চীনে বন্দিদশায় থাকার পর পদত্যাগ করেছেন পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের প্রধান মেং হোয়াংওয়েই। ফ্রান্স তার পদত্যাগপত্র পেয়েছে বলে জানিয়েছে ইন্টারপোল। এদিকে তাকে আটকের কথা স্বীকার করেছে চীন। দেশটি গতকাল রবিবার জানিয়েছে, দুর্নীতিবিরোধী সংস্থা তাকে জিজ্ঞাসাবাদ করছে। চীনের দুর্নীতি বিরোধী সংস্থা জানিয়েছে, জননিরাপত্তা মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী মেং হোয়াংওয়েইকে আইন লংঘনের অভিযোগে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করছে ন্যাশনাল সুপারভাইজরি কমিশন। তবে চীনের ...
box
বলিউড ছেড়ে কেন আইপিএলে, জানালেন প্রীতি
২০০৪ সালের ২৬ ডিসেম্বর ভয়াবহ সুনামির স্মৃতি আজও অনেকের মনেই টাটকা। চৌদ্দ বছর আগেকার প্রায় ১৪টি রাষ্ট্রে হানা দিয়েছিল সেই সুনামি। নিহত হয়েছিল প্রায় ২ লাখ ৩০ মানুষ। ভয়ঙ্কর ওই সুনামির কবলে পড়েছিলেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতাও। সেসময় থাইল্যান্ডের ফুকেট দ্বীপে ছুটি কাটাচ্ছিলেন তিনি। কিন্তু ভাগ্যজোড়ে সেদিন সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেঁচে ফেরেন। গত শনিবার সন্ধ্যায় কলকাতার গ্র্যান্ড হোটেলে ‘ইন্ডিয়া ...
এলো দেবীপক্ষ আজ মহালয়া
আজ সোমবার শুভ মহালয়া। শারদীয় দুর্গোত্সবের পুণ্যলগ্ন। পিতৃপক্ষের শেষে দেবীপক্ষের শুরু। পুরানমতে এদিন দেবী দুর্গার আবির্ভাব ঘটে। মহালয়ার মাধ্যমে দেবী দুর্গা আজ পা রাখবেন মর্ত্যলোকে। অশুভ অসুর শক্তির কাছে পরাভূত দেবতারা স্বর্গলোকচ্যুত হওয়ার পর চারদিকে শুরু হয় অশুভ শক্তির পরাক্রম। এই অশুভ শক্তিকে বিনাশ করতে একত্র হন দেবতারা। তখন দেবতাদের তেজরশ্মি থেকে আবির্ভূত হন অসুরবিনাশী দেবী দুর্গা। শ্রী শ্রী চন্ডীপাঠের ...
ফেসবুকে অ্যাকাউন্ট ক্লোন হচ্ছে বলে ভুয়া বার্তা ছড়াচ্ছে
ফেসবুকের হ্যাকিংয়ের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফেসবুক ঘিরে নতুন একটি হোক্স বা ভুয়া বার্তা ছড়িয়ে পড়ছে। ফেসবুকের অ্যাকাউন্ট ‘ক্লোন’ বা নকল করা হচ্ছে—এমন ভুয়া বার্তা ছড়িয়ে ফেসবুক ব্যবহারকারীদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলে সতর্ক করেছে ফেসবুক। বেশ কিছুদিন থেকেই ফেসবুক ঘিরে নানা রকম হোক্স ছড়াচ্ছে সাইবার দুর্বৃত্তরা। ফেসবুক অ্যাকাউন্টের মতো হুবহু আরেকটি অ্যাকাউন্ট তৈরি করে প্রতারণার চেষ্টাও করে তারা। ...
