আদালত প্রতিবেদক: ক্ষুদ্র ঋণের প্রবক্তা ও বাংলাদেশের একমাত্র নোবেল পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আরো ১১টি মামলা হয়েছে। মঙ্গলবার ঢাকার শ্রম আদালতে তার বিরুদ্ধে মামলাগুলো করেন ইউনূসের প্রতিষ্ঠিত কম্পানি গ্রামীণ টেলিকমে বর্তমানে কর্মরত ১১ কর্মকর্তা-কর্মচারী। বকেয়া পরিশোধ না করায় মামলাগুলো করা হয়। মামলায় গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফুল হাসানকেও আসামি করা হয়েছে। ১১টি মামলাসহ ড. ইউনূসের বিরুদ্ধে এ ...
box
পাকিস্তানের ১৩তম রাষ্ট্রপতি আরিফ আলভি
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের ১৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিঅাই) ডা. আরিফুর রেহমান আলভি। সরকারিভাবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা চলার কথা বলা হলেও প্রাথমিকভাবে রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতাসীন দলের এ নেতার নির্বাচিত হওয়া নিয়ে চলছে গুঞ্জন। পাকিস্তান নির্বাচন কমিশন অবশ্য ঘোষণা দিয়েছে, বুধবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। প্রেসিডেন্ট নির্বাচনে জাতীয় সংসদ এবং সিনেটের ৪৩০ ভোটের মধ্যে ...
চার্জার লাইট থেকে ৬৫ লাখ টাকার স্বর্ণ উদ্ধার
অপরাধ ডেস্ক: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চার্জার লাইটের ভেতরে লুকানো অবস্থায় ১৩টি স্বর্ণের বার উদ্ধার করেছেন কাস্টম কর্মকর্তারা। যার ওজন ১ কেজি ৫১৭ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ৬৫ লাখ টাকা। মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে দোহা থেকে আসা ইউএস-বাংলার একটি ফ্লাইটের (বিএস ৩৩৪) এক যাত্রীর কার্টন থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। তবে ওই যাত্রীকে শনাক্ত করা যায়নি। কাস্টম ...
‘সেলিম খানের জন্য আজ আমি শাহরুখ খান হয়েছি’
বিনোদন ডেস্ক: সালমানের সঞ্চালনায় জনপ্রিয় টিভি গেম শো ‘দশ কা দম থ্রি’র চূড়ান্ত পর্বে অতিথি হিসেবে এসেছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। সেখানে শাহরুখ নিজের সফলতার পেছনে সালমান খানের বাবা প্রখ্যাত চিত্রনাট্যকার সেলিম খানের অবদানের কথা উল্লেখ করেন। অনুষ্ঠানের এক পর্যায়ে শাহরুখ খান বলেন, ‘অভিনেতা হতে আমি প্রথম যখন মুম্বাই আসি তখন আমি সালমান খানদের বাড়িতে খাবার খেয়েছি। ওই সময় সেলিম ...
মাদক নিয়ন্ত্রণে প্রাণহানি হতে পারে: সিএমপি কমিশনার
জেলা প্রতিনিধি: উপদেশ দিয়ে নয়, মাদক ব্যবসায়ীদের প্রাণহানি হলেই কেবল মাদকরোধ করা যাবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান। মঙ্গলবার নগরের মুসলিম ইনস্টিটিউট হলে কোতোয়ালী থানা কমিউনিটি পুলিশিং আয়োজিত সমাবেশে এ মন্তব্য করেন তিনি। নগর পুলিশ কমিশনার মাহাবুবর রহমান বলেন, বাংলাদেশকে ইয়াবার মাধ্যমে ধ্বংসের ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র রুখতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে মাদকবিরোধী সংগ্রাম চলছে। তিনি ...
নেপালকে হারালো পাকিস্তান, জয় বঙ্গবন্ধু স্যাটেলাইটের
ক্রীড়া ডেস্ক: সাফ ফুটবলের উদ্বোধনী ম্যাচ খেলেছে নেপাল-পাকিস্তান। দেশের ফুটবলেই দর্শক খরা। সেখানে পাকিস্তান-নেপালের ম্যাচ দেখতে কে আর মাঠে যাবে। তবে টিভির পর্দায় চোখ থাকার কথা দর্শকদের। যতটা না ম্যাচের হার-জিত দেখতে তার চেয়ে বেশি কেমন সম্প্রচার করে তা দেখার জন্য। কারণ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে প্রথমবারের মতো সাফ ফুটবলের ম্যাচটি সরাসরি সম্প্রচার হচ্ছে। তাতে নেপালকে ২-১ গোলে হারিয়েছে পাকিস্তান। ...
বিনাশর্তে ডিএসইর ব্রোকাররা পাবেন ৯৪৭ কোটি টাকা
অর্থনৈতিক প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কৌশলগত বিনিয়োগকারী হিসেবে চীনের দুই প্রতিষ্ঠান শেনঝেন ও সাংহাই স্টক এক্সচেঞ্জ কনসোর্টিয়াম (জোট) ডিএসইর ২৫ শতাংশ শেয়ারের বিপরীতে ৯৬২ কোটি টাকা জমা দিয়েছে। এর মধ্য থেকে সরকারের কোষাগারে স্ট্যাম্প ডিউটি বাবদ ১৫ কোটি টাকা জমা দিয়েছে ডিএসই। বাকি ৯৪৭ কোটি টাকা ডিএসইর সদস্য ব্রোকারদের শর্তহীনভাবে ভাগ করে দেয়া হবে। মঙ্গলবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সংবাদ ...
‘চলতি বছরেই ৪ হাজার ইউনিয়নে দ্রুত গতির ইন্টারনেট’
তথ্যপ্রযুক্তি ডেস্ক: চলতি বছরের মধ্যেই দেশের চার হাজার ইউনিয়নে দ্রুতগতির ইন্টারনেট সেবা সরবরাহ নিশ্চিত করা হবে। গ্রাম ও শহরের ব্যবধান কমিয়ে ডিজিটাল প্লাটফর্মকে আরও প্রসারিত করতেই সরকার এই উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। মঙ্গলবার ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘দারাজ সেলার সামিটে’ একথা জানান তিনি। তিনি বলেন, ‘গত নয় বছরে বাণিজ্যিক ও সরকারি ...
ভেঙে পড়ল কলকাতার মাঝেরহাট সেতু
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়েছে। মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে আচমকাই হুড়মুড়িয়ে ধসে পড়ে দক্ষিণ শহরতলির এই গুরুত্বপূর্ণ এবং ব্যস্ত সেতুটি। সেই সময় সেতুর উপর অনেক যানবাহন ছিল। ফলে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। ঘটনার পরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। জি নিউজের খবর, এখন পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর অসমর্থিত সূত্রে পাওয়া গেছে। ছড়িয়ে ছিটিয়ে পড়ে ...
খালেদা জিয়ার মামলার শুনানি, বুধবার কারাগারে বসবেন আদালত
আদালত প্রতিবেদক: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা পেয়ে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানির জন্য কারাগারের ভেতরে বিশেষ আদালত বসানো হবে। বুধবার পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে এই মামলার শুনানি হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল। এ আইনজীবী জানান, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি বুধবার কেন্দ্রীয় কারাগারের ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর