১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৭:০৯

box

রাজশাহীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

রাজশাহী প্রতিবেদক: রাজশাহীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হাসিবুল হোসেন ঘোষ (৩৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত পৌনে ১টার দিকে নগরীর কর্ণহার এলাকায় এ ঘটনা ঘটে। র‌্যাবের দাবি, হাসিবুল হোসেন ঘোষ রাজশাহী অঞ্চলের অন্যতম শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে রাজশাহী জেলার বিভিন্ন থানায় ৭টি মামলা রয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, বৃহস্পতিবার রাত পৌনে ১ টার দিকে নগরীর কর্ণহার থানার ...

শিলংয়ে বিএনপি নেতা সালাহউদ্দিনের মামলার রায় আজ

নিজস্ব প্রতিবেদক: ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে করা মামলায় শিলংয়ের আদালতে আজ শুক্রবার বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের রায় ঘোষণা হতে পারে। বিচারিক হাকিম ডিজি খার সিংয়ের আদালতে এ মামলার রায় ঘোষণার কথা রয়েছে। এর আগে এক দফা রায়ের তারিখ পেছান হয়েছিল। গত ২৫ জুন উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত ১৩ আগস্ট রায়ের তারিখ ঘোষণা করেন। কিন্তু পরে তা পিছিয়ে ২৮ সেপ্টেম্বের দিন ...

স্বল্পতম সময়ে রোহিঙ্গা সমস্যার সমাধান আবশ্যক : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের টেকসই স্বদেশ প্রত্যাবর্তনে অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে মিয়ানমারের ওপর চাপ বৃদ্ধির প্রচারণায় নেতৃত্ব দেয়ার জন্য মুসলিম উম্মার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘সর্বোপরি স্বল্পতম সময়ে আমাদের এ সমস্যার সমাধান করা আবশ্যক।’ জাতিসংঘ সদর দফতরে স্থায়ী সময় বৃহস্পতিবার রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের বিষয়ে ওআইসি কন্টাক্ট গ্রুপের সভায় বক্তব্য দানকালে তিনি এসব কথা বলেন। সৌদি ...

শেখ হাসিনার জন্মদিন আজ

বিশেষ প্রতিবেদক: বাহাত্তরে পা দিলেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফেলে আসা একাত্তর বছরের অর্ধেকেরও বেশি সময় ধরে তিনি দেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতৃত্বে। বঙ্গবন্ধুকে হারিয়ে দিশাহারা ও বহুধাবিভক্ত দলের হাল ধরেন শেখ হাসিনা। শুরু হয় রাজনৈতিক প্রতিকূল স্রোতে তাঁর নৌকা বাওয়া। মৃত্যুশঙ্কা পায়ে ঠেলে, বহু ঝড়ঝাপটা সামলে, বিপত্সংকুল সমুদ্র পেরিয়ে বারবার নৌকাকে সফলতার ...

সেনসেটিভ ত্বকের যত্ন

লাইফস্টাইল ডেস্ক: ত্বক ভালো রাখার জন্য অনেকেই কোনো ধরনের বা কোনো ব্র্যান্ডের প্রসাধনী ব্যবহার করবেন তা নিয়ে দ্বিধায় থাকেন। সেনসেটিভ ত্বক যাদের তাদের জন্য এটা আরো কঠিন। কিন্তু অনেকে হয়তো জানেনই না যে, তার ত্বক সেনসেটিভ কিনা। অতিরিক্ত সেনসেটিভ ত্বকের উপসর্গ একেক জনের একেক রকম। তারপরও কিছু উপসর্গ যেমন- সুগন্ধিযুক্ত কসমেটিক ব্যবহারে অ্যালার্জি হওয়া, রোদে, আলো-বাতাসে গেলে বা তাপমাত্রার তারতম্য ...

অবশেষে বাংলাদেশে মুক্তি পাচ্ছে শাকিবের ‘নাকাব’

বিনোদন প্রতিবেদক: গেল সপ্তাহে মুক্তির কথা থাকলেও অপেক্ষার অবসান ঘটিয়ে এক সপ্তাহ পর আজ শুক্রবার সারা দেশব্যাপী মহাসমারোহে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত ‘নাকাব’ ছবিটি। এ ছবিতে শাকিবের বিপরীতে রয়েছেন কলকাতার দুই নায়িকা নুসরাত জাহান ও সায়ন্তিকা। ছবিটি পরিচালনা করেছেন কলকাতার নির্মাতা রাজীব বিশ্বাস। অনেক অনিশ্চয়তার বাঁধা পেরিয়ে গতকাল সন্ধ্যায় আনকাট সেন্সর ছাড়পত্র পায় শ্রী ভেঙ্কটেশ ফিল্ম প্রযোজিত এ ছবিটি। ...

নাব্যতা সংকট: শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে ফেরি চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক: পদ্মা নদীতে পানি কমে যাওয়ার ফলে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে কয়েকদিন ধরেই ব্যহত হচ্ছে ফেরি চলাচল। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। আজ শুক্রবার ফেরি চলবে কি না সে বিষয়ে নিশ্চিত নন কাঁঠালবাড়ী ফেরি ঘাটের বিআইডব্লিউটিসি’র কর্মকর্তা-কর্মচারীরা। জানা যায়, কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের লৌহজং টার্নিং পয়েন্ট, যে পথ দিয়ে কাঁঠালবাড়ী থেকে ছেড়ে যাওয়া ফেরিগুলো মূল পদ্মায় প্রবেশ করে ...

দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, রংপুর, রাজশাহী ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়, সারাদেশে দিনের তাপমাত্রা ...

আজই হোক সেই স্বপ্নের দিন

ক্রীড়া ডেস্ক: উদ্বোধনী ম্যাচের দিনই নাকি এশিয়া কাপ জিতে গেছে বাংলাদেশ! মাশরাফি বিন মর্তুজার কথা শুনে মনে হলো আজকের ফাইনাল জেতার চেয়ে সেটিও তাঁর কাছে কোনো অংশে কম কিছু নয়, ‘সত্যি বলতে তামিম যেদিন ভাঙা আঙুল নিয়ে মাঠে নেমেছে, তখনই আমি এশিয়া কাপ জিতে গেছি।’ তামিমের ঘটনায় জিতেছেন তবে সেটি ট্রফি নয়, হৃদয়। হৃদয় জিতে টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশ এরপর ...

‘দুই বছরের মধ্যে যানজটমুক্ত নিরাপদ সড়ক উপহার দেওয়া হবে’

নিজস্ব প্রতিবেদক: আগামী দুই বছরের মধ্যে নগরবাসীকে যানজটমুক্ত নিরাপদ সড়ক উপহার দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। আজ নগর ভবনে মেয়রের সেমিনার কক্ষে অনুষ্ঠিত গণ-পরিবহণে শৃংখলা ফিরিয়ে আনার লক্ষ্যে গঠিত কমিটির প্রথম সভায় সভাপতির বক্তৃতায় এ কথা বলেন। প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আলোচনার মাধ্যমে তার নির্দেশনা অনুযায়ী এ কমিটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু ...