১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৬:৩৪

box

খালেদা জিয়ার আগের চিকিৎসা বহাল রেখেছে মেডিকেল বোর্ড

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আজ কোনো স্বাস্থ্য পরীক্ষা করা হয়নি। তবে পুরনো মেডিকেল রিপোর্ট পর্যালোচনা করে আগের চিকিৎসা বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড। রোববার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক আবদুল্লাহ আল হারুন সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। তিনি জানান, খালেদা জিয়ার চিকিৎসার যাবতীয় কাগজপত্র পরীক্ষা করেছেন মেডিকেল বোর্ডের পাঁচ চিকিৎসক। এ সময় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. ...

সরকারি চাকরিতে বিশেষ নিয়োগ মানবে না ছাত্রসমাজ

সরকারি চাকরিতে বিশেষ নিয়োগ মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন কোটাসংস্কার আন্দোলনকারীরা। আজ রোববার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এক সংবাদ সম্মেলনে তারা এ কথা জানান। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। পরিষদের যুগ্ম-আহ্বায়ক ফারুখ হোসেইন বলেন, ‘আমরা সরকারের সকল সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখেছি। কিন্তু সম্প্রতি কোটা বাতিলের বিষয়ে যে পরিপত্র ...

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে আমরা উদ্বিগ্ন : মওদুদ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে আইনজীবী ও দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, আমরা দেশনেত্রী খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে উদ্বিগ্ন। আমরা হাসপাতালের পরিচালককে হাইকোর্টের নির্দেশনানুযায়ী চিকিৎসা দেয়ার জন্য আহ্বান জানিয়েছি। তিনি আরো বলেন, আমরা খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত বোর্ডে ফিজিওথেরাপিস্ট, গাইনোলজিস্ট রাখার জন্য হাসপাতালের পরিচালককে আহ্বান জানিয়েছি। তা ছাড়া নেত্রীর সার্বক্ষণিক খোঁজ নিতে ...

প্রতিবন্ধী কোটা বহালের দাবিতে শাহবাগে প্রতিবন্ধীদের অবস্থান

সরকারি চাকরিতে পাঁচ ভাগ প্রতিবন্ধী কোটা বহালের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন প্রতিবন্ধীরা। আজ দুপুর দেড়টার দিকে শাহবাগ মোড়ে বাংলাদেশ প্রতিবন্ধী শিক্ষার্থী ঐক্য পরিষদের ব্যানারে ২০ থেকে ২৫ জন শিক্ষার্থী অংশ এতে নেয়। পরিষদের আহ্বায়ক আলী হোসাইন বলেন, আমাদের পাঁচ শতাংশ কোটা পুনর্বহাল দাবি করছি। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কর্মসূচি পালন করে যাবো। এদিকে ...

রাজশাহীতে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

রাজশাহী মহানগর পুলিশের আওতাধীন কাটাখালী থানার চরক্ষিদিরপুর মধ্যচর এলাকায় গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আলমগীর হোসেন আলো (৪৫) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। শনিবার রাত পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন পুলিশের চার সদস্য। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম জানান, চরখিদিরপুর মধ্যচরে মাদক বেচাকেনা চলছে খবর পেয়ে শনিবার ...

মদিনায় অটোমান সাম্রাজ্যের রেলস্টেশনে

হজব্রত পালনের সময় আমরা তখন সৌদি আরবের মদিনায় অবস্থান করছিলাম। একদিন বিকেলে ঘুরতে যাওয়ার সুযোগ হলো ময়দান সালেহ এলাকার একটি ঐতিহাসিক রেলস্টেশন জাদুঘরে। প্রায় ১০০ বছর বন্ধ ছিল রেলস্টেশনটি। কয়েক বছর আগে বন্ধ স্টেশনটিকে জাদুঘরে রূপান্তর করা হয়েছে। এখন দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। সেদিন ভেতরে ঢুকেই মনে হলো, এ যেন একপ্রস্থ ইতিহাসের স্মারক। বিশাল জায়গাজুড়ে প্ল্যাটফর্ম। আঁকাবাঁকা রেললাইন চলে গেছে অনেকটা ...

সুইস ব্যাংকে তথ্য গোপন রাখার দিন শেষ

শেষ হলো সুইস ব্যাংকের গোপনীয়তার যুগ। অর্থ গোপনে গচ্ছিত রাখার জন্য অনেক ধনীরই পছন্দ সুইজারল্যান্ড। গ্রাহকের নাম-পরিচয় গোপন রাখতে কঠোর দেশটির ব্যাংকিং খাত। যে কারণে অবৈধ আয় ও কর ফাঁকি দিয়ে জমানো টাকা রাখা হয় সুইস ব্যাংকে। এর সমাপ্তি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এখন থেকে স্বয়ংক্রিয়ভাবেই বিভিন্ন দেশের কয়েক ডজন কর কর্তৃপক্ষের সঙ্গে গ্রাহকের তথ্য ভাগ করে নেবে সুইস ব্যাংক। কর ...

রোবট নিয়ে ভয়ও আছে আকর্ষণও আছে

রোবট নিয়ে মানুষের মধ্যে ভয় কাজ করছে। কৃত্রিম বুদ্ধির রোবট যদি মানুষের কাজের ক্ষেত্রগুলো দখল করে, তবে অনেকেই বেকার হয়ে পড়বে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, রোবট নিয়ে ভয়ের কিছু নেই। মানুষের পাশাপাশি কাজ করবে রোবট। মানুষের সাহায্যে এগিয়ে আসবে। এতে মানুষ আরও সৃজনশীল কাজের সময় পাবে। রোবট নিয়ে মানুষের ভয় তাড়ানোর কাজ করছে অনেক প্রতিষ্ঠান। তারা এমন আকর্ষণীয়ভাবে রোবট তৈরি করছে, ...

জাম খেয়ে শত শত পাখির মাতলামি

যুক্তরাষ্ট্রের মিনেসোটার গিলবার্ট অঞ্চলে তুলনামূলকভাবে পাখির সংখ্যাটা একটু বেশি। শহরের এই পাখি নিয়ে স্থানীয়দের মধ্যে ভালো ধারণা থাকলেও এবছর বেশ বিড়ম্বনায় রয়েছেন তারা। রাস্তায় গাড়ি নিয়ে বের হলেই গাড়ির সামনে এসে পড়ছে রবিন ও সিডার ওয়াক্সউইংস পাখিরা। মাতাল পাখিরা বেসামাল হয়ে গাড়ির সামনে এসে উড়ে পড়ছে। কখনোও বাড়ির দরজায় গিয়ে ধাক্কা খাচ্ছে, কখনো গাড়ির সামনের কাচে ধাক্কা খেয়ে মারা যাচ্ছে। ...

তিন প্রকল্পে ৪২০০ কোটি টাকা ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের উন্নয়নে তিন প্রকল্পে ৫১ কোটি ৫০ লাখ ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৪ হাজার ২০০ কোটি টাকা। সামুদ্রিক মৎস্য, যোগাযোগ ও বন উন্নয়নে এ অর্থ ব্যয় করা হবে। ইতিমধ্যেই বিশ্বব্যাংকের বোর্ড সভায় সহায়তা সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে। সংস্থার সদর দফতর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে শনিবার বোর্ড সভা অনুষ্ঠিত হয়। বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় থেকে পাঠানো ...