১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১০:১৯

box

গোলখরায় বাবা : ছেলের চার গোল

ক্রীড়া ডেস্ক: রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে আসার পর কোনো কিছুই তার পক্ষে যাচ্ছে না। সেরি-এ লিগে তিন ম্যাচ খেলেও জুভেন্টাসের জার্সিতে গোলের খাতা খুলতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এর মধ্যে সাবেক রিয়াল সতীর্থ লুকা মদরিচের কাছে হারিয়েছেন উয়েফা বর্ষসেরার মুকুট। রিয়ালে তার শূন্যতা ভুলিয়ে গোল উৎসবে মেতেছেন বেল, বেনজেমারা। এবার কিনা নিজের ছেলেও তাকে ছাপিয়ে গেল! রোনাল্ডো যেখানে তিন ম্যাচেও গোলের ...

অভিনেতা অর্জুন রামপাল হাসপাতালে

বিনোদন ডেস্ক: শনিবার এক দুর্ঘটনায় এভাবে আহত হলেন এ বলিউড শক্তিমান অভিনেতা। হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড রাবন অর্জুন রামপাল। এমআরআই রিপোর্ট বলছে লিগামেন্ট ছিঁড়ে গেছে তার। ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ জানায়, অর্জুন রামপালের লিগামেন্ট ছিঁড়ে গেছে। তবে চোট কতটা গুরুতর তা জানা যায়নি। শনিবার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন অর্জুন রামপাল। সেখানে দেখা যায়, তাকে এমআরআই মেশিন থেকে বের করছেন ...

ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই : সাঈদ খোকন

নিজস্ব প্রতিবেদক: গত বছর চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব ছিলো, এবার নেই। তবে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব বেড়েছে। সেটা আতঙ্কজনক পরিস্থিতিতে নেই বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। আজ সোমবার দুপুর ১২টায় রাজধানীর ইস্কাটন গার্ডেন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার লার্ভা/প্রজননস্থল শনাক্তকরণ ও ধ্বংসকরণে বিশেষ ক্র্যাশ প্রোগ্রামের উদ্বোধনকালে মেয়র এ কথা বলেন। গত দুই-তিন বছরের তুলনায় এ বছর ডেঙ্গু রোগীর ...

শহিদুল আলমের জামিন শুনানি মঙ্গলবার

আদালত প্রতিবেদক: নিরপদ সড়কের দাবিতে আন্দোলনের সময়ে তথ্য-প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় আলোকচিত্রী ড. শহিদুল আলমের জামিন চেয়ে করা আবেদনের শুনানির জন্য আগামীকাল মঙ্গলবার দিন ঠিক করেছেন হাইকোর্ট। আজ সোমবার রাষ্ট্রপক্ষ থেকে সময় চাইলে বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি খোন্দকার দিলুরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য এ দিন ঠিক করেন। আদালতে শহিদুল আলমের পক্ষে ছিলেন ব্যারিস্টার সারা হোসেন ও ব্যারিস্টার ...

মাহমুদুল্লাহর ব্যাটে ঝড়; প্লে অফে তার দল

ক্রীড়া ডেস্ক: চলতি ক্যারিবীয় প্রিমিয়ার লিগে (সিপিএল) একমাত্র বাংলাদেশি হিসেবে খেলছেন মাহমুদুল্লাহ রিয়াদ। নিয়মিত মুখ সাকিব আল হাসান এবার নিজের নাম প্রত্যাহার করেছেন। দলে এতদিন নেপথ্য নায়কের ভূমিকাতেই তাকে বেশি দেখা গেছে। এবার গুরুত্বপূর্ণ ম্যাচে দেখালেন নিজের ব্যাটিং ঝলক। ১১ বলে অপরাজিত ২৮ রানের ঝড় তুলে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসকে তুললেন প্লে অফে। রবিবারের ম্যাচটি হারলে বিপদে পড়ে যেত ...

ব্রাজিলে দুইশো বছরের পুরনো জাদুঘরে ভয়াবহ আগুন

আন্তর্জাতিক ডেস্ক: আগুনে পুড়ে কার্যত ধ্বংস হয়ে গেছে দুইশো বছরের পুরনো ব্রাজিলের জাতীয় জাদুঘর। রিও ডি জেনেরিও’র এই জাদুঘরটিকে দেশটির সবচেয়ে প্রাচীন বিজ্ঞানভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে গণ্য করা হতো। শেষ খবর পাওয়া পর্যন্ত দমকল কর্মীরা ভবনের ভেতর জ্বলতে থাকা আগুন নেভাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই জাদুঘরে অন্তত দুই কোটি ধরনের আইটেম সংরক্ষিত ছিল। তবে এই আগুন থেকে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র কিংবা ...

আওয়ামী সরকারের আক্রশের শিকার তারেক রহমান: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সমকালীন রাজনীতির সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমানের কারামুক্তি দিবস এবারে যথাযথভাবে পালন করতে পারিনি আমরা। কারণ দেশে এখন অন্ধকার শ্বাসরোধী পরিবেশ। তারেক রহমানের ওপর সরকারের ঘৃণ্য ষড়যন্ত্রের ধারা এখনো বয়ে চলেছে। নানাভাবে তাকে বিপর্যস্ত-বিপন্ন করার জন্য সরকার কূটচাল চেলেই যাচ্ছে। নির্দোষ তারেক রহমান আওয়ামী সরকারের আক্রোশের শিকার হচ্ছে। আজ সোমবার বেলা ...

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মোস্তাক আর নেই

নিজস্ব প্রতিবেদক: ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও দৈনিক ভোরের ডাকের সিনিয়র সাংবাদিক মোস্তাক হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সোমবার দুপুরে রাজধানীর শেরে-বাংলা নগর (শ্যামলী) জাতীয় কিডনী ইনস্টিটিউট এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি কিডনি ও হৃদরোগসহ নানা সমস্যায় ভুগছিলেন।

নোয়াখালীতে সিএনজি-পিকআপ সংঘর্ষে চারজন নিহত

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ উপজেলা ফেনী-নোয়াখালী মহাসড়কের সেনবাগ রাস্তারমাথা নামক স্থানে পিকআপ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ শিশুসহ চারজন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরো তিনজন। নিহতরা হলেন সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর রাজারামপুর গ্রামের ঈমান আলী খান বাড়ির ফিরোজা বেগম (৫০), তার ছেলে কুয়েত প্রবাসী মোহন খান (৩৫) ও নাতী মিরন খান (৬), সিএনজি চালক আবু তাহের (২৫)। আহতরা হলেন ...

গুগল জানাবে ভূমিকম্পের ‘আফটারশক’

তথ্যপ্রযুক্তি ডেস্ক: ভূমিকম্প একটি ভয়ানক আতঙ্ক এবং বিধ্বংসের নাম। তাই ভূমিকম্প পরবর্তী ‘আফটারশক’ সম্পর্কে জানাবে গুগল। এর পূর্বাভাস পেতে সাহায্য করবে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা। এ কাজে গুগলকে সাহায্য করবেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানিরা। বিজ্ঞানিরা জানান, ভূমিকম্প সাধারণত কয়েকটি স্তরে ঘটে। একটি মূল কম্পনের পরে আসে কয়েকটি ‘আফটারশক’। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি মূল কম্পনের সময়ে ঘটলেও আফটারশকে ক্ষয়ক্ষতির পরিমাণটা একেবারেই কম নয়। মূল ...