১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১:০০

box

ট্রিলিয়ন ডলারের ক্লাবে অ্যাপলের সঙ্গী হলো অ্যামাজন

তথ্যপ্রযুক্তি ডেস্ক: ট্রিলিয়ন ডলারের ক্লাবে নতুন সঙ্গী পেল টেক জায়ান্ট অ্যাপল। ই-কমার্স জায়ান্ট অ্যামাজন হলো এ ক্লাবের দ্বিতীয় সদস্য। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে গতকাল মঙ্গলবার রাতে বলা হয়েছে, অ্যামাজনের বর্তমান বাজারমূল্য এক ট্রিলিয়ন (এক হাজার বিলিয়ন) ডলার। গতকাল অ্যামাজনের শেয়ারের দাম প্রায় ২ শতাংশ বেড়ে দুই হাজার ৫০ দশমিক ৫০ ডলার হয়ে যায়। অ্যাপল গত আগস্টের শুরুতে এ মাইলফলক অতিক্রম ...

শাহ আমানতে ২ কোটি টাকার স্বর্ণসহ দুই যাত্রী আটক

অপরাধ ডেস্ক: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মধ্যপ্রাচ্য থেকে আলাদা দুটি ফ্লাইটে আসা দুই যাত্রীর লাগেজ তল্লাশি করে ৪৫টি স্বর্ণের বার জব্দ করেছে বিমানবন্দর কাস্টমস। এ সময় ওই দুই যাত্রীকে আটক করা হয়। বুধবার (৫ সেপ্টেম্বর) সকালে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমান এবং মাসকাট থেকে আসা ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে তারা চট্টগ্রামে এসে পৌঁছান। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমসের সহকারী ...

ফেমবোসা সম্মেলনে অংশ নিচ্ছে না পাকিস্তান-মালদ্বীপ

নিজস্ব প্রতিবেদক: সার্কভুক্ত আটটি দেশের প্রধান নির্বাচন কমিশনারদের সংগঠন দ্য ফোরাম অব ইলেকশন ম্যানেজমেন্ট বডিজ অব সাউথ এশিয়ার (ফেমবোসা) সম্মেলন দ্বিতীয়বারের মতো ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে। তবে পাকিস্তান ও মালদ্বীপের নির্বাচন কমিশনাররা এবারের সম্মেলনে যোগ দিচ্ছেন না বলে জানা গেছে। বুধবার সকালে সম্মেলনের উদ্বোধন করবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ইতোমধ্যে পাকিস্তান ও মালদ্বীপ ছাড়া অন্য পাঁচটি দেশের নির্বাচন ...

আবারো সিআইপি হলেন অনন্ত জলিল

বিনোদন ডেস্ক: আবারো কমার্শিয়ালি ইম্পর্ট্যান্ট পারসন (সিআইপি) হলেন চিত্রনায়ক ও সফল ব্যবসায়ী অনন্ত জলিল। সোমবার (৩ সেপ্টেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) কর্তৃক প্রদত্ত এ বিশেষ সম্মান পান অনন্ত জলিল। দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য তাকে এ সম্মান দেয়া হয়। উল্লেখ্য, অনন্ত জলিল এজে গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এবং মুনসুন ফিল্মসের কর্ণধার। দেশের বাণিজ্যিকভাবে ...

আজ ‘আকাশবীণা’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হওয়া বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ‘আকাশবীণা’র উদ্বোধন করবেন আজ (বুধবার)। এ উপলক্ষে সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর এদিন প্রথম বাণিজ্যিক ফ্লাইট ঢাকা থেকে মালয়েশিয়ার উদ্দেশে ছেড়ে যাবে এই ড্রিমলাইনার। ড্রিমলাইনার ‘আকাশবীণা’ যুক্ত হওয়ার মধ্যদিয়ে বিমান বহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়ালো ১৫টিতে। গত ১৯ আগস্ট যুক্তরাষ্ট্র ...

টেকনাফে রোহিঙ্গা বস্তিতে আগুন, ২৮ ঘর পুড়ে ছাই

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং চাকমারকুলস্থ রোহিঙ্গা ক্যাম্প বস্তিতে আগুন লেগে পুড়ে গেছে ২৮টি ঘর। বাঁশ, চট এবং পলিথিনে গড়া ঘরগুলো একটার সঙ্গে একটা লাগোয়াভাবে তৈরি করায় আগুন লাগার ২০-৩০ মিনিটের মধ্যে ঘরগুলো পুড়ে ছাই হয়ে যায়। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে আগুন লাগে। তবে এসময় কেউ হতাহত হয়নি। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে ...

র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

ফেনী প্রতিনিধি: ফেনীতে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত সুমন ওরফে লাল সুমন (৩৫) ও মো. কবীর হোসেন(৩৫) নামে দুই যুবক নিহত হয়েছেন। র‌্যাবের দাবি, নিহতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। ফেনী সদরের ধর্মপুর ইউনিয়নের কাঁঠালতলা এলাকার বাসিন্দা লাল সুমনের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র ও মাদকসহ ১৪টি মামলা ছাড়াও বহু অভিযোগ রয়েছে। নিহত মো. কবীর হোসেন চাঁদপুর জেলার শাহরাস্তির আনোয়ার হোসেনের ছেলে। বুধবার ভোর ...

জাপানে শক্তিশালী ঘূর্ণিঝড়ে নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক: জাপানের শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাতে কমপক্ষে ৯ জন মারা গেছেন। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় ২০০ জন। জাপানে আঘাত করা ঘূর্ণিঝড়গুলোর মধ্যে ‌‘জেবি’ নামের এই ঘূর্ণিঝড়টি গত ২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। বুধবার সকালে দেড় লাখেরও বেশি মানুষের জন্য ত্রাণ সহায়তা বরাদ্দ করেছে। আরও প্রায় ৩০ হাজার লোকের ত্রাণ সহায়তা দরকার বলে ফায়ার ও ...

কারাগারে আদালত বসানোর সিদ্ধান্ত সংবিধান পরিপন্থী: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে বিচারালয় বসিয়ে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার কার্যক্রম শুরু করার সিদ্ধান্তকে ‘সংবিধান পরিপন্থী’ বলে অভিযোগ করে সরকারের এ সিদ্ধান্তের বিরুদ্ধে শিগগিরই রাজনৈতিক কর্মসূচি দেওয়ার কথা বলেছে বিএনপি। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান। বিএনপি মহাসচিব বলেন, সরকার একটা বিশেষ প্রজ্ঞাপন ...

ভুটানকে ২-০ গোলে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক: সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ দল। সাফের ১০ম আসরে নিজেদের প্রথম খেলায় ভুটানের বিপক্ষে ২-০ ব্যবধানে জয় লাভ করে স্বাগতিক বাংলাদেশ। মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচের ৩ মিনিটেই গোল করে বাংলাদেশ দলকে ১-০তে এগিয়ে নেন তপু বর্মন। এরপর একাধিকবার সুযোগ পেয়েও প্রথমার্ধে আর কোনো গোল করতে পারেনি স্বাগতিকরা। বিরতি থেকে ...