়েছেন। ঘটনার পর লঞ্চটি জরুরি ভিত্তিতে পাড়ে নোঙর করা হয়। চাঁদপুর নৌ পুলিশ জানায়, সকালে যাত্রী নিয়ে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসে ...

ভেঙে যাওয়া সেতু এখন সাঁকো, জনদুর্ভোগে এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক: পিরোজপুর জেলার পাড়েরহাট মৎস্য বন্দর-বাঁশবাড়িয়া গ্রামের আফাজ উদ্দিন খালের সেতুটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। শত শত শিক্ষার্থী স্কুল-মাদ্রাসায় যাতায়াত করছে চরম দুর্ভোগের মধ্য দিয়ে। সেতু ভেঙে যাওয়ায় ছয় কিলোমিটার পথ ঘুরে মোটরসাইকেল, রিকশা ও ভ্যান চলাচল করছে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। স্থানীয়রা জানিয়েছেন, এখানে রয়েছে মৎস্য বন্দর যা সবার কাছে পাড়েরহাট মৎস্য বন্দর নামে ...