নিজস্ব প্রতিবেদক: জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগজনিত ঝুঁকি মোকাবেলায় প্রায় শত বর্ষব্যাপী ব-দ্বীপ পরিকল্পনা নামে দীর্ঘমেয়াদি পরিকল্পনা অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনৈতিক বিভাগের (জেইডি) তৈরি করা এ পরিকল্পনায় বন্যা, নদী ভাঙ্গন, নদী শাসন, নদী ব্যবস্থাপনা, নগর ও গ্রামে পানি সরবরাহ এবং বর্জ্য ব্যবস্থাপনা, নগর বন্যা নিয়ন্ত্রণ ও নিস্কাশন ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি কৌশল নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার ...
box
আগস্টে ১৪১ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা
অর্থনৈতিক প্রতিবেদক: চলতি ২০১৮-১৯ অর্থবছরের দ্বিতীয় (আগস্ট) মাসে ১৪১ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা অর্থবছরের প্রথম (জুলাই) মাসের চেয়ে ৭ দশমিক ১৪ শতাংশ বেশি। এদিকে অর্থবছরের প্রথম দুই মাসে অর্থাৎ জুলাই-আগস্ট সময়ে ২৭২ কোটি ৭৯ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। আগস্ট মাসে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে বেসরকারি ব্যাংগুলোর ...
সাংবাদিক মামুনুর রশীদের ইন্তেকালে শোক প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টিভির সিনিয়র রিপোর্টার মামুনুর রশীদের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। মামুনুর রশীদ প্রধানমন্ত্রীর বিট কভার করতেন। গতরাত তিনি সাড়ে ১১টার দিকে রাজধানীতে জাতীয় হূদরোগ ইনস্টিটিউটে ইন্তেকাল করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও ...
বতসোয়ানার অভয়ারণ্যে এত হাতির লাশ!
আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকা মহাদেশের দেশ বতসোয়ানার একটি অভয়ারণ্যে ৯০টির বেশি হাতির লাশ উদ্ধার করা হয়েছে। পরিবেশ সংরক্ষণবাদীরা সোমবার এ তথ্য জানিয়েছেন। পরিবেশবাদী সংগঠন ‘এলিফ্যান্টস উইদাউট বর্ডার’ ওই অভয়ারণ্যে একটি জরিপ পরিচালনা করেছে। তারা জানিয়েছে, অভয়ারণ্যে এই হাতি হত্যার ঘটনা আফ্রিকার ইতিহাসে সবচেয়ে বেশি। সম্প্রতি বতসোয়ানার ‘বেআইনিভাবে প্রাণী নিধন বিরোধী ইউনিট’কে নিরস্ত্র করা হয়। এ সময়ই এতগুলো হাতি হত্যার ঘটনা ঘটলো। ...
মারা গেছেন জঙ্গি গোষ্ঠী ‘হাক্কানি নেটওয়ার্কের’ প্রধান: তালিবান
আন্তর্জাতিক ডেস্ক: হাক্কানি জঙ্গি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা জালালুদ্দিন হাক্কানি মারা গেছেন। মঙ্গলবার আফগান তালেবানের বরাত দিয়ে বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কয়েক বছর ধরে অসুস্থ থাকার পর মারা গেছেন জালালুদ্দিন হাক্কানি। আফগানিস্তানের একজন গুরুত্বপূর্ণ জঙ্গি নেতা ছিলেন তিনি। তার সঙ্গে তালেবান ও আল কায়েদা উভয় জঙ্গি সংগঠনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সাম্প্রতিক বছরগুলোতে আফগানিস্তানে বহু সুসংগঠিত হামলার ...
রাজধানীতে বিএসটিআইয়ের ভেজালবিরোধী অভিযান
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুর ও মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) বিশেষ ভেজালবিরোধী অভিযান চলছে। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম। আজ মঙ্গলবার সকাল সাতটা থেকে এই অভিযান শুরু হয়ে এখনো চলছে। বিএসটিআইয়ের পরিদর্শন কর্মকর্তা ফিরোজ আহম্মেদ সাংবাদিকদের কাছে এর সত্যতা নিশ্চিত করে বলেছেন, আমরা সকাল থেকে এ অভিযান পরিচালনা করছি। একেকটা এলাকা শেষ হলে ...
শহিদুল আলমের জামিন শুনানিতে বিব্রত হাইকোর্ট বেঞ্চ
আদালত প্রতিবেদক: তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের মামলায় আলোকচিত্রী শহিদুল আলমের জামিন আবেদন শুনানিতে বিব্রতবোধ করেছেন হাইকোর্টের একটি বেঞ্চ। মঙ্গলবার বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে বিব্রতবোধের এ ঘটনা ঘটে। বেঞ্চের একজন বিচারপতি বিব্রতবোধ করেছেন বলে জানিয়েছেন আদালত। মঙ্গলবার হাইকোর্টের বেঞ্চে জামিন আবেদনটি শুনানির তালিকায় ছিল। আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী সারা হোসেন ও জ্যোতির্ময় বড়ুয়া। ...
‘বক্তব্যে দাপট থাকলেও চেহারায় ছিল অন্যমনস্কতা ও দুঃশ্চিন্তার ছাপ’
নিজস্ব প্রতিবেদক: সরকার পতনের মহালগ্ন উপস্থিত হয়েছে জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের ভোটারদের ধর্মীয় সম্প্রদায়ের ভিত্তিত্বে ভাগ করে ফায়দা লুটার অভিনব চক্রান্ত শুরু করেছে আওয়ামী মন্ত্রী ও নেতারা। কিন্তু আর কোনো উপায় নেই। সরকারকে ক্ষমতা ছাড়তেই হবে। প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের বক্তব্যে দাপট থাকলেও চেহারায় ছিল অন্যমনস্কতা ও দুঃশ্চিন্তার ছাপ। তবে আমরা সুস্পষ্টভাবে আবার জানিয়ে রাখি, ...
বাসচালকদের বেতনভুক্ত না করলে রুট পারমিট বন্ধ: ডিএমপি কমিশনার
নিজস্ব প্রতিবেদক: বাসচালকদের বেতনভুক্ত না করলে রুট পারমিট বন্ধ করে দেয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। মঙ্গলবার বেলা ১১টার দিকে ডিএমপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, চুক্তিতে পারিশ্রমিক নয়, বাসচালকদের বেতনভুক্ত করতে হবে। অন্যথায় রুট পারমিট বাতিল করা হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া জানিয়েছেন, রাজধানীতে বাস থামানোর জন্য ১২১টি স্থান নির্ধারণ করেছি। এগুলোতে ...
দণ্ডপ্রাপ্ত রয়টার্সের দুই সাংবাদিককের মুক্তি দাবি জাতিসংঘের
আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে দণ্ডপ্রাপ্ত রয়টার্সের দুই সাংবাদিককে দ্রুত মুক্তির দাবি জানিয়েছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট। মিশেল বলেন, মিয়ানমারের এমন সিদ্ধান্তে আমি সত্যিই বিস্মিত। যে আইনি প্রক্রিয়ায় তাদের দণ্ড হয়েছে, তাতে স্পষ্টভাবেই আন্তর্জাতিক মান লঙ্ঘন করা হয়েছে। বিবৃতিতে তিনি আরো বলেন, এর মাধ্যমে যে বার্তাটি দেয়া হল তা হচ্ছে মিয়ানমারের অন্য সাংবাদিকরা ভয়হীনভাবে কাজ করতে পারবে না। তাদের বরং নিজে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর