ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলায় আওয়ামী লীগের দুগ্রুপের সংঘর্ষে সাখাওয়াত হোসেন সাকা মাতুব্বর (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় নারীসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় সালথা উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া এবং আটঘর ইউনিয়নের গোয়ালপাড়া ও খোয়াড় গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় ওদুদ মাতুব্বর গ্রুপের সমর্থক খোয়াড় গ্রামের সাখাওয়াত হোসেন সাকা মাতুব্বরকে (৫৫) দেশীয় অস্ত্র ...
box
ফিফা বর্ষসেরা কোচের তালিকায় জিদান, দেশাম ও দালিচ
ক্রীড়া ডেস্ক: ফিফা বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তিনজনের তালিকায় স্থান পেয়েছেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী কোচ দিদিয়ের দেশাম, রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়নস লিগ জেতানো জিনেদিন জিদান ও ক্রোয়েশিয়াকে বিশ্বকাপের ফাইনালে তোলা জলাতকো দালিচ। গতবার এই পুরস্কারটি জিতেছিলেন রিয়াল মাদ্রিদের সাবেক কোচ জিদান। এবার তিনি প্রতিদ্বন্দ্বী হিসেবে পেলেন বিশ্বকাপ ফুটবলের দুই ফাইনালিস্ট দলের কোচকে। আগামী ২৪ সেপ্টেম্বর লন্ডনে ফিফার অনুষ্ঠানে সেরা কোচের পুরস্কার দেয়া ...
কক্সবাজারে মাটির ঘর ধসে ২ ভাইয়ের মৃত্যু
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়া উপজেলায় মাটির ঘরের দেয়ালধসে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন তাদের মা। সোমবার রাত ৯টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের কাদিমাকাটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শের আলী (৩) ও ইয়াসিন আলী (২) নামে একই এলাকার পুতন আলীর ছেলে। মা আলমাস খাতুনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে পেকুয়া উপজেলার ...
শেখ হাসিনার জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে : আইআরআই জরিপ
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। দেশের ৬৬ শতাংশ নাগরিক প্রধানমন্ত্রীর প্রতি সমর্থন প্রকাশ করেছেন। পাশাপাশি ৬৪ শতাংশ নাগরিক আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের প্রতি সমর্থন জানিয়েছে। ওয়াশিংটন ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটিউট (আইআরআই) পরিচালিত এক জরিপের ফলাফলে এ কথা বলা হয়। এ বছরের ১০ এপ্রিল থেকে ২১ মে’র মধ্যে এই জরিপ পরিচালিত হয়। এতে বলা হয়, শেখ হাসিনার ...
মিস ইংল্যান্ড প্রতিযোগিতায় প্রথম হিজাবধারী নারী
বিনোদন ডেস্ক: সারা ইফতেখার। বয়স মাত্র ২০। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব হাডার্সফিল্ডের আইন বিভাগের শিক্ষার্থী। হিজাব পরিহিত মুসলিম নারী হিসেবে প্রথমবারের মতো যুক্তরাজ্যের সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ইংল্যান্ড ২০১৮’ এর চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছেন সারা। আজ মঙ্গলবার মিস ইংল্যান্ডের ফাইনালে নটিংহ্যামশায়ারের কেলহ্যাম হলে হিজাব পরে প্রতিযোগিতায় অংশ নেবেন সারা। মঙ্গলবারের এই প্রতিযোগিতায় জিততে আরও ৪৯ জন প্রতিযোগীর সঙ্গে ব্যাপক লড়াই করতে ...
ভারতীয় বিমান বাহিনীর মিগ-২৭ বিধ্বস্ত
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজস্থানের যোধপুরে আজ সকালে বিমাব বাহিনীর একটি মিগ-২৭ বিধ্বস্ত হয়েছে। তবে পাইলট নিরাপদে বের হতে সক্ষম হয়েছেন। খবর হিন্দুস্তান টাইমস। মিগ-২৭ বিধ্বস্তের ব্যাপারে প্রাথমিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। বিধ্বস্তের ঘটনায় কোন ক্ষয়ক্ষতির খবরও এখনো মেলেনি। খবরে বলা হয়, স্থল আক্রমণে ব্যবহৃত ওই ফাইটার জেটটি বিধ্বস্তের পর আগুন ধরে যায়। এ সময় আকাশে কালো ধোঁয়া উড়তে দেখা ...
ক্যালিফোর্নিয়ার পর্বতে ‘মধুচন্দ্রিমায়’ নিক-প্রিয়াঙ্কা
বিনোদন ডেস্ক: নিউইয়র্কের মেট গালা অনুষ্ঠানে গত বছর প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের পরিচয়। বছর না পেরোতেই দুজনের মধ্যে প্রেম। এরপর ১১ বছরের ছোট নিকের সঙ্গে সম্প্রতি বাগদান সম্পন্ন করেছেন ৩৬ বছর বয়সী প্রিয়াঙ্কা চোপড়া। আর বাগদানের পর বর্তমানে বেশ মধুর ও আবেগঘন মুহূর্ত পার করছেন এ জুটি। বলতে পারেন বিয়ের আগেই ‘মধুচন্দ্রিমায়’ নিক-প্রিয়াঙ্কা। নিক জোনাস সম্প্রতি তার ইন্সটাগ্রামে একটি ...
কূটনীতিকদের সঙ্গে বিএনপির বৈঠক বিকেলে
নিজস্ব প্রতিবেদক: দেশের চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করবেন বিএনপির সিনিয়র নেতারা। আজ মঙ্গলবার বিকাল চারটায় গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। জানা গেছে, বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে থাকা মামলার বিচারিক প্রক্রিয়া, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ক্ষমতাসীনদের মনোভাব, নির্বাচন কমিশনের ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম), ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচারিক ...
শাহজালালে বিপুল পরিমাণ বিদেশি ওষুধ জব্দ
অপরাধ ডেস্ক: ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৬ প্রকারের বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ বিদেশি ওষুধ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। এ ওধুষের বাজার মূল্য প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা। গতকাল সোমবার রাতে অভিযান চালিয়ে সৌদি আরবের জেদ্দা থেকে আমদানিকালে ওই বিদেশি ওষুধ জব্দ করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম এ খবর নিশ্চিত করে ...
শরীয়তপুরে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত
শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সুমন পাহাড় (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত সুমন মাদক ব্যবসায়ী ছিলেন। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১১টি মামলা রয়েছে। নিহত সুমন পাহাড় শরীয়তপুর সদর উপজেলার উত্তর বালুচরা গ্রামের স্কেন পাহাড়ের ছেলে। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও গ্রামে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। শরীয়তপুরের পুলিশ সুপার আবদুল মোমেন ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর