নিজস্ব প্রতিবেদক: ৩৯তম বিশেষ বিসিএসের এমসিকিউ ধরনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় মোট ১৩ হাজার ৭৫০ জন পাস করেছেন। বৃহস্পতিবার বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা ইশরাত শারমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। ইশরাত শারমিন বলেন, ৩৯তম বিশেষ বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। উর্ত্তীণদের মৌখিক পরীক্ষার সময় শিগগিরই ঘোষণা করা হবে। ফলাফলে দেখা গেছে, ...
box
রশিদের আগে শ্রীলঙ্কাকে নিয়ে ভাবা উচিত : মাশরাফি
ক্রীড়া ডেস্ক: এশিয়া কাপে যথারীতি বাংলাদেশের চিন্তার মূলে রয়েছেন আফগান স্পিন জাদুকর রশিদ খান। টাইগার ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজার মতে, রশিদ এখন বিশ্বের সকল ব্যাটসম্যানের জন্য আতংক। তাই রশিদকে নিয়ে না ভেবে তার বল বোঝার পরামর্শ দিলেন সফলতম এই অধিনায়ক। পাশাপাশি বললেন, রশিদকে মাথা থেকে সরিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচ নিয়ে ভাবতে। আজ মিরপুরে সাংবাদিকদের ম্যাশ বলেন, ‘রশিদ খান ...
জাবালে নূরের মালিক-চালকসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র
আদালত প্রকিবেদক: রাজধানীর বিমানবন্দর সড়কে শহীদ রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার দায়ের করা মামলায় জাবালে নূর বাসের মালিক-চালকসহ ছয়জনকে আসামি করে অভিযোগপত্র দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক কাজী শরিফুল ইসলাম ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে দণ্ডবিধির ৩০৪ ধারায় আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্রটি জমা দেন। আজই এটি আদালতের কাছে উপস্থাপন করা হবে। অভিযুক্ত ছয় ...
অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার ফল আজ প্রকাশ করা হচ্ছে। পরীক্ষায় গড় পাসের হার ৮৩.৫০ শতাংশ। বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রকাশিত ফল বিকেল ৫ টা থেকে এসএমএস এর মাধ্যমে যেকোনো মোবাইল মেসেজ অপশনে গিয়ে nu<space>H4<space> Roll No লিখে 16222 নম্বরে Send করে এবং সন্ধ্যা ৭ টা থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ...
খুলনায় কলেজ ছাত্র হত্যা মামলায় ১০জনের যাবজ্জীবন
আদালত প্রতিবেদক: খুলনায় কলেজ ছাত্র শেখ বদরুদ্দৌজা হত্যা মামলায় আদালত ১০ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে। একইসঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এমএ রব হাওলাদার এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রায়ে আসামি সুলতান আহমেদ ও ...
ঝিনাইদহে গাছের ডাল ভেঙে মাথায়, নারীর মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি: কড়ই গাছের নিচ দিয়ে হেঁটে যাচ্ছিলেন ফাহমিদা খাতুন (৩২) নামে এক নারী। এ সময় ওই গাছের শুকনো একটি ডাল ভেঙে পড়ে তার মাথায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাহমিদা খাতুন কালীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম আব্দুর রউফের স্ত্রী। স্থানীয়রা জানান, আজ সকালে ওই ...
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় আহত ২৬
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রে গুলি চালিয়ে ভূপাতিত করেছে সৌদি আরব। বুধবার দেশটির দক্ষিণাঞ্চলের নাজরান প্রদেশ লক্ষ্য করে হুথিদের এ হামলায় আহত হয়েছে অন্তত ২৬ জন। সৌদির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দেয়া এক বিবৃতিতে রিয়াদের নেতৃত্বাধীন জোট জানায়, নাজরানে বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় আহতদের মধ্যে দুই শিশু রয়েছে। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মূখপাত্র কর্নেল তুর্কি আল মালিকি বলেন, ইয়েমেনের সাদা ...
আমরা মানুষকে বাঁচাতে পথে নেমেছি : এরশাদ
নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘খবরের কাগজ খুললেই শুধু মানুষ খুন আর রক্তের খবর। ইচ্ছে করলেই এ খুন বন্ধ করা যায়। কিন্তু কারো খেয়াল নেই, কারও ইচ্ছে নেই হত্যাযজ্ঞ বন্ধ করতে। খুন-গুম আর রক্তে দেশ আজ ভালো নেই। শান্তির বাংলাদেশ এভাবে চলতে পারে না। মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে, মানুষ বাঁচতে চায়। আমরা মানুষকে ...
হঠাৎ এশিয়া কাপের দলে মুমিনুল!
ক্রীড়া ডেস্ক: বারবার নিজের যোগ্যতা প্রমাণ করেও ওয়ানডে স্কোয়াডে সুযোগ পাচ্ছিলেন না টপ অর্ডার ব্যাটসম্যান মুমিনুল হক। এসব নিয়ে প্রচুর কথা, প্রচুর লেখালেখি হয়েছে। আসন্ন এশিয়া কাপের দলেও সুযোগ হয়নি তার। কিন্তু ভাগ্যই তাকে শেষ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এশিয়া কাপের দলে অবশেষে সুযোগ পেয়েছেন মুমিনুল। তবে নাজমুল হাসান শান্তর বদলি হিসেবে। ‘নাগিন’ নাচের জন্য বিখ্যাত হয়ে ...
ছেলের বাবা হলেন শহিদ কাপুর
বিনোদন ডেস্ক: এবার পুত্রসন্তানের বাবা হলেন বলিউড অভিনেতা শহিদ কাপুর। গতকাল বুধবার রাতে তাঁর স্ত্রী মীরা রাজপুত একটি পুত্রসন্তানের জন্ম দেন। এটি শহিদ কাপুর-মীরা রাজপুত দম্পতির দ্বিতীয় সন্তান। মিশা নামে তাঁদের দুই বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। শহিদ কাপুররের পরিবারের সাথে সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, মীরাকে মুম্বাই শহরতলির হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই তিনি একটি ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর