আতিকুর রহমান , গাজীপুর জেলা প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর পৌর শহরের বিভিন্ন দোকান অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ১৭ মে বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আকতার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আকতার জানান, রমজান মাসকে সামনে রেখে দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধ ও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে অভিযান পরিচালনা করা হয়। এসময় মূল্য তালিকা না থাকা ও ...
box
লালপুরের পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
লালপুর (নাটোর) প্রতিনিধিঃ শনিবার নাটোরের লালপুরে পুকুরের পানিতে ডুবে আলিফ (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আলিফ উপজেলার চামটিয়া (পশ্চিমপাড়া) গ্রামের আলতাব হোসেনের ছেলে । নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকালে বাড়ীর পাশে একটি দোকানে চকলেট কিনতে গিয়ে আর ফিরে আসেনি। পরে পরিবারে সদস্যরা খুজাখুজির সময় বাড়ীর পাশের পুকুরের সিঁড়িতে আলিফের সেন্ড্যাল দেখতে পায়। লোকজন পুকুরের পানিতে খুজাখুজি ...
হ্যামলেটসের ডেপুটি মেয়র নির্বাচিত হলেন গোলাপগঞ্জের আসমা
আজিজ খান ,সিলেট প্রতিনিধি: গত ৩ মে যুক্তরাজ্যে নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার গঠনে ভোট যুদ্ধে অবতীর্ণ হন প্রায় দেড় শতাধিক বাংলাদেশী। এরই মধ্যে নির্বাচিত হয়েছেন প্রায় ৪৫জন। এরই মধ্যে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে ডেপুটি মেয়র হিসাবে স্থান করে নেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের কালিজুরী গ্রামের তারেক আহমদ খানের স্ত্রী আসমা বেগম। শুধু তাই নয় তার স্বামী তারেক আহমদ বিপুল ভোটে ...
সিলেটে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৩
আজিজ খান ,সিলেটতিনিধি: গোলাপগঞ্জের সিলেট-জকিগঞ্জ সড়কে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে ঘটনা ঘটেছে। শনিবার (১৯শে এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় উপজেলার হেতিমগঞ্জ কায়স্থগ্রাম নয়া মসজিদের সামনে এ ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই এমি বেগম (২০) নামের একজন তরুণী নিহত ও শিশু সহ আরো ৩ জন পথচারী গুরুতর আহত হয়েছেন। নিহত এমি বেগম উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের লরিফর নওয়াগাও গ্রামের জুরু মিয়ার মেয়ে। আহতরা ...
গোলাপগঞ্জে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ সম্পন্ন
আজিজ খান,গোলাপগঞ্জ(সিলেট)প্রতিনিধি: গোলাপগঞ্জে পবিত্র রমজান মাস উপলক্ষে গোলাপগঞ্জ উপজেলার বহর গ্রামে আলহাজ্ব মুফজ্জিল আলি ফ্রি মেডিকেল সেন্টারের পক্ষ থেকে দরিদ্র ও অস্বচ্ছল ২৯ টি পরিবারের মধ্যে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। শনিবার (১৯শে এপ্রিল) বিকাল ২টায় অফিস মিলনায়তনে ২৯ টি পরিবারের মধ্যে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দেব জ্যোতি মজুমদার, বিশেষ ...
গাজীপুরে স্বপ্ন সুপার শপকে এক লাখ টাকা জরিমানা
আতিকুর রহমান ,গাজীপুর জেলা প্রতিনিধি : গাজীপুর শহরের জোড়পুকুর সড়কের সরকারি মহিলা কলেজের বিপরীতে অবস্থিত ভেজাল পণ্য বিক্রি করার দায়ে স্বপ্ন সুপার শপকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ১৮ মে শুক্রবার জেলা প্রশাসক দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ অভিযান পরিচালনা করেন। জেলার প্রশাসন সূত্রে জানা গেছে, পণ্যের গায়ে মেয়াদ উত্তীর্ণের ও প্যাকেজিং তারিখ না ...
বড়াইগ্রামে নিখোঁজের ২ দিন পর যুবকের গলাকাটা লাশ উদ্ধার
নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের দুই দিন পর শান্তাহার শেখ ওরফে শান্ত (২৫) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার সিঙ্গালাল বিল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত শান্ত উপজেলার গড়মাটি পশ্চিমপাড়া গ্রামের মোহাম্মদ আলী জামালের ছেলে। শান্ত’র বড় ভাই ফজলুর রহমান জানান, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে দোকানে যাওয়ার কথা বলে শান্ত বাড়ি ...
নেইমারকে নিয়ে এখনই কথা নয়: জিদান
স্পোর্টস ডেস্ক: গুঞ্জন নেইমারের পিছু ছাড়ছে না। আর তা যদি রিয়াল মাদ্রিদের সাথে যুক্ত হয়, তাহলে তো কথাই নেই। রেকর্ড ট্রান্সফারে বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইয়ে যাওয়ার পর থেকেই নেইমারকে নিয়ে গুঞ্জন শুরু। পিএসজি ছেড়ে মাদ্রিদে চলে যাচ্ছেন তিনি— এমন গুঞ্জনে প্রতিদিনই ঘি ঢেলে যাচ্ছেন কেউ না কেউ। আর গণমাধ্যম তা পরিবেশন করছে হট-কেকের মতো। তবে ফুটবল বিশ্বের অন্যতম মুখরোচক ...
রোহিঙ্গাদের নো ম্যান্স ল্যান্ড সরে যেতে মিয়ানমার সেনাদের হুমকি
অনলাইন ডেস্ক: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে অবস্থানকারী রোহিঙ্গাদের সরে যেতে আবারো মাইকিং করেছে মিয়ানমারের সেনাবাহিনী। শনিবার সকালে সীমান্তের কাটাতার ঘেঁষে সেনা মোতায়েন করে টহল জোরদারের পাশাপাশি কয়েক দফা মাইকিং করা হয়। এ সময় মিয়ানমারের সেনাবাহিনী নো ম্যান্স ল্যান্ড থেকে সরে রোহিঙ্গাদের বাংলাদেশের অন্য জায়গায় আশ্রয় নিতে বলে। এতে করে রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্তমানে প্রায় ৫ ...
বিমানের টয়লেটে মিলল ৫ কেজি সোনা!
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা একটি ফ্লাইটের টয়লেট থেকে আড়াই কোটি টাকার সোনা উদ্ধার করেছে কাস্টম কর্মকর্তারা। উদ্ধার হওয়া সোনার মোট ওজন ৫ কেজি ৩০০ গ্রাম। শনিবার পৌনে একটার দিকে ফ্লাইটটি অবতরণ করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।বিস্তারিত আসছে… দৈনিক দেশজনতা/ টি এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর