স্বাস্থ্য ডেস্ক: সঠিক ও নির্ভুল রোগ নির্ণয়ে প্রথমবারের মতো অত্যাবশ্যকীয় পরীক্ষা-নিরীক্ষার তালিকা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ১৯ সদস্যের বিশেষজ্ঞ কমিটির সুপারিশে প্রস্তুতকৃত এ তালিকায় রক্ত ও প্রস্রাবসহ মোট ১১৩ ধরনের পরীক্ষা-নিরীক্ষার কথা বলা হয়। প্রাথমিক পর্যায়ের রোগব্যাধি নির্ণয়ে ৫৮ প্রকার ও অগ্রাধিকারভিত্তিক রোগব্যাধি যেমন এইচআইভি, যক্ষ্মা, ম্যালেরিয়া, হেপাটাইটিস বি ও সি এবং সিপিলিসসহ অবশিষ্ট ৫৫ প্রকার পরীক্ষা নিরীক্ষার তালিকা ...
box
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না: সাঈদ খোকন
নিজস্ব প্রতিবেদক: ‘দ্রব্যমূল্য কোনোভাবেই লাগামের ও নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না।’ বললেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। তিনি বলেন, রমজানে বাজারগুলোতে খাদ্যের দাম অযৌক্তিক হলে এবং খাবারে কোন ধরণের ভেজাল থাকলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ আজ শুক্রবার রাজধানীর চকবাজারে ইফতারের বাজারে ভেজাল বিরোধী অভিযানে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মেয়র সাঈদ খোকন বলেন, ‘পাঁচটি অঞ্চলে ...
মাকে তাড়িয়ে বাড়ি দখলের অভিযোগ তুরিন আফরোজের বিরুদ্ধে
নিজস্ব প্রতিবেদক: নিজের মাকে বের করে দিয়ে বাড়ি দখল করেছেন ব্যারিস্টার তুরিন আফরোজ। এমন অভিযোগ করেছেন তার গর্ভধারিণী মা। রাজধানীর উত্তরায় ভাইয়ের নামে মায়ের দেয়া ওই বহুতল বাড়িটি গত বছর জোর করে দখলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অন্যতম প্রসিকিউটর তুরিন আফরোজ। দখল হওয়া বাড়ি উদ্ধারের জন্য ঢাকার নিম্ন আদালতে মামলা করেছেন তুরিন আফরোজের আপন ছোটভাই শাহনওয়াজ আহমেদ শিশির। মামলাটি বর্তমানে ...
এতিমদের সম্মানে বিএনপির ইফতার
নিজস্ব প্রতিবেদক: চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ছাড়াই প্রথম ইফতার করেছে বিএনপি। আজ শুক্রবার রাজধানীর লেডিস ক্লাবে ওলামা মাশায়েখ ও এতিমদের সম্মানে ইফতারের আয়োজন করে সংগঠনটি। প্রতিবছর বেগম খালেদা জিয়া ইফতারে অংশ নিলেও এবার কারাগারে থাকায় তা সম্ভব হয়নি। তবে মঞ্চে বেগম খালেদা জিয়ার আসনটি ফাঁকা রাখেন নেতারা। ইফতারে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা। উল্লেখ্য, গত ...
নওগাঁয় লাখ টাকার গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ৮ কেজি গাঁজাসহ সেকেন্দার হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নওগাঁ সদর মডেল থানা পুলিশ, যার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা। গোপন খবরের ভিত্তিতে শুক্রবার ভোরে সেকেন্দারের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সেকেন্দার নওগাঁ সদর উপজেলার মাগুরা গ্রামের মৃত মোজাম্মেল হোসেন পুত্র। নওগাঁ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, সেকেন্দারের ...
ভারত সুখে-দুঃখে বাংলাদেশের পাশে থাকবে: হর্ষবর্ধন শ্রিংলা
নিজস্ব প্রতিবেদক: ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, বাংলাদেশের সুখে-দুঃখে সব সময় পাশে থাকবে ভারত।শুক্রবার দুপুরে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশ (আইবি) মিলনায়তনে বাংলাদেশ পূজা উদযাপন কমিটির দ্বিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য তিনি একথা বলেন। শ্রিংলা আরও বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমলে দুই দেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এই সম্পর্ক আরও উচ্চমাত্রায় যাবে। ...
রাজধানীতে মাদকবিরোধী অভিযান: গ্রেফতার ৯০
নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদকসেবন ও বিক্রির দায়ে ৯০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৪৯৯৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৬৮৪ গ্রাম ১০৩৭ পুরিয়া হেরোইন, ৭কেজি ৪১০ গ্রাম গাঁজা, ৮ বোতল ফেন্সিডিল ও ৪০টি ইনজেকশন উদ্ধার ...
কুৎসা রটানোয় আ‘লীগ নেতাকে রিমান্ড দাবি
বি-বাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ফেসবুকে কুৎসা রটানোর অভিযোগে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় করা মামলায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করার পর রিমান্ডে নেয়ার আবেদন করেছে পুলিশ।লিটন কসবা উপজেলার কুটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ওই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ফেসবুকে আইনমন্ত্রী আনিসুল হক ও তার ব্যক্তিগত সহকারী রাশেদুল কায়ছার ভূইয়ার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ আছে। এই অভিযোগে গত এপ্রিলে ...
যৌন হেনস্থার পর ঢাবি ছাত্রীকে হুমকি দিল বাসের হেল্পার!
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় গণপরিবহনে আবারও যৌন হেনস্থার শিকার হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। ট্রাস্ট পরিবহন নামে এক বাসের হেল্পার ওই ছাত্রীকে চলন্ত বাসে যৌন হয়রানির চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় প্রতিবাদ করলে ওই হেল্পার তাঁকে অশালীন ভাষায় হুমকি দিয়েছে বলেও অভিযোগ করেছেন ঢাবির ওই ছাত্রী। বৃহস্পতিবার (১৭ মে) বিকেল ৫টার দিকে রাজধানীর কারওয়ান বাজার থেকে ক্যান্টনমেন্ট যাওয়ার ...
অসদাচরণ করায় ডিএমপির ইফতার বর্জন সাংবাদিকদের
নিজস্ব প্রতিবেদক: গণমাধ্যমকর্মীদের ওপর হামলা এবং অসদাচরণের বেশ কিছু ঘটনার প্রতিবাদে ঢাকা মহানগর পুলিশ(ডিএমপি) ইফতার বর্জন করেছেন অপরাধ বিষয়ে কাজ করা সাংবাদিকরা। শুক্রবার প্রথম রোজায় সাংবাদিকদের সম্মানে এই ইফতার পার্টির আয়োজন করেছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। এরই মধ্যে সাংবাদিকদের কাছে পাঠিয়ে দেয়া হয়েছে আমন্ত্রণপত্র। প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের শতাধিক সাংবাদিক এই প্রতিবাদে শামিল হয়েছেন। তারা বলছেন, পুলিশ সাংবাদিক নির্যাতন ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর