১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১২:৫৯

box

যুক্তরাষ্ট্রকে উপেক্ষা করে ইদলিবে হামলা, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি উপেক্ষা করে সিরিয়ায় বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা শেষ প্রদেশ ইদলিবে হামলা শুরু করেছে সরকারি বাহিনী। এতে কমপক্ষে ১০ নিহত হয়েছে। মঙ্গলবার এ হামলায় যুদ্ধবিমান ব্যবহৃত হয়। হামলায় কিছু বেসামরিক লোক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ হামলার পর সিরিয়া সরকার বিদ্রোহীদের ওপর সর্বত্র আগ্রাসী হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইদলিব প্রদেশে প্রায় ৩০ লাখ লোক ...

লেগুনা শূন্য ঢাকার রাজপথ

নিজস্ব প্রতিবেদক: ‘রুট পারমিট নেই, ঢাকার রাস্তায় কোনো লেগুনা চলতে দেয়া হবে না’ মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়ার এই ঘোষণার পর থেকে ঢাকার মূল সড়কে লেগুনা চলাচল করতে দেখা যাচ্ছে না। বুধবার সকাল থেকে ঢাকার অল্প কিছু রুট ছাড়া বেশিরভাগ রুটের লেগুনা স্ট্যান্ডে গিয়ে কোনো লেগুনা দেখা যায়নি। ফলে যাত্রীদের গন্তব্যে যেতে হয়েছে বিকল্প পথে। সরেজমিন দেখা ...

আবদুল মান্নান সৈয়দের মৃত্যুবার্ষিকী আজ

সাহিত্য ডেস্ক: কবি, কথাশিল্পী, প্রাবন্ধিক-গবেষক আবদুল মান্নান সৈয়দের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ৫ সেপ্টেম্বর। ২০১০ সালের ৫ সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন। আবদুল মান্নান সৈয়দ ১৯৪৩ সালের ৩ আগস্ট পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলায় জন্মগ্রহণ করেন। বাংলাদেশের ষাটের দশকের নতুন সাহিত্য আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব মান্নান সৈয়দের প্রথম কাব্যগ্রন্থ জন্মান্ধ কবিতাগুচ্ছ, প্রথম গল্পগ্রন্থ সত্যের মতো বদমাশ এবং প্রথম প্রবন্ধগ্রন্থ শুদ্ধতম কবি সমকালীন সাহিত্যসমাজে ...

ইরাকে সরকার বিরোধী সংঘর্ষে ৬ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের বাস্রা শহরে নিরাপত্তা বাহিনীর সাথে সরকার বিরোধীদের সংঘর্ষে দুই দিনে প্রাণ গেছে অন্তত ছয় বিক্ষোভকারীর। এই সংঘর্ষে আহত হয়েছে ২২ পুলিশ সদস্যসহ প্রায় ৪০ জন। স্থানীয় গণমাধ্যম জানায়, দীর্ঘদিনের বেকারত্ব সমস্যা, পর্যাপ্ত বিশুদ্ধ পানির সংকট, বিদ্যুৎ সরবরাহে ঘাটতিসহ নানা সমস্যায় জর্জরিত শহরের বাসিন্দারা। অথচ দক্ষিণাঞ্চলীয় বাস্রা, ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর। দেশটিতে খনিজ তেলের সবচেয়ে বড় মজুদ, শিয়া ...

সরকারি হচ্ছে আরও ৬০ মাধ্যমিক বিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে আরও ৬০টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সরকারি হচ্ছে। মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের অনাপত্তি পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ স্কুলগুলোর সরকারিকরণের ব্যাপারে তার নীতিগত সিদ্ধান্ত জানান। শিগগিরই এ ৬০টি স্কুলের সরকারিকরণের আদেশ (জিও) জারি হতে পারে। সরকারি হতে যাওয়া স্কুলগুলো হলো- বরগুনা জেলার তালতলী উপজেলার তালতলী মডেল মাধ্যমিক বিদ্যালয়, মাগুরা জেলার শালিখা উপজেলার আড়পাড়া আইডিয়াল হাই ...

গাইবান্ধায় ট্রাক্টরের ধাক্কায় মামা-ভাগিনা নিহত

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই মামা ও ভাগিনা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন। বুধবার সকাল ৬টার দিকে উপজেলার উল্লাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। তবে তারা সম্পর্কে মামা-ভাগিনা। নিহতরা পেশায় দই ব্যবসায়ী বলে জানান স্থানীয়রা। সাঘাটা থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, সকালে দুই মামা ও ভাগিনা মিঠাপুকুর থেকে নিজ ...

গরমে বাগানের যত্ন নেবেন কীভাবে?

লাইফস্টাইল ডেস্ক: যাঁরা বৃক্ষরোপণ কিংবা বাগান করতে ভালোবাসেন, এই গরমে প্রতি মুহূর্তে তাঁদের সচেতন থাকতে হবে। তীব্র গরমে গাছের চারা শুকিয়ে মারা যাওয়ার আশঙ্কা বেড়ে যায় বহুগুণে। সূর্যের উত্তাপ গাছের চারা বেড়ে ওঠায় বাধার সৃষ্টি করে। দীর্ঘ সময় সূর্যের আলো চারা গাছের ওপর পড়লে মাটির উর্বরতা নষ্ট হয় এবং কুঁড়ি ও ফুল মরে যায়। এ বিষয়ে কোনো সন্দেহ নেই, চারাগাছ ...

কঠোর নিরাপত্তায় কারাগারেই শুরু হচ্ছে খালেদার বিচার

আদালত প্রতিবেদক: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারকাজ আজ থেকে ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে অনুষ্ঠিত হবে। মামলার শুনানি ঘিরে কারাগারের আশপাশে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। বুধবার এ কারাগারেই বসছে বিশেষ আদালত, শুরু হবে মামলার শুনানি। সরেজমিন দেখা গেছে, পুরনো এ কারাগারটির দুদিকের সড়কেই বন্ধ করে দেয়া হয়েছে যান চলাচল। বন্ধ রাখা হয়েছে আশপাশের দোকানপাটও। এ ছাড়া যে কোনো ...

শপথ নিলেন সিলেট ও রাজশাহীর মেয়র

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ গ্রহণ করেছেন। বুধবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এ শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও আরিফুল হক চৌধুরীকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। গত ৩০ জুলাই ...

দুর্দান্ত জয়ে শীর্ষে গেইল-মাহমুদউল্লাহর সেন্ট কিটস

ক্রীড়া ডেস্ক: লক্ষ্যটা ছিল ১৬৯ রানের। ক্রিস গেইল ও এভিন লুইসের উদ্বোধনী জুটিতেই এলো ৩৭ রান, ৩.৪ ওভারে। কিন্তু একটা পর্যায়ে স্কোরটা হয়ে গেল ৬ উইকেটে ৯২। ১১ ওভারে লাগবে ৯৬ রান, এরকম পরিস্থিতিতে ম্যাচের ভাগ্য অনেকটাই ঝুলে গেছে বার্বাডোজ ট্রাইডেন্টসের দিকে। কিন্তু তখন যে ফ্যাবিয়ান অ্যালেনের তাণ্ডব বাকি! মাত্র ৩৪ বলে অপরাজিত ৬৪ রানের ইনিংস খেলে সেন্ট কিটস অ্যান্ড ...