সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তিন জন নতুন বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। এঁরা হলেন বিচারপতি জিনাত আরা, বিচারপতি আবু বকর সিদ্দিকী, এবং বিচারপতি মো. নূরুজ্জামান। হাইকোর্টের একজন কর্মকর্তা এ কথা জানিয়েছেন। আপিল বিভাগে নিয়োগ পাওয়া এই তিন বিচারপতি হাইকোর্টের বিচারপতির দায়িত্বপালন করছিলেন। এই তিনজনসহ আপিল বিভাগে এখন বিচারপতির সংখ্যা দাঁড়ালো ৭ জনে। হাইকোর্টের কর্মকর্তা বলছেন, কাল মঙ্গলবার নতুন তিন বিচারপতিকে শপথ ...
box
সোনালী ব্যাংকের সেবা পেতে ব্যাংকের শাখায় যেতে হবে না
সোনালী ব্যাংক লিমিটেড ও ট্যাপ এন পে-এর মধ্যে পিটুজি (P2G) চুক্তি স্বাক্ষর হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে রাজধানীর সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ওবায়েদ ঊল্লাহ আল মাসুদ, প্রধান অর্থ কর্মকর্তা সুভাষ চন্দ্র দাস, ট্যাপ এন পে-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কামরুল আহসান এবং হেড ...
ইন্টারস্টেলার স্পেসের প্রান্তে ভয়েজার–২
মহাকাশবিজ্ঞানের ইতিহাসে আরেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে যাচ্ছে। ৪১ বছর পর ইন্টারস্টেলার স্পেসে ঢুকতে চলেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার তৈরি ভয়েজার–২ নভোযান। গত আগস্ট মাস থেকে ভয়েজার–২ মহাকাশযান মহাজাগতিক রশ্মি বৃদ্ধির মুখে পড়েছে। ১৯৭৭ সালে মহাকাশে পাঠানো হয় এই যান। গবেষকেরা বলছেন, ভয়েজার–২ যে রশ্মির মুখোমুখি হয়েছে, তা সৌরজগতের বাইরে উদ্ভূত। এ রশ্মি থেকেই বোঝা যায়, মহাকাশযানটি ইন্টারস্টেলার স্পেসের কাছাকাছি ...
চিকিৎসার খরচ জোগাতে বিক্রি করেছিলেন নোবেল
মার্কিন পদার্থবিজ্ঞানী লিয়ন লেডারম্যানকে চিকিৎসার খরচ জোগাতে নোবেল বিক্রি করতে হয়েছিল। ১৯৮৮ সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি। ৩ অক্টোবর, ৯৬ বছর বয়সে রেক্সবার্গের আইডাহো শহরের একটি হাসপাতালে মারা যান লেডারম্যান। ডিমেনশিয়ায় ভুগছিলেন প্রবীণ এই বিজ্ঞানী। ১৯২২ সালে নিউইয়র্ক শহরে জন্ম লেডারম্যানের। বাবার একটি ধোপাখানা ছিল। নিম্ন-মধ্যবিত্ত পরিবারে বড় হওয়া। নিউইয়র্কের সিটি কলেজে রসায়ন নিয়ে পড়াশোনা। স্নাতকের পরেই সেনাবাহিনীতে যোগ ...
পাঁচ গ্রামের বেশি ইয়াবা থাকলে মৃত্যুদণ্ড
পাঁচ গ্রামের বেশি ইয়াবা উৎপাদন, পরিবহন, বিপণনের পাশাপাশি সেবন করলে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধান রেখে নতুন আইন করার প্রস্তাবে নীতিগত সম্মতি দিয়েছে সরকার। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে নতুন ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮’ এর খসড়া নীতিগতভাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সচিবালয়ে ...
‘আমি ক্রিকেটের ডন ‘
নিজেকে ক্রিকেটের ‘ডন’ হিসেবে আখ্যায়িত করলেন পাকিস্তানের সাবেক পেস বোলার শোয়েব আক্তার। সম্প্রতি নিজের টুইটার অ্যাকাউন্টে এমন মন্তব্য করেন। টুইটারে তিনি বলেন, তারা আমাকে ক্রিকেটের ডন বলে, কাউকে কষ্ট দিতে কখনোই পছন্দ ছিল না। কিন্তু আমি অবশ্যই বলব, আমি যখন খেলেছি আমার দেশকে ভালবেসে খেলেছি বিশ্বের জন্য খেলেছি। এমন মন্তব্যে ক্রিকেট ভক্তদের কড়া সমালোচনার শিকার হন পাকিস্তানি এ ফাস্ট বোলার। ...
খাদিজার বোলিংয়ে পাকিস্তানকে ওড়াল মেয়েরা
পাকিস্তানের বিপক্ষে টানা তিনটি টি-টোয়েন্টি ম্যাচে হারের পর আজ কক্সবাজারে একমাত্র ওয়ানডেতে সেই পাকিস্তানকেই ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। খাদিজাতুল কুবরা ৬ উইকেট নিয়ে পাকিস্তানকে গুটিয়ে দিয়েছিলেন ৯৪ রানেই। ৬ উইকেট নিয়ে পাকিস্তানি ব্যাটিং গুঁড়িয়ে দিয়েছেন অফ স্পিনার খাদিজাতুল কুবরা। সফরে এসে চার টি-টোয়েন্টি ম্যাচের তিনটিতেই (একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত) জিতেছে পাকিস্তান। এশিয়া কাপ জেতা বাংলাদেশের নারী ক্রিকেট দলের ...
মাশরাফি কি এমপি প্রার্থী হচ্ছেন? নড়াইলের রাজনৈতিক অঙ্গণে জল্পনা
জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক, দেশ ও দেশের বাইরের জনপ্রিয়তম ক্রিকেট ব্যক্তিত্ব মাশরাফি বিন মুর্তজা কি এবার নড়াইলের এমপি প্রার্থী হচ্ছেন? প্রধানমন্ত্রী তার জন্য দোয়া চাইলেন কেন? এই ধরনের প্রশ্ন নিয়ে নড়াইলের চারিদিকে চলছে জল্পনা-কল্পনা। হাটে মাঠে, চায়ের দোকানে সর্বত্র মাশরাফির প্রার্থী হওয়া নিয়ে গুঞ্জন। নড়াইল-০২ আসনে মাশরাফি কি সত্যিই প্রার্থী হচ্ছেন এটি নিয়ে ভাবা শুরু করেছেন খোদ আওয়ামী লীগের ...
মায়ার ১৩ বছরের সাজা বাতিল
দুর্নীতির মামলায় বিশেষ আদালতের ১৩ বছরের দণ্ড বাতিল করে ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে বেকসুর খালাস দিয়েছে হাইকোর্ট। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ আজ এ রায় দেন। এর আগে হাইকোর্ট তাকে খালাস দিয়েছিলো। ওই খালাসের বিরুদ্ধে আপিল করে দুদক। আপিল বিভাগ মেরিটের ভিত্তিতে পুনঃশুনানির আদেশ দেন। মায়ার আপিলের ...
খালেদা জিয়াকে চিকিৎসা দিতে সময় লাগবে আরও ২ সপ্তাহ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নতুন করে চিকিৎসা দিতে আরও দুই সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছেন মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডা. মো. আব্দুল জলিল চৌধুরী। তিনি বলেন, ‘খালেদা জিয়ার বেশ কিছু শারীরিক সমস্যা রয়েছে। সমস্যাগুলো নিয়ন্ত্রণে এনে নতুন চিকিৎসা দিতে হবে বিধায় এ সময়ের প্রয়োজন রয়েছে।’ আজ সোমবার দুপুরে মেডিকেল বোর্ডের সদস্যদের বৈঠকের ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর