১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৮:২০

box

মিয়ানমারের বিচার করার এখতিয়ার আইসিসি’র নেই

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) বৃহস্পতিবার জানায়, রাখাইন থেকে বিতাড়িত রোহিঙ্গাদের ওপর নির্যাতনের জন্য মিয়ানমারের বিচার করার এখতিয়ার রয়েছে তাদের। এ রায় প্রত্যাখ্যান করে মিয়ানমার সরকার বলেছে, তাদের বিচার করার এখতিয়ার আইসিসি’র নেই। দেশটির প্রেসিডেন্ট উইন মিন্টের অফিসের এক বিবৃতিতে শুক্রবার আইসিসির ওই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করা হয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, ব্যক্তিগত দুর্দশার বর্ণনার ওপর ভিত্তি করে সেখানে অভিযোগ ...

সরকারের উন্নয়ন তৃণমূলে পৌঁছে দিতেই ট্রেন সফর: সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনকে সামনে রেখে সরকারের উন্নয়ন কাজ তৃণমূলে পৌঁছে দিতে এবং দলকে শক্তিশালী করতেই উত্তরাঞ্চলে আওয়ামী লীগের ট্রেন সফর বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক সফর শুরু করেছে আওয়ামী লীগ। এর অংশ হিসেবে আজ শনিবার সকালে নির্বাচনী ট্রেন যাত্রার শুরুতে কমলাপুর রেলস্টেশনে উদ্বোধনী বক্তব্যে সেতুমন্ত্রী ...

আইনজীবীদের সাক্ষাৎ: ২৪ ঘণ্টার মধ্যে খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়ার দাবি

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ২৪ ঘণ্টার মধ্যে বিশেষায়িত হাসপাতালে নেওয়ার দাবি জানিয়েছেন তার আইনজীবীরা। পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডে কারাগারে শুক্রবার খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তারা এ দাবি জানান। বিকেলে স্বাক্ষাৎ শেষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও দলটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, তারা মামলার বিষয়ে খালেদা জিয়ার সঙ্গে কথা বলতে এসেছিলেন। ...

দোহারে ২৩ কেজি স্বর্ণসহ আটক ৫

অপরাধ ডেস্ক: ঢাকা জেলার দোহারে সাড়ে ২৩ কেজি ওজনের ২০০টি সোনার বারসহ ৫ জনকে আটক র‌্যাব-১১। শুক্রবার সকালে দোহার উপজেলার মৈনট ঘাটে অভিযান চালিয়ে স্বর্ণসহ তাদের আটক করা হয়। শুক্রবার বিকালে সিদ্ধিরগঞ্জের আদমজী নগরে র‌্যাবের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়। আটককৃতরা হল- শিবরামপুর গ্রামের আলেপ খাঁর ছেলে মো. মহসিন (৪৭), নবাবগঞ্জ উপজেলার গালিমপুর গ্রামের মো. ...

চাঁদপুর শহররক্ষা বাঁধে আবারও ভাঙন, তলিয়ে যাচ্ছে ব্লক বাঁধ

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর শহররক্ষা বাঁধের পুরানবাজার হরিসভা এলাকায় আবারও ভাঙন দেখা দিয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে ওই এলাকায় আকস্মিক ভাঙন দেখা দেয়, যা এখনও অব্যাহত রয়েছে। এতে একশ’ মিটারের বেশি ব্লক বাঁধ নদীতে তলিয়ে গেছে। ভাঙনে ওই এলাকায় মানুষজন আতঙ্কিত হয়ে পড়েছেন। ভাঙনের খবর পেয়ে শুক্রবার পানি উন্নয়ন বোর্ডের কুমিল্লা পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী বাবুল চন্দ্র শীলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ...

২২ বছর পর এফডিসিতে ‘বেদের মেয়ে জোসনা’

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্র ইতিহাসের অন্যতম ব্যবসা সফল ছবি ‘বেদের মেয়ে জোসনা’। ছবির নায়িকা ছিলেন অঞ্জু ঘোষ। নায়ক হিসেবে ছিলেন ইলিয়াস কাঞ্চন। ১৯৮৯ সালে মুক্তি পাওয়া এ ছবির নায়িকাকে এখন অনেকেই হয়তো দেখলে চিনবেন না। দেশের বাইরে জীবনযাপন করছিলেন। তাই আলোচনারও বাইরে ছিলেন তিনি। হুট করেই এ নায়িকা এলেন বাংলাদেশে। শুধুই কী তাই! ২২ বছর পর পা রাখতে যাচ্ছেন এফডিসিতে। ...

বিদ্যুতে নতুন রেকর্ড উদযাপন আলোকোৎসবে

নিজস্ব প্রতিবেদক: দেশে বিদ্যুৎ সক্ষমতার রেকর্ড সৃষ্টি হয়েছে। দশ বছরে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বেড়েছে চার গুণের বেশি। স্বাধীনতার পর ২০০৯ সাল পর্যন্ত চার দশকে দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বেড়ে হয়েছিল প্রায় পাঁচ হাজার মেগাওয়াট। সেখানে গত দশ বছরে তা ২০ হাজার মেগাওয়াট ছাড়িয়ে গেছে। নিজেদের এ ঐতিহাসিক সফলতাকে আলোকোৎসবের মাধ্যমে উদযাপন করেছে বিদ্যুৎ বিভাগ। শুক্রবার সন্ধ্যায় এ উপলক্ষ্যে রাজধানীর তিনটি ...

বাজারদর: কমেছে পেঁয়াজের দাম, স্থিতিশীল সবজির বাজার

অর্থনীতি ডেস্ক: ঈদুল আজহার কয়েকদিন আগে রাজধানীর বাজারে হঠাৎ করেই বেড়ে যায় পেঁয়াজের সরবরাহ। ফলে এ সময় অন্যান্য মশলাজাতীয় পণ্যের দাম যখন বাড়তি তখন কমে যায় পেঁয়াজের দাম। ঈদের দুই সপ্তাহ পর আবারও দাম কমেছে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির। বিশেষ করে আমদানিকৃত পেঁয়াজের দাম কেজিতে ৫ টাকা পর্যন্ত কমেছে। শুক্রবার রাজধানীর কাওরানবাজার, মোহাম্মপুর কৃষি মার্কেট ও শান্তিনগরসহ কয়েকটি বাজারে খোঁজ নিয়ে ...

বঙ্গবন্ধুকে নিয়ে গোপন নথির ওপর বইয়ের মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে তৎকালীন পাকিস্তান ইন্টেলিজেন্স ব্রাঞ্চের গোপন নথি নিয়ে ‘সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ শীর্ষক ১৪ খণ্ডের বইয়ের প্রথম খণ্ডের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বিকালে গণভবন প্রাঙ্গণে বইটির প্রকাশনা উৎসব উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে প্রথম খণ্ডের মোড়ক উন্মোচন করেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ...

গ্রেপ্তার নিয়ে বিএনপির অভিযোগ মিথ্যা: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: গ্রেপ্তার নিয়ে বিএনপি যে অভিযোগ করেছেন তা মিথ্যা বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, বিএনপি নেতাকর্মীরা কে কোথায় কি করছেন তার সব প্রমাণ আমাদের কাছে রয়েছে। আমাদের কাছে ভিডিও ফুটেজ পর্যন্ত রয়েছে। এসবে কান দিয়ে জনগণের সময় নষ্ট করার দরকার নেই। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদের ...