মাসব্যাপী বিশেষ অভিযান চালিয়েও রাজধানীতে যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে পারেনি পুলিশ। এর কারণ হিসেবে চালক ও মালিকেরা বলছেন, অভিযানের মধ্যেও পুলিশের ঘুষ বন্ধ হয়নি, এর সঙ্গে আছে পরিবহন নেতাদের চাঁদাবাজি। তাঁরা ধরে নিয়েছেন, এভাবেই তাঁদের চলতে হবে। তবে ঢাকা মহানগর পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, একদিনে সবকিছু ঠিক হবে না। বিশৃঙ্খল অবস্থা থেকে উত্তরণে সময় দিতে হবে। গত ২৯ জুলাই ...
box
বিশ্বের ব্যয়বহুল ৫ সামরিক যান
বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল কিছু যানের মধ্যে শীর্ষস্থানে রয়েছে বিমানবাহী রণতরী, সাবমেরিন ও ব্যয়বহুল বিমান। দ্য রিচেস্ট’র প্রতিবেদন অনুযায়ী নিচে তুলে ধরা হলো তেমন ৫ টি ব্যয়বহুল সামরিক যানের তথ্য। ১. জেরাল্ড ফোর্ড মার্কিন যুক্তরাস্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড নির্মাণে ১৩ বিলিয়ন ডলার ব্যয় করা হয়েছে। এটি ১,১০৬ ফুট লম্বা। এটি রাডারে ধরা পড়ে না। দুটি রানওয়ে রয়েছে এর ওপরে। ...
ওয়ার্ল্ড স্টেটের ইন্টারনেট জরিপে এশিয়ায় ৫ম বাংলাদেশ
দেশে দ্রুত বাড়ছে ইন্টারনেট ব্যবহারকারী মানুষের সংখ্যা। এক্ষেত্রে ব্যবহারকারী জনসংখ্যার আকারের দিক থেকে এশিয়ায় পঞ্চম স্থানে বাংলাদেশ। রবিবার প্রকাশিত ইন্টারনেট ওয়ার্ল্ড স্টেটস নামক সংস্থ্যার জরিপে একথা জানানো হয়। জরিপে বলা হয়, ২০১৭ সালের ডিসেম্বরের হিসাব অনুযায়ী বর্তমানে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৮ কোটি ছাড়িয়ে গেছে। অথচ ২০০০ সালে এ সংখ্যা ছিল মাত্র এক লাখ। তালিকায় এশিয়ার সবচেয়ে বেশি ইন্টারনেট ব্যবকারীর ...
যে ম্যাচ দেখার অপেক্ষায় সবাই
আজ রাত ৯টা ৩০ মিনিটে মুখোমুখি হবে লিভারপুল ও ম্যানচেস্টার সিটি। এ ম্যাচকে অবশ্য ক্লপ ও গার্দিওলার ম্যাচ বলাই ভালো। আক্রমণের উল্টো পাশে রক্ষণ নয়, আক্রমণই ইয়ুর্গেন ক্লপের সঙ্গে মাশরাফি বিন মুর্তজার কখনো দেখা-সাক্ষাৎ হয়েছে বলে শোনা যায়নি। কিন্তু ভিন্ন দুটি খেলার দুই জগতের মানুষের কথার ধরনে কী আশ্চর্য মিল! ক্রিকেটারদের নিয়ে সদা উচ্চকিত এ দেশের মানুষকে সব সময়ই অন্য ...
নেতৃত্বের ভার নিতে প্রস্তুত মাহমুদুল্লাহ
ইনজুরির কারণে ঘরের মাঠে জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে পারবেন না সাকিব আল হাসান। বাংলাদেশের টেস্ট এবং টি২০ অধিনায়কের অনুপস্থিতিতে দলের নেতৃত্বের ভার পড়বে মাহমুদুল্লাহর কাঁধে। তামিম ইকবাল জিম্বাবুয়ে সিরিজে অনিশ্চিত থাকায় সেই দায়িত্বটা আরও ভারী হয়ে উঠবে। মুশফিককে নিয়েও আছে শঙ্কা। তবে মাহমুদুল্লাহ আত্মবিশ্বাসী। তিনি মনে করছেন, দলকে নেতৃত্ব দেওয়ার কাজটা তিনি ঠিকঠাক করতে পারবেন। সাকিবের অনুপস্থিতিতে স্পিন ...
ফের বাড়ছে গ্যাসের দাম
এই সপ্তাহের মধ্যেই আবারও বাড়ছে গ্যাসের দাম। আর এ ঘোষণা আসবে শিগগিরই। এর আওতায় পড়বে শিল্প-কারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও যানবাহন। তবে কতটা বাড়ানো হবে সে বিষয়ে এখনও জানানো হয়নি। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিষয়টি নিশ্চিত করেছে। তবে বাসাবাড়ি ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানগুলো এর আওতার বাইরে থাকবে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এনএলজি) খরচ মেটাতেই গ্যাসের দাম বাড়ানো হচ্ছে বলে জানা গেছে। এর ...
শাহবাগে কোটা বহালের দাবিতে আন্দোলন অব্যাহত
মন্ত্রিপরিষদের কোটা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডসহ কয়েকটি সংগঠনের সদস্যরা। আজ রোববার রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করছেন তাঁরা। একই সঙ্গে প্রতিবন্ধী কোটা বহাল রাখার দাবিতে একই স্থানে অবস্থান কর্মসূচি পালন করছেন প্রতিবন্ধীরা ও প্রতিবন্ধীদের কয়েকটি সংগঠন। প্রতিবন্ধীদের একজন বলেন, ‘আমরা এমনিতেই চাকরিতে সুবিধাবঞ্চিত। ...
লাইসেন্সবিহীন চালকের মুখে ইঞ্জিন অয়েল
সদ্য পাস হওয়া সড়ক পরিবহন আইনের প্রতিবাদে রাজধানীর যাত্রাবাড়ী-পোস্তগোলা সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে ট্রাক-লরি-কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন। শ্রমিকেরা সড়কে চলাচল করা গাড়ি থামিয়ে চালকদের লাইসেন্স পরীক্ষা করছেন। যেসব চালকের লাইসেন্স নেই, তাঁদের নাকে–মুখে পোড়া ইঞ্জিন অয়েল মেখে দিচ্ছেন তাঁরা। যাঁদের কাছে বৈধ লাইসেন্স পাওয়া যাচ্ছে, তাঁদের গাড়ি চালানো বন্ধ করে আন্দোলনে নামার জন্য বলপ্রয়োগ করা হচ্ছে। আজ রাজধানীর ...
রাতে কি থিম্পুতে বাংলাদেশের শিরোপা উৎসব?
গত আগস্টেই থিম্পুতে ভারতের কাছে সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলের শিরোপা খোয়ানোর হতাশা ভুলতে চায় অনূর্ধ্ব-১৮ মেয়েদের দল। আগের মাসেই ভুটানের মাটিতে স্বপ্নভঙ্গের বেদনায় পুড়েছিল বাংলাদেশের মেয়েরা। ১৮ আগস্ট সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলের ফাইনালে ভারতের কাছে হেরে যায় মারিয়া মান্দারা। মাঝে পেরিয়ে গেছে ৪৮ দিন। থিম্পুর সেই চাংলিমিথাং স্টেডিয়ামেই আজ আরেকটি ফাইনালে খেলবে বাংলাদেশ। এবার প্রথম সাফ অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। ...
সাগরে ভাসমান বস্তায় মিলল ৮ লাখ ইয়াবা
কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন সাগরে ভাসমান পাচঁটি বস্তার ভেতর থেকে ৮ লাখ ১০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে পুলিশ ও বিজিবি। এর মধ্যে পুলিশ চার বস্তায় ৬ লাখ ও বিজিবি এক বস্তায় ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করে। তবে ওই দু’অভিযানে কেউ আটক হয়নি। পুলিশ ও বিজিবির দাবি, সাগরে ইয়াবার বস্তা ফেলে পাচারকারীরা পালিয়েছে। ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর