জাতীয় পার্টির (জাপা) ৩০০ আসনে চূড়ান্ত প্রার্থীদের নাম আগামী ২০ অক্টোবরের পর ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান এইচ এম এরশাদ। দুই দিনের সফরে রংপুরে গিয়ে আজ সোমবার বেলা সাড়ে ১১টায় নগরীর সেনপাড়ার ‘স্কাই ভিউ’ বাসভবনের নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। এরশাদ বলেন, ‘আমাদের ৩০০ প্রার্থী রেডি আছে। সেটা আমরা ঘোষণা করব ২০ ...
box
রাষ্ট্রপতির সই, ডিজিটাল নিরাপত্তা আইন কার্যকর
জাতীয় সংসদে সদ্য পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনে সই করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এর ফলে ডিজিটাল নিরাপত্তা আইনটি কার্যকর হলো। সোমবার রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এ তথ্য জানান। বিভিন্ন মহলের আপত্তি থাকা সত্ত্বেও গত ২৬ সেপ্টেম্বর সংসদে ডিজিটাল নিরাপত্তা আইনটি পাস হয়েছিল। এর বিভিন্ন ধারা নিয়ে আপত্তি জানিয়ে আসছিল সাংবাদিকদের বিভিন্ন সংগঠন।
মোহাম্মদপুর থেকে ১০ হাজার পিস ইয়াবা জব্দ, আটক ৩
রাজধানীর মোহাম্মদপুরের বসিলা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। রবিবার রাতে তাদের আটক করা হয়। র্যাব-১০ এ খবর নিশ্চিত করেছে। এছাড়াও মাদক বিক্রির ২ লাখ ৩০ হাজার টাকা জব্দ করা হয়েছে।
খাদ্য ভবন থেকে কর্মচারীদের ৩৮টি জাল সনদ জব্দ
ঢাকার খাদ্য ভবনে অভিযান চালিয়ে কর্মচারীদের ৩৮টি জাল সনদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার সকালে দুদকের সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে সংস্থার একটি দল আবদুল গণি রোডের খাদ্য ভবনে অভিযান চালায়। দুদক সূত্র জানায়, সংস্থার হটলাইনে অভিযোগ পেয়ে এই অভিযান চালানো হয়। জানা গেছে, কাল মঙ্গলবার খাদ্য বিভাগের কর্মচারীদের বিভাগীয় পদোন্নতির বৈঠকের তারিখ নির্ধারিত ছিল। অফিস ...
ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর সুনামিতে নিখোঁজ ৫০০০
ইন্দোনেশিয়ায় সুলাওয়েসি দ্বীপে ভূমিকম্প ও সুনামির এক সপ্তাহ পর প্রায় পাঁচ হাজার বাসিন্দা নিখোঁজ রয়েছে। এই ধ্বংসযজ্ঞে এখন পর্যন্ত এক হাজার ৯৪৪ জনের প্রাণহানির খবর নিশ্চিত করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, মৃতের সংখ্যা তিনগুণ হতে পারে বলে আশঙ্কা করছেন তারা। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুটোপো পুরোও নুগ্রোহো রোববার এএফপিকে বলেন, ‘পেটোবো ও বেলারোয়ার স্থানীয় প্রধানরা জানান যে, প্রায় পাঁচ হাজার ...
দুপুরে ঢাবির ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের প্রথম বর্ষ বিএফএ সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। আর এই ফলাফল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ওয়েবসাইট (http://admission.eis.du.ac. bd) এবং যে কোনো মোবাইল অপারেটর থেকে এসএমএসের মাধ্যমে জানতে পারবেন শিক্ষার্থীরা। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ সোমবার দুপুর ১টায় উপাচার্য অধ্যাপক ড. ...
বেনাপোলে স্বর্ণের বারসহ আটক ১
বেনাপোল চেকপোস্টে সাইফুল ইসলাম রাজিব (৩০) নামে এক পাসপোর্টধারী যাত্রীকে দু’টি স্বর্ণের বারসহ আটক করেছেন কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা। আজ ১১টার দিকে ওই যাত্রীর ব্যাগ তল্লাশি করে এই স্বর্ণের বার পাওয়া যায়। আটক রাজিব নারায়ণগঞ্জের রুপগঞ্জ এলাকার রাকিবুলের ছেলে। বেনাপোল কাস্টমস হাউজের সহকারী পরিচালক নিপুণ চাকমা বিষয়টি নিশ্চিত করে জানান, আটক হওয়া ব্যক্তির বিরুদ্ধে স্বর্ণপাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্টথানায় ...
ঈশ্বরগঞ্জে বিএনপির সাবেক এমপি শাহিন গ্রেপ্তার
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য শাহ নুরুল কবীর শাহিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার (৭ অক্টোবর) গভীর রাতে ঈশ্বরগঞ্জ উপজেলার কাঁনহাটি গ্রামে অবস্থিত নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে। গাড়ি ভাঙচুর ও সরকারি কাজে বাধা প্রদান মামলার পলাতক আসামি হিসেবে শাহিনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। স্থানীয় সূত্র জানায়, চলতি বছরের ...
মুন্সীগঞ্জে কারখানা ও গুদামে অগ্নিকাণ্ড
মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার কমলাঘাট এলাকার একটি প্লাস্টিক কারখানা, ডাল ও একটি কাঠের গুদাম ভস্মীভূত হয়েছে। রোববার মধ্যরাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্লাস্টিক কারখানায় আগুন লাগে। পরে তা পাশের ডাল ও কাঠের গুদামে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। স্থানীয়রা জানান, কমলাঘাট এলাকার একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগলে কারখানায় থাকা শ্রমিক ও ...
মিয়ানমার রাতারাতি মানচিত্র আংশিক সংশোধন করেছে
বাংলাদেশের তীব্র প্রতিবাদের পর রাতারাতি মিয়ানমার তাদের নতুন মানচিত্রের আংশিক সংশোধন করেছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনকে মিয়ানমার সরকার তাদের মানচিত্রে দেখানোর ঘটনায় দেশটির রাষ্ট্রদূতকে গতকাল রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে নিয়ে তীব্র প্রতিবাদ জানায় বাংলাদেশ। দ্বীপটির মালিকানা নিয়ে মিয়ানমারের মিথ্যাচারের কারণ সম্পর্কে দেশটির রাষ্ট্রদূত লুইন ওকের কাছে জানতে চায় বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর