১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৬:৩৭

box

আফগানিস্তানে সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে এক নির্বাচনী সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৩ জন নিহত ও ৩০ জনেরও বেশি আহত হয়েছে। মঙ্গলবার দেশটির পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে এ ঘটনা ঘটেছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা; খবর বার্তা সংস্থা রয়টার্সের। নানগারহার প্রদেশের গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি অন্তত ১৩টি লাশ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন, কিন্তু মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে ...

মদের পাত্রে মিলল ৩০০ স্বর্ণমুদ্রা!

রকমারি ডেস্ক: ঠিক যেন ‘ছিল রুমাল, হয়ে গেল বিড়াল’! কবেকার একটা পরিত্যক্ত জারের ভিতর থেকে সন্ধান মিলল এমন সম্পদের। আন্তর্জাতিক সংবাদমাধ্যম লাইভসায়েন্সডটকম-এর এক প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি উত্তর ইতালির কোমোতে ঘটেছে। প্রাচীন গ্রিক শহর করিন্থে মিলেছে এমন গুপ্তধন। ইতালিয়ান মিনিস্ট্রি অব কালচারাল হেরিটেজ অ্যান্ড অ্যাক্টিভিটিসের পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে। প্রায় দেড় হাজার বছর আগের (পঞ্চম শতাব্দী) পরিত্যক্ত জারের ...

সিরাজগঞ্জে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ পৌরসভা এলাকায় গোলাম মোস্তফা ওরফে বোমা মোস্তফা (৪৫) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকাল ