১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১:৩৩

box

যে রোগে আয় কমে

লাইফস্টাইল ডেস্ক: মন ছটফট সব সময়। শুচিবাইয়ে অস্থির। চিকিৎসা পরিভাষায় একে বলে ‘অবসেসিভ কম্পালশিভ ডিসঅর্ডার’ বা ওসিডি। যদি কোনও একটি কাজে কেউ দিনে আট ঘণ্টা বা তার বেশি সময় ব্যয় করে তখন তা চরম পর্যায়ে চলে যায়। বহু মানুষের শুচিবাই এমন স্তরে পৌঁছে যায় যেখান থেকে তিনি প্রবল উদ্বেগ ও অবসাদ বা ডিপ্রেশনে ভুগতে থাকেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মত অনুযায়ী, ...

বিশ্বরেকর্ড গড়ার স্বপ্ন পূরণ ক্ষিতীন্দ্র বৈশ্যর

বিশেষ প্রতিবেদক: দূরপাল্লার সাঁতারে বিশ্বরেকর্ড গড়ার স্বপ্ন পূরণ হলো নেত্রকোনার বীর মুক্তিযোদ্ধা ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্যর। ৬৭ বছর বয়সে তিনি ৬০ ঘণ্টা ৫৫ মিনিট অবিরাম সাঁতার কেটে ১৮৫ কিলোমিটার নদীপথ অতিক্রম করে তাক লাগিয়ে দিয়েছেন নেত্রকোনাবাসীকে। বুধবার রাত ৮টায় নেত্রকোনার মদন উপজেলার দেওয়ান বাজার ঘাটে এসে তিনি তীরে উঠেন। জানা গেছে, আমেরিকার সাঁতারু ডায়ানা নাঈদের ২০১৩ সালে ‘কিউবা টু ফ্লোরিডা’র ১৭৭ ...

এমপি হিসেবে শপথ নিলেন সালাম মুর্শেদী

নিজস্ব প্রতিবেদক: খুলনা-৪ আসনের (রূপসা-তেরখাদা-দীঘলিয়া) আসনের এমপি হিসেবে শপথ নিয়েছেন আব্দুস সালাম মুর্শেদী। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদের নিজ কার্যালয়ে তাকে শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব (রুটিন দায়িত্ব) আ. ই. ম. গোলাম কিবরিয়া। এ সময় জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি, সাবেক সংসদ সদস্য মো. মোল্লা জালাল, খুলনা ...

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক: বৈরী আবহাওয়া ও তীব্র স্রোতের কারেণ শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে লঞ্চ ও সিবোট চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টা থেকে এসব নৌযান চলাচল বন্ধ রয়েছে। এদিকে ফেরি চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। রো-রো ফেরি চলাচল বন্ধ রয়েছে। তবে ১৩টি মধ্যম ফেরি চলছে ধীর গতিতে। এতে সময় লাগছে প্রায় দ্বিগুণ। ছোট বড় মিলিয়ে দুই শতাধিক গাড়ি রয়েছে পারাপারের অপেক্ষায়। বিআইডাব্লিউটিএর ...

যে অভ্যাসগুলো কমায় বুদ্ধিমত্তা

লাইফস্টাইল ডেস্ক: মস্তিষ্কের সুরক্ষা নিয়ে কেউ খুব বেশি মাথা ঘামান না। কিন্তু শরীরের মতো মস্তিষ্ক সুস্থ রাখার জন্যও আলাদা ব্যায়াম, সঠিক খাবারের দরকার রয়েছে। কিন্তু তা না করাতে মস্তিষ্ক ধীরে ধীরে হারিয়ে ফেলে তার স্বাভাবিক কর্মক্ষমতা। দূরত্ব মাপার একক হচ্ছে ফুট, মিটার, কিলোমিটার। তরল পদার্থ মাপতে হয় লিটারে। জিনিসপত্রের ওজন মাপা হয় কেজিতে। ঠিক তেমনি মানুষের বুদ্ধি মাপারও একটা পদ্ধতি ...

ভালো ছবি বানালে একশো রকম ট্র্যাপ করা হয়: শাকিব খান

বিনোদন ডেস্ক: আজ একটি শুভ দিন। এই শুভক্ষণে আপনাদের সামনে আমার ব্যক্তিগত একটি ঘোষণা দিতে চাই। সেটা কিন্তু আবার আমার বিয়ের ঘোষনা নয়। বহুদিন ধরে একটি বিষয় আমিও চাইছিলাম। আপনারা আমার ‘শিকারি’, ‘নবাব’, ‘চালবাজ’ ছবিগুলোতে আমার পরিবর্তন দেখেছেন। আমার ফ্যানরাও উদগ্রীব হয়ে থাকেন আমাকে নতুন নতুন রুপে দেখতে। তারা ইন্টারন্যাশনাল সুপারস্টারদের লুকের মতো তাদের হিরোকেও দেখতে চান। তারা চান শাকিব ...

ভিয়েতনামে বন্যায় ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ৪

আন্তর্জাতিক ডেস্ক: ভিয়েতনামের উত্তর ও মধ্যাঞ্চলে গত সপ্তাহের শেষের দিক থেকে বন্যা ও ভূমিধসে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় চার জন নিখোঁজ হয়েছেন। বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, আজ বৃহস্পতিবার দেশটির জাতীয় দুর্যোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটি এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকালে মধ্যাঞ্চলীয় তানহ হোয়া প্রদেশে বন্যা ও ভূমিধসে ১০ জনের ...

বাগদানের আংটি ফেরত পেতে প্রেমিকার বিরুদ্ধে আদালতে মামলা!

রকমারি ডেস্ক: বিয়েতে সাধারণত বরপক্ষের প্রস্তাবে কনেপক্ষ রাজি হলে বাগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। কোথাও এ অনুষ্ঠানকে ‘পাকা দেখা’ও বলে। আর সেই অনুষ্ঠানে কনের হাতে আংটি পরিয়ে দেয় বরপক্ষ। ঠিক সেই নিয়মেই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রেমিকাকে মূল্যবান আংটি উপহার দিয়েছিলেন এক ব্যক্তি। কিন্তু বিধিবাম তাদের সম্পর্কটা ওই প্রেম পর্যন্তই ঠেকেছে। বিয়ে অবধি গড়ায়নি। আর তাই প্রায় ৪০ হাজার ডলারের সেই ...

আজ ডায়াবেটিক সেবা দিবস

স্বাস্থ্য ডেস্ক: আজ ডায়াবেটিক সেবা দিবস। জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম মৃত্যুবরণের দিনের স্মরণে এ দিবসটি পালন করা হয়ে থাকে। ১৯৮৯ সালের এইদিনে জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম মৃত্যুবরণ করেন। ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও চিকিৎসা উপলক্ষ্যে এ রোগের আধুনিকতম গবেষণার সঙ্গে ক্লিনিক্যাল চিকিৎসার বাস্তব প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার পথিকৃৎ ডা. ইব্রাহিম । ঢাকার সেগুনবাগিচাতে নিজস্ব চিকিৎসা কক্ষে এবং ব্যক্তিগত যন্ত্রপাতি দিয়ে ...

দেশে সাক্ষরতার হার ৭২ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, দেশে এখন সাক্ষরতার হার ৭২ দশমিক ৯ শতাংশ। গত বছর এই হার ছিল ৭২ দশমিক ৩ শতাংশ। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ দফতরে সাক্ষরতা নিয়ে গণশিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানিয়েছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রাথমিক শিক্ষা ৮ম শ্রেণি পর্যন্ত করার বিষয়টি এখনও পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে রয়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষ হলে ...