শাহবাগের আন্দোলনে মানুষ নেই, রাস্তা বন্ধ জনদুর্ভোগ
৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন কর্মসূচি পালন করার কারণে চরম দুর্ভোগে পড়েছে নগরবাসী। আন্দোলনে সাড়া না থাকলেও এই দাবিতে কয়েকশ মুক্তিযোদ্ধার সন্তান প্রতিদিনই রাস্তা অবরোধ করে আন্দোলন করছে। এতে শাহবাগসহ আশপাশের এলাকায় প্রতিদিনই তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ জনগণকে। এদিকে আন্দোলনের কারণে শাহবাগ এলাকায় অবস্থিত তিনটি প্রধান হাসপাতালের রোগীদের ভোগান্তিতে ...
বিএনপি নেতা সাবেক সংসদ সদস্য হাবিব কারাগারে
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের দুইবারের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব হত্যা ও চাঁদাবাজির চারটি মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন। এ সময় আদালত তিনটি মামলায় জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অপর একটি মামলায় তাকে জামিন দেওয়া হয়। হাবিবুল ইসলাম হাবিব তালা উপজেলা বিএনপির সভাপতি ও ...
ইন্টারপোল প্রধানকে আটকের কথা স্বীকার চীনের
আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের প্রধান মেং হংওয়ে’কে আটক রাখার কথা স্বীকার করেছে চীন। বেইজিং বলেছে, আইন লঙ্ঘনের জন্য দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা মেং হংওয়ের বিরুদ্ধে তদন্ত করছে। খবর বিবিসির ইন্টারপোল এক বিবৃতিতে বলেছে, গত রোববার মে হংওয়ের পক্ষ থেকে পদত্যাগপত্র পেয়েছে তারা এবং তা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। গত ২৫ সেপ্টেম্বর ফ্রান্স থেকে চীনে যাওয়ার পথে মেং হংওয়ে নিখোঁজ হন। সে সময় ...
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা
সৌন্দর্যে ছাওয়া ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামের আশপাশ। কিন্তু এখানেও বাংলাদেশের মেয়েদের মনে ছিল অদৃশ্য দুঃখের ছোপ। এখনও ৫০ দিন হয়নি ভারতের বিপক্ষে সাফের ফাইনালে হেরেছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৫ দলের মেয়েরা। সেই ক্ষতে প্রলেপ দিলেন স্বপ্না-মাছুরারা। নেপালকে হারিয়ে প্রথমবারের মতো বাংলাদেশ অনুর্ধ্ব-১৮ নারী ফুটবল দল হলো সাফ চ্যাম্পিয়ন। রোববার ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৮ নারী দল সাফ ফুটবলের ফাইনালে নেপালকে হারানোর প্রত্যয় নিয়ে মাঠে ...
দেশজুড়ে বিস্তৃত হচ্ছে এক ব্যাংকারের স্বপ্ন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য নেতৃত্বের কারণেই আজকের স্বাধীন বাংলাদেশ। স্বাধীনতা অর্জনের ফলেই রাষ্ট্রীয় ব্যাংকের এমডির মতো শীর্ষ পদে আসীন হচ্ছেন বাংলাদেশিরা। জাতির পিতার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা থেকে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শামস-উল ইসলাম নিজ প্রচেষ্টায় গড়ে তুলেছিলেন ‘বঙ্গবন্ধু কর্নার’। এ নিয়ে গত বছরের জুনে প্রধানমন্ত্রীকে অবহিত করেছিলেন তিনি। তার ধারণার আদলে এখন দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ...
এমবাপের ৪ গোলে পিএসজির বড় জয়
৬১, ৬৬ ও ৬৯ মিনিটের মাথায় পরপর তিনটি গোল করে নান্দনিক এক হ্যাটট্রিক করেছেন ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপে। এর বাইরেও করেছেন আরেকটি গোল। এতে লিওর বিপক্ষে ৫-০ গোলের বড় জয় পেয়েছে পিএসজি। রবিবার রাতে ঘরের মাঠে শুরুতেই নেইমারের গোলে এগিয়ে যায় পিএসজি। নবম মিনিটে নেইমারের সফল স্পট কিকে এগিয়ে যায় তারা। এমবাপে ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় স্বাগতিকরা। প্রথমার্ধে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর