১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১১:৩৪

box

দক্ষিণ এশিয়ার ফুটবল লড়াই শুরু আজ

ক্রীড়া ডেস্ক: দক্ষিণ এশিয়ার ফুটবল অনুরাগীদের মাঠে ফুটবলের সৌরভ ছড়ায় সাফ চ্যাম্পিয়নশিপ। এই অঞ্চলের ফুটবল দলগুলোকে নিয়ে দুই বছর পর পর সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। সাফের ১২তম আসরের পর্দা উঠছে আজ ঢাকায়। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকাল ৪টায় প্রথম খেলায় মুখোমুখি হবে নেপাল ও পাকিস্তান। আর দিনের দ্বিতীয় খেলায় বাংলাদেশ খেলবে ভুটানের বিপক্ষে। এবারের সাফ আসর নিয়ে ...

ভুয়া ছবির জন্য ক্ষমা চাইল মিয়ানমারের সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক: রোহিঙ্গা সংকট নিয়ে প্রকাশিত একটি বইয়ে ভুয়া ছবি ব্যবহারের জন্য ক্ষমা চেয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। তাদের দাবি, ছবি দুটি তারা ‘ভুল করে’ প্রকাশ করেছে। সোমবার মিয়ানমারের সেনাবাহিনীর মুখপত্র মিন্দানাও ডেইলিতে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, এই ভুলের জন্য পাঠক ও ওই ছবি দুটির আলোকচিত্রীদের কাছে আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। এর আগে রোহিঙ্গা সংকট নিয়ে মিয়ানমার সেনাবাহিনীর প্রকাশিত বইয়ে ভুয়া তথ্য ...

মঙ্গলবার থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইটের পরীক্ষামূলক সম্প্রচার শুরু

তথ্যপ্রযুক্তি ডেস্ক: বাংলাদেশের প্রথম মহাকাশ যোগাযোগ উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (বিএস-১) আগামীকাল মঙ্গলবার দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ) চ্যাম্পিয়নশিপ সম্প্রচারের মধ্য দিয়ে পরীক্ষামূলক কার্যক্রম শুরু করবে। সংশ্লিষ্ট সরকারি সূত্র জানায়, এ উপলক্ষ্যে বিএস-১-এর তদারকী সংস্থা বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল) যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। বিসিএসসিএল’র চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ আজ সোমবার বলেন, তারা বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মাধ্যমে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ব্যবহার ...

নিম্নতম মজুরি বোর্ডের বৈঠক: ডিসেম্বর থেকেই পোশাক খাতে নতুন মজুরি

অর্থনীতি ডেস্ক: পোশাক খাতের নতুন মজুরি নির্ধারণে ছাড় দিতে রাজি হয়েছেন মালিক ও শ্রমিক পক্ষ। মজুরি বোর্ডে দেওয়া প্রাথমিক প্রস্তাব থেকে কিছুটা বাড়াবেন মালিকরা। অন্যদিকে প্রাথমিক প্রস্তাব থেকে কিছুটা কমিয়ে মজুরি নির্ধারণে সম্মত হয়েছেন শ্রমিক পক্ষের প্রতিনিধি। কার পক্ষে কতটুকু ছাড় দিলে গ্রহণযোগ্য একটা মজুরি নির্ধারণ করা যাবে, সে বিষয়ে বোর্ডের সোমবারের বৈঠকে বিস্তারিত আলোচনা শেষেও কোনো সিদ্ধান্ত হয়নি। তবে ...

চাঁদ দেখা সাপেক্ষে: পবিত্র আশুরা ২১ সেপ্টেম্বর

ধর্ম ডেস্ক: ইসলামী নিয়ম অনুযায়ী ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় নতুন চাঁদ দেখা গেলে পরের দিন থেকে ‘মহররম’ মাসের গণনা শুরু হবে এবং সে অনুযায়ী আগামী ২১ সেপ্টেম্বর পবিত্র আশুরা পালিত হবে। সোমবার বাংলাদেশ এসট্রনোমিক্যাল সোসাইটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৯ সেপ্টেম্বর রোববার রাত ১২টা ১ মিনিটে বর্তমান চাঁদের অমাবস্যা কলা পূর্ণ করে নতুন চাঁদের ...

নোটিশের বৈধতা নিয়ে আমির খসরুর রিট

আদালত ডেস্ক: মুদ্রা পাচারসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেওয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। তার আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ সোমবার এ রিট করেন। মঙ্গলবার ওই রিটটি শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় আসতে পারে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। মুদ্রা পাচারসহ অবৈধ সম্পদ ...

বর্ষার পর এ মাসে বন্যার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক: কাগজে-কলমে আষাঢ় ও শ্রাবণে ভর করে বর্ষা বিদায় নিলে প্রকৃতির নিয়মে আশ্বিনের কিছুটা জুড়েও বৃষ্টিপাত হয়। আজ সোমবার ভাদ্রের ১৯ তারিখ। এখন শরৎকাল (ভাদ্র-আশ্বিন)। কিছুটা খরার পর গতকাল রোববার থেকে ফের সক্রিয় হয়েছে মৌসুমি বায়ু (বর্ষা)। প্রায় সারাদেশেই কম-বেশি বৃষ্টি হচ্ছে। থেকে থেকে হালকা বৃষ্টির দেখা মিলছে রাজধানীতেও। বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এই সেপ্টেম্বর মাসের দ্বিতীয়ার্ধ থেকে শেষ ...

সন্তানকে বুদ্ধিমান বানাতে চাইলে যা করবেন

লাইফস্টাইল ডেস্ক: সন্তানের জন্মের পর থেকেই তাকে সঠিকভাবে বড় করে তোলা অভিভাবকদের মূল লক্ষ্য। কিন্তু অনেক সময় সন্তান-পালনে এমন কিছু ঘাটতি থেকে যায়, যার রেশ ধরে সন্তান মনের মতো হয়ে উঠতে পারে না। অথচ, তার বেড়ে ওঠার সময় কিছু নিয়ম মানলেই সন্তান হয়ে ওঠে বুদ্ধিমান ও চটপটে। আসুন জেনে নেওয়া যাক সেই উপায়গুলো কি… ১/ সন্তানের মধ্যে সৃজনশীলতা বাড়াতে তাকে ...

রাষ্ট্রপতির অনুমোদন ছাড়াই সংসদে সড়ক পরিবহন বিল

নিজস্ব প্রতিবেদক: বহুল আলোচিত সড়ক পরিবহন বিল-২০১৮ রাষ্ট্রপতির অনুমোদন ছাড়াই সংসদে পাঠিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। সংবিধান অনুযায়ী, কোনো বিল আইনে পরিণত হলে তা প্রয়োগের ক্ষেত্রে রাষ্ট্রের অর্থ ব্যয়ের সম্ভাবনা থাকলে সেই বিল সংসদে উত্থাপনের আগে রাষ্ট্রপতির অনুমোদন নিতে হয়। কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রণালয় সেই অনুমতি না নেয়ায় সংসদ সচিবালয় থেকে তা ফেরত পাঠানো হয়েছে। সংসদের আইন মন্ত্রণালয় সূত্র এ ...

ফের একসঙ্গে জুটি বাঁধছেন শুভ-মিম

বিনোদন ডেস্ক: মুহাম্মাদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘তারকাঁটা’ চলচ্চিত্রে প্রথমবার জুটি বেঁধেছিলেন জনপ্রিয় নায়ক আরফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। নতুন একটি চলচ্চিত্রের আবারও জুটি হতে যাচ্ছেন তারা। ছবির নাম ‘সাপলুডু’। এটি পরিচালনা করবেন জনপ্রিয় ন্যাটনির্মাতা গোলাম সোহরাব দোদুল। ছবির কাহিনি ও চিত্রনাট্য তৈরি করেছেন নির্মাতা নিজেই। রোববার এই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। এই প্রসঙ্গে ...