চট্টগ্রাম প্রতিবেদক: চট্টগ্রামের রাউজান উপজেলার ঊনসত্তর পাড়ায় গণপিটুনিতে মোক্তার হোসেন ও সাইফুল ইসলাম নামে দুই চোর নিহত হয়েছেন। শুক্রবার (৭ সেপ্টেম্বর) ভোরে গৌরীশংকর হাট এলাকার সিরাজ কলোনিতে এ ঘটনা ঘটে। নিহত মোক্তার পাহাড়তলী ইউনিয়নের খান পাড়ার কালু মিয়ার ছেলে ও সাইফুল একই এলাকার হামদু মিয়ার ছেলে। নিহতদের বয়স আনুমানিক ২০- ২৫ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ...
box
সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকেত
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা বলা হয়। এতে বলা হয়,উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের ...
ব্রাজিলের প্রেসিডেন্ট প্রার্থী ছুরিকাঘাতে গুরুতর আহত
আন্তর্জাতিক ডেস্ক: নির্বাচনী দৌঁড়ে এগিয়ে থাকা ডানপন্থী প্রেসিডেন্ট প্রার্থী জায়ির বোলসোনারোর বৃহস্পতিবার জরুরি অস্ত্রোপচার করা হয়েছে। গ্রামাঞ্চলে নির্বাচনী প্রচারণা চালানোর সময় তিনি ছুরি হামলার শিকার হওয়ার পর তার অস্ত্রোপচার করা হলো। খবর এএফপি’র। ব্রাজিলের দক্ষিণপূর্বাঞ্চলীয় জুইজ ডি ফোরা নগরীতে সান্তা কাসা হাসপাতাল সূত্র জানায়, ৬৩ বছর বয়সী এ আইনপ্রনেতা তলপেটে ছুরিকাঘাতের শিকার হয়েছেন। তার অবস্থা স্থিতিশীল রয়েছে। অস্ত্রোপচারের পর এক ...
খালেদা জিয়াকে হত্যার প্রচেষ্টা চালাচ্ছে সরকার : ফখরুল
নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক নীল নকশা বাস্তবায়নে সরকার গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে বিএনপি। সরকারকে এই হীন ষড়যন্ত্র থেকে বেরিয়ে এসে অবিলম্বে তার জীবন রক্ষার জন্য বিশেষায়িত হাসপাতালে সুচিকিৎসার দাবি জানিয়েছে দলটি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার সকালে নয়াপল্টনে দলের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন-বিএনপির স্থায়ী ...
হিরো থেকে জিরো
বিনোদন ডেস্ক: শিরোনামেই চমক উঠছে নিশ্চয়ই। ভুল হল না তো কোথাও? উত্তরে বলা যায়, মোটেই নয়। শিরোনাম ঠিকই আছে। বলিউড বাদশা শাহরুখ হিরো থেকে জিরোতেই নেমে এসেছেন। ক্যারিয়ারের শুরুটা ছিল এন্টি হিরো চরিত্রে অভিনয় দিয়ে। এরপর হিরো। দীর্ঘদিন পর্দা কাঁপিয়েছেন হিরো হয়েই। এবার সেই শাহরুখ খানই জিরো হয়ে আসছেন পর্দায়। তাও একেবারে বামুন হয়ে! বলিউড বাদশার মুক্তি প্রতীক্ষিত ছবির কথাই ...
বাংলাদেশের রিজার্ভ চুরির ‘হোতার নাম’ জানাল যুক্তরাষ্ট্র
নিজস্ব প্রতিবেদক: আড়াই বছর আগে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে উত্তর কোরিয়ার এক হ্যাকার জড়িত ছিলেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। তার নাম পার্ক জিন হিয়ক। ২০১৪ সালে যুক্তরাষ্ট্রের সনি কর্পোরেশন ও ২০১৭ সালে বিশ্বজুড়ে ‘ওয়ানাক্রাই র্যানসমওয়্যার’ সাইবার আক্রমণের দায়ে তার বিচার করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের বিচার দফতরকে উদ্ধৃত করে রয়টার্স এ তথ্য দিয়েছে। যুক্তরাষ্ট্রের বিচার দফতর বৃহস্পতিবার তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ...
তিন ম্যাচ নিষিদ্ধ এমবাপ্পে
ক্রীড়া ডেস্ক: লিগ ওয়ানে প্রতিপক্ষের খেলোয়াড়কে ধাক্কা দিয়ে লালকার্ড দেখার ঘটনায় তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন পিএসজির ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। গত শনিবার নিসের মাঠে ৪-২ গোলের জয় পায় লিগের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। দলের তৃতীয় গোল করা এমবাপ্পে ম্যাচের যোগ করা সময়ে লালকার্ড দেখেন। প্রথমার্ধে একবার হলুদকার্ড দেখেন ১৯ বছর বয়সী এমবাপ্পে। যোগ করা সময়ে সাভানিয়ে ফাউল করলে মেজাজ হারিয়ে তাকে ...
জীবনে যাদের এড়িয়ে চলা ভালো
লাইফস্টাইল ডেস্ক: কিছু লোকদের সঙ্গে সময় কাটালে আপনার শক্তির অপচয় হবে। এরা সবসময়ই আপনাকে হতাশ করবে। আপনার ইতিবাচক চিন্তা-ভাবনাকে সীমিত করে দিতে পারে। এদের এড়িয়ে চলাটাই আপনার জন্য সবচেয়ে ভালো হবে। এমন লোকদের সাধারণ কয়েকটি বৈশিষ্ট্য হলো- সবকিছুরই সমালোচনা করে নিজেদের স্বার্থের বিরুদ্ধে যায় বা যেতে পারে এমন সবকিছুরই নেতিবাচক সমালোচনা করে এরা। এমনকি নিজেদের ছাড়া কারো মধ্যেই ভালো কিছু ...
আইসিসিতেই বিচার হবে মিয়ানমারের: রোহিঙ্গাদের ওপর মানবতাবিরোধী অপরাধ তদন্তের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক ফৌজদারি আদালতের (আইসিসি) ঐতিহাসিক এক সিদ্ধান্তে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার বাহিনীর সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের তদন্ত ও বিচারের পথ খুলেছে। আইসিসির ‘প্রি-ট্রায়াল চেম্বার-১’ গতকাল বৃহস্পতিবার রাতে এক যুগান্তকারী রায়ে বলেছেন, রোহিঙ্গাদের মিয়ানমার থেকে জোরপূর্বক বহিষ্কার করে বাংলাদেশে পাঠানোসহ অন্যান্য অভিযোগ আইসিসি তদন্ত করতে পারবে। ওই রায়েই আইসিসি তার প্রসিকিউটরকে যৌক্তিক সময়ের মধ্যে প্রাথমিক তদন্ত শেষ করার নির্দেশ ...
বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, ৬ জেলে নিখোঁজ
কুয়াকাটা প্রতিনিধি: কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের এফবি ইলিয়াস নামের একটি ট্রলার ডুবির ঘটনায় ৬ জেলে নিখোঁজ রয়েছে। ট্রলারটির উদ্ধার হওয়া মাঝি মনির জানান, বুধবার রাত ১১টায় জোরার বয়া এলাকায় উত্তাল ঢেউয়ের তোড়ে ট্রলারটি ডুবে যায়। তিনি আরও জানান, পটুয়াখালীর মহিপুর থানার সদর ইউনিয়নের নজিবপুর গ্রামের ইলিয়াসের ট্রলারটির ১৩ জেলের মধ্যে ৭ জেলেকে অন্য একটি মাছধরা ট্রলারে উদ্ধার করেছে। নিখোঁজ জেলেরা হলেন- ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর