অনলাইন ডেস্ক: সীতাকুণ্ডে ত্রিপুরা পল্লীতে শুক্রবার যে দুই কিশোরীর ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে তারা খুন হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় সুকলতি ত্রিপুরা (১৬) ও ছবি রানী ত্রিপুরা (১৩) নামের ওই দুই বান্ধবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ অভিযান চালিয়ে সীতাকুণ্ড সদরের মাহদেবপুর এলাকা থেকে আবুল হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করে। সীতাকুণ্ড থানার সেকেন্ড অফিসার আনোয়ার ...
box
কেমিক্যালে আম পাকানোয় ৬ জনকে কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় কেমিক্যালে পাকানো ১১শ’ মণ অপরিপক্ব আম ধ্বংস করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এসময় ১৪টি প্রতিষ্ঠানের ৬ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টি ইন্সটিটিউশন (বিএসটিআই) এর সহযোগিতায় শনিবার সকাল ৮টা থেকে রাজধানীর হজরত শাহ আলী মাজারের পাশে দিয়াবাড়ী ফলের আড়তে এ অভিযান চালায় র্যাব-৪। পরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সহযোগিতায় দিয়াবাড়ী ...
ঈদের তিনদিন আগে থেকে ভারী যান বন্ধ থাকবে: কাদের
গাজীপুর প্রতিনিধি: ঈদের তিনদিন আগে থেকেই মহাসড়কে ভারী যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ঈদে ঘরমুখী মানুষ যাতে ভালোভাবে বাড়ি ফিরতে পারে সেজন্য এসব ভারি যান চলাচল বন্ধ রাখা হবে। আজ শনিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে সুত্রাপুর সাসেস এর সেমিনার কক্ষে অনুষ্ঠিত সভায় তিনি এসব কথা বলেন। কাদের বলেন, যানজট নিরসন ও ভোগান্তি কমাতে পুলিশ, সড়ক ও ...
ভারতীয় সেনাদের গুলিতে শিশুসহ নিহত ৪ পাকিস্তানি
আন্তর্জাতিক ডেস্ক: আবারও কাশ্মীর সীমান্তে ভারতীয় সেনাদের গুলিতে পাকিস্তানের অন্তত চার বেসামরিক লোক নিহত হয়েছে। এর মধ্যে তিনজনই শিশু। এ ছাড়া আহত হয়েছে ১০। শুক্রবার সিয়ালকোট সীমান্তে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। পাকিস্তানি সেনাবাহিনী এক বিবৃতিতে এ দাবি করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, পাকিস্তানি সীমান্তরক্ষী বাহিনী রেঞ্জার্স এর জবাবে ভারতীয় চেক পোস্ট লক্ষ্য ...
কৃষিপণ্যের ন্যায্য মূল্যের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন
কিশোরগঞ্জ প্রতিনিধি: দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, কালোবাজারি, ঘুষ, দুর্নীতি বন্ধসহ বিভিন্ন দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সম্মিলিত সামাজিক আন্দোলন। আজ শনিবার বেলা ১২ টায় শহরের রঙমহল সড়কে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, পবিত্র রমজান মাসেও সরকার জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে। বাজারের নিয়ন্ত্রণ মধ্যস্বত্বভোগী ফড়িয়াদের নিয়ন্ত্রণে চলে গেছে। এ অবস্থা থেকে উত্তরণের ...
মুসলিম বিশ্বকে এক হয়ে ইসরাইলকে মোকাবিলা করার আহ্বান এরদোগানের
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হয়ে ইসরাইলের মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোগান। গাজা উপত্যকায় গত সপ্তাহে গণহারে ইসরাইলি সেনারা ফিলিস্তিনিদের হত্যা করেছে। এমন দাবি করে এসব হত্যার জন্য অবশ্যই ইসরাইলকে জবাবদিহি করানোর জন্য তিনি ইসলামিক দেশগুলোর সংগঠন ওআইসির নেতাদের প্রতি আহ্বান জানান। ইসরাইলি দখলকারিত্বের ৭০তম বছর উপলক্ষে ফিলিস্তিনিরা বিক্ষোভ প্রতিবাদ করছেন। আর তাদের ওপর বৈষম্যপূর্ণভাবে গুলি ...
