স্পোর্টস ডেস্ক: গত জানুয়ারিতে কনুইয়ের ইনজুরির কারণে টেনিসের কোর্ট থেকে ছিটকে যান সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ। সফল অস্ত্রোপচার শেষে ব্যাট হাতে ফিরে আসার ইঙ্গিত দেন সাবেক এই নাম্বার ওয়ান তারকা। তবে শেষ রক্ষা হলো না। ইতালিয়ান ওপেনের সেমিফাইনালের ম্যাচে টেনিসের শীর্ষ দুই নম্বর তারকা রাফায়েল নাদালের কাছে হেরে ফাইনালে খেলতে না পারার আক্ষেপ নিয়েই বিদায় নিতে হয় এই সার্বিয়ানকে। ...
box
বছরে যানজটে ক্ষতি ৩৭ হাজার কোটি টাকা!
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় যানজটে এক দিনে নষ্ট হয় ৫০ লাখ কর্মঘণ্টা। বছরে এই কর্মঘণ্টা নষ্টের আর্থিক ক্ষতি প্রায় ৩৭ হাজার কোটি টাকা। আর্থিক ক্ষতির পাশাপাশি শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে এই যানজট। বিশ্লেষকরা বলছেন, যানজটে বছরে যে পরিমাণ অর্থ ক্ষতি হচ্ছে, তা দিয়ে বছরে অন্তত একটি পদ্মা সেতু নির্মাণ সম্ভব। আর এ টাকা দিয়ে বছরে সম্প্রতি ...
জুলহাস-তনয় হত্যা মামলার প্রতিবেদনের তারিখ ২৬ জুন
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কলাবাগানে জুলহাস মান্নান ও তার বন্ধু মাহবুব তনয়কে হত্যার অভিযোগে দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে ২৬ জুন ধার্য করেছেন আদালত। মামলা দুটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য রোববার দিন ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্তকারী কর্মকর্তারা প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তার প্রতিবেদন দাখিলের নতুন এ ...
ব্যাংক মালিকদের চাপে কমানো হচ্ছে সঞ্চয়পত্রের সুদ!
অর্থনীতি ডেস্ক: বেসরকারি ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চাপে এবার কমানো হচ্ছে সঞ্চয়পত্রের সুদ। বিএবি’র নেতাদের ধারণা, সঞ্চয়পত্রের সুদ কমলে ব্যাংকিং খাতে তারল্য বাড়াতে সহায়ক হবে। এর ফলে ব্যাংক ঋণে সুদ হার এক অঙ্কে নেমে আসবে। সম্প্রতি সঞ্চয়পত্রের সুদ হার কমানোর জন্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে চিঠিও দিয়েছে বিএবি’। এছাড়া অচিরেই অর্থমন্ত্রীর সঙ্গে বিএবি’র নেতাদের এ ...
৫ জেলায় বন্দুকযুদ্ধে নিহত ৫
অনলাইন ডেস্ক: দিনাজপুর, ময়মনসিংহ, ফেনী ও বরিশালে পুলিশের সঙ্গে তথাকথিত বন্দুকযুদ্ধে চারজন নিহত হয়েছে। পুলিশের দাবি, নিহতরা মাদক ব্যবসায়ীসহ ডাকাতি ও বিভিন্ন মামলার আসামি। এদিকে যশোরে মাদক ব্যবসায়ীদের দুই পক্ষের গোলাগুলিতে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। দিনাজপুর: দিনাজপুরের বিরলে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে গাল কাটা বাবু (৪৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।শনিবার (১৯ মে) দিবাগত রাত সাড়ে ৩টার ...
হাত হারানো রাজীবের মামলায় বাসচালকদের জামিন নামঞ্জুর
নিজস্ব প্রতিবেদক: দুই বাসের চাপায় তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেনের হাত বিচ্ছিন্ন ও পরবর্তীতে মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় বাসচালকদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম দুজনের জামিন নামঞ্জুর করেন। বিআরটিসি বাসের চালক ওয়াহিদ ও স্বজন পরিবহন বাসের চালক মো. খোরশেদের জামিন আবেদন শুনানি শেষে আদালত নামঞ্জুর করেন। এর আগে গত ৫ এপ্রিল এ ...
হিটলার নিহত হয়েছিলেন ১৯৪৫ সালেই
আন্তর্জাতিক ডেস্ক: ১৯৪৫ সালেই বুলেটের আঘাতে হিটলার নিহত হয়েছিলেন। রাশিয়ায় হিটলারের সংরক্ষিত দাঁতের অংশবিশেষ পরীক্ষা করে বিষয়টি নিশ্চিত হয়েছেন একদল ফরাসী গবেষক। বার্লিনে সায়ানাইড গ্রহণ করে হিটলার নিজের মাথায় নিজেই গুলি চালিয়েছিলেন বলে দাবি করছে গবেষকরা। হিটলারের দাঁত পরীক্ষার পর শুক্রবার এর পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করে বিজ্ঞান সাময়িকী ইউরোপিয়ান জার্নাল অব ইন্টারনাল মেডিসিন। গবেষণা কাজে অংশ নেন চারজনের একটি ফরাসী ...
আফগানিস্তানের বিপক্ষে জাতীয় দলে মোসাদ্দেক
স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দলে সুযোগ পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। আফগানিস্তানের ভারতের দেরাদুনে ৩, ৫, ৭ জুন তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। সবশেষ নিদাহাস ট্রফিতে ভালো করায় দলে বড় কোনো পরিবর্তন আনেননি নির্বাচকরা। নিদাহাস ট্রফির স্কোয়াড থেকে বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদ, ব্যাটসম্যান ইমরুল কায়েস ...
কোহলিদের বিদায় করে প্লে-অফে রাহানেরা
স্পোর্টস ডেস্ক: ম্যাচটা ছিল দুই দলের জন্যই বাঁচা-মরার লড়াই। হারলে বাদ, জিতলে টিকে থাকবে আশা- এমন সমীকরণে আজ আইপিএলে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও রাজস্থান রয়্যালস। যেখানে ৩০ রানের জয়ে প্লে অফে খেলার আশা বাঁচিয়ে রাখল অজিঙ্কা রাহানের রাজস্থান। অন্যদিকে এই হারে প্লে অফে খেলার দৌড় থেকে ছিটকে পড়ল বিরাট কোহলির বেঙ্গালুরু। জয়পুরে টস জিতে ব্যাট করতে নেমে ...
সরকারি হজ গাইড নিয়োগের সাক্ষাৎকার আজ
নিজস্ব প্রতিবেদক: চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় সাত হাজার হজযাত্রীর হজ গাইড নিয়োগে সাক্ষাৎকার গ্রহণ শুরু হচ্ছে আজ থেকে। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে এ সাক্ষাৎকার নেওয়া হবে। রোববার থেকে আগামী তিন দিন চলবে এই সাক্ষাৎকার পর্ব। ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জাতীয় হজ ও ওমরাহ নীতি-১৪৩৯ হিজরি/২০১৮ খ্রি. এর ৯.৪ অনুচ্ছেদ অনুযায়ী সরকারি ব্যবস্থাপনায় প্রতি ৪৫ জন হজযাত্রী নিয়োগ করা হবে। ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর