১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৯:১৯

box

গোমস্তাপুরে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আবুল হোসেন বাবু (৩৭) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে গোমস্তাপুর উপজেলার নয়াদিয়াড়ী এলাকায় এ ঘটনা ঘটে। বাবু উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের শিবরামপুর গ্রামের ইউপি সদস্য আলমের ছেলে। র‌্যাব জানায়, গোমস্তাপুর উপজেলার নয়াদিয়াড়ী এলাকার একটি আমবাগানে ৪-৫ জনের একটি দল মাদক কেনাবেচা করছিল। এমন খবর পেয়ে র‌্যাবের একটি দল ...

কারাগারে আদালত স্থাপন অসাংবিধানিক নয়: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: খালেদা জিয়ার বিচারে কারাগারে আদালত বসানো অসাংবিধানিক নয় মন্তব্য করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, এটা নতুন কিছু নয়। অতীতেও বাংলাদেশের কারাগারের মধ্যে আদালত স্থাপন করা হয়েছিল। জিয়াউর রহমানই প্রথমে কারাগারের মধ্যে আদালত বসিয়ে কর্নেল তাহেরের বিচার করেছিল। সেই বিচারে কর্নেল তাহেরের ফাঁসি হয়েছিল। খালেদা জিয়ার দুর্নীতির মামলায় কোনো প্রতিহিংসা বা রাজনীতি নেই। তিনি অপরাধ ...

সালমান স্মরণে নিলয়-শেহতাজের চলচ্চিত্র

বিনোদন প্রতিবেদক: ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ’র মৃত্যুবার্ষিকী আজ ‘৬ সেপ্টেম্বর’। আর এই দিনটি উপলক্ষ্যে সালমান শাহকে নিবেদন করে লায়নিক মাল্টিমিডিয়া মুক্তি দিয়েছে নতুন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভালো আছি ভালো থেকো।’ মোহন আহমেদের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন নিলয়, শেহতাজ, রনি, আনোয়ার, মেহেদি প্রমুখ। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির দৃশ্য ধারণ করেছেন মিঠু মনির। সম্পাদনা করেছেন সাইফ রাসেল। এক জোড়া তরুণ তরুণীর ...

পাকিস্তানকে হারিয়ে সেমির পথে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপের দশম আসরে পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালের পথে একধাপ এগিয়ে গেল বাংলাদেশ ফুটবল দল। নিজেদের দ্বিতীয় খেলায় তপু বর্মনের গোলে পাকিস্তানকে ১-০ গোলে পরাজিত করে স্বাগতিকরা। খেলার ৮৫ মিনিটে জয়সূচক একমাত্র গোলটি করেন জাতীয় দলের নির্ভরযোগ্য এ ডিফেন্ডার। এর আগের ম্যাচেও ভুটানের বিপক্ষে খেলার ৩ মিনিটে গোল করেছিলেন জাতীয় দলের এ তারকা ফুটবলার। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ঢাকার বঙ্গবন্ধু ...

অর্থমন্ত্রী ঠিক করেননি: সিইসি

নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, জাতীয় নির্বাচনের সম্ভাব্য তারিখ বলে অর্থমন্ত্রী ঠিক করেননি। তিনি ভুল বলেছেন। বৃহস্পতিবার রাজধানীর রেডিসন ব্লু হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। দক্ষিন এশিয়ার নির্বাচন কমিশনের সংগঠন ফেমবুসার (ফোরাম অব ইলেকশন ম্যানেজমেন্ট বডিস অব সাউথ এশিয়া) দুদিনব্যাপী সম্মেলন শেষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা ...

সামরিক চুক্তি করে ভারতের ক্ষমতা বাড়াল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সঙ্গে উচ্চ পর্যায়ের কমিউনিকেশন্স কম্পাটিবিলিটি এন্ড সিকিউরিটি এগ্রিমেন্ট বা কোমকাসা প্রতিরক্ষা চুক্তি করলো যুক্তরাষ্ট্র। চুক্তির ফলে আরও শক্তিশালী মার্কিন সমরাস্ত্র সংগ্রহ করতে পারবে ভারত। বৃহস্পতিবার ভারতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ও প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও প্রতিরক্ষামন্ত্রী নির্মালা সিথারমনের বৈঠকে এ চুক্তি স্বাক্ষরিত হয়। খবর এনডিটিভির। এশিয়া তথা দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব কমাতে ...

মেঘনায় দুর্ঘটনার কবলে গ্রীন লাইন

বরিশাল প্রতিবেদক: মেঘনার উত্তাল ঢেউয়ের কবলে দুর্ঘটনায় পড়েছে ঢাকা-বরিশাল পথে চলাচলকারী দ্রুতগামী জলযান এম ভি গ্রীন লাইন-৩ (ওয়াটার ওয়েজ)। ঢেউয়ের তোড়ে গ্রীন লাইনের সামনের অংশের গ্লাস ভেঙে পাঁচ যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার কালীগঞ্জ সংলগ্ন মেঘানা নদীতে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর বরিশাল থেকে গ্রীন লাইনের যাত্রা বাতিল করা হয়েছে। এতে ঢাকাগামী পাঁচ শতাধিক ...

বাংলাদেশে বন্যার আশঙ্কা করে সতর্ক বার্তা দিল্লির

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে বন্যার আশঙ্কা করে আগেভাগেই ঢাকাকে সতর্ক করে বার্তা দিয়েছে নয়াদিল্লি। অতি বৃষ্টির কারণে সম্প্রতি চীন ব্রহ্মপুত্র নদে অতিরিক্ত পানি ছেড়ে দিয়েছে। এর ফলে ভারতের কয়েকটি রাজ্যের পাশাপাশি বাংলাদেশেও বন্যার আশঙ্কা করা হচ্ছে। এ আশঙ্কার কথা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনকে জানিয়েছে। এরপর এ ব্যাপারে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয় ও যৌথ নদী কমিশনের কাছে চিঠি ...

ভুটানকে হারিয়ে সেমিফাইনালের স্বপ্ন দেখছে নেপাল

ক্রীড়া ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপের চলমান ১০ম আসরে নিজেদের দ্বিতীয় খেলায় ভুটানকে ৪-০ গোলে পরাজিত করেছে নেপাল। এই জয়ের মধ্য দিয়ে সেমিফাইনালে খেলার স্বপ্ন দেখছে সাফের এক আসরের চ্যাম্পিয়নরা। এর আগে তারা প্রথম খেলায় পাকিস্তানের বিপক্ষে ২-১ গোলে পরাজিত হয়েছিল। আগামী রোববার স্বাগতিক বাংলাদেশ দলের বিপক্ষে খেলা রয়েছে নেপালের। সেই ম্যাচে এক পয়েন্ট পেলেই সেমিফাইনালে খেলার সুযোগ পাবে নেপাল। বৃহস্পতিবার বিকাল ...

দিনাজপুরে ৩ দিনব্যাপী ইজতেমা শুরু

ধর্ম ডেস্ক: দিনাজপুরের ফুলবাড়ীতে তিন দিনব্যাপী দিনাজপুর জেলা ইজতেমা শুরু হয়েছে। ইজতেমার সফল করতে জেলার বিভিন্ন উপজেলাসহ আশপাশের জেলার তাবলীগের মুরুব্বীগণ ইজতেমা মাঠে সমবেত হয়। বৃহস্পতিবার উপজেলার আলাদিপুর ইউনিয়নের ভিমলপুর ঈদগাহ মাঠে বাদ জোহর কাকরাইল মসজিদের তাবলীগের মুরুব্বী মুফতি আজিদ উদ্দিন আনুষ্ঠানিকভাবে আমবয়ানের মধ্যে দিয়ে ইজতেমার বয়ান শুরু করেন। বাদ আছর মুফতি মিজানুর রহমান ও বাদ মাগরীব মওলানা আব্দুল্যাহ বয়ান ...