সুড়ঙ্গ দিয়ে বাংলাদেশে আসছে ভারতের গরু!
অনলাইন ডেস্ক: ভারত-বাংলাদেশ সীমান্তে গরু পাচার একটি নিয়মিত ঘটনা। এই গরু পাচারের ঘটনায় প্রায়ই শোনা যায় বিএসএফ এর গুলিতে বাংলাদেশিদের মৃত্যুর খবর। তবে এবার দুই দেশের পাচারকারীরা তাদের পাচারের ধরনটা একটু বদলিয়েছেন। গরু পাচারের ক্ষেত্রে তারা এখন সীমান্তে মাটির নিচ দিয়ে সুড়ঙ্গ পথ ব্যবহার করছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার। ঈদকে সামনে রেখে বাংলাদেশ-ভারত সীমান্তে এ তৎপরতা আরো বেড়েছে। কারণ উত্তর ...
বৃটেন রাজপুত্রের বিয়ের খরচ ৩৭১ কোটি টাকা!
অনলাইন ডেস্ক: প্রায় ৩৭১ কোটি হাজার কোটি টাকা ব্যয়ে জমকালো আয়োজনে আজ অনুষ্ঠিত হচ্ছে প্রিন্স হ্যারিও মেগান মার্কেলের বিয়ে। এই বিয়েতে অতিথি হয়ে সারা দুনিয়া থেকে আসবেন নামী দামী আর গুরুত্বপূর্ণ ব্যক্তি। সুতরাং খরচের পাল্লাটা একটু ভারীই। কেক থেকে ফুল, এমনকি কুশন কভারও- কতো কিছু কেনাকাটা হয় বিয়েতে। যারাই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছেন তারাই জানেন একটি বিয়েতে চোখ কপালে ওঠার মতোও ...
গাজায় যুদ্ধাপরাধ তদন্তে যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়ার বিরোধিতা
আন্তর্জাতিক ডেস্ক: গাজায় ফিলিস্তিনি প্রতিবাদকারীদের ওপর ইসরায়েলের গণহত্যা তদন্তে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ তদন্তকারী দল পাঠানোর পক্ষে ভোট দিয়েছে জাতিসংঘের শীর্ষ মানবাধিকার সংস্থা। শুক্রবার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলকে ‘অবিলম্বে একটি স্বাধীন, আন্তর্জাতিক তদন্ত কমিশন পাঠানোর আহ্বান জানিয়ে করা একটি প্রস্তাবে ২৯ সদস্য রাষ্ট্র হ্যাঁ ভোট দিয়েছে। এর বিপক্ষে ভোট দিয়েছে শুধুমাত্র যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া। আর ১৪টি দেশ ভোট দেয়া থেকে বিরত থেকেছে। খবর ...
সৌদি ক্রাউন প্রিন্স সালমান জনসম্মুখে অনুপস্থিত
আন্তর্জাতিক ডেস্ক: সৌদির প্রভাবশালী যুবরাজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের বেশ কিছুদিন ধরে জনসম্মুখে অনুপস্থিত ইরানের বেশ কিছু গণমাধ্যমকে বিস্মিত করেছে। তাদের ধারণা, গত মাসে এক অভ্যুত্থান চেষ্টার সময় তিনি নিহত হন। ইরানের গণমাধ্যমগুলোর দাবি, গত ২১ এপ্রিল রিয়াদের রাজপ্রাসাদে এক হামলার ঘটনা ঘটে। এ সময় গোলাগুলিতে সৌদি যুবরাজ সালমান নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে আরব ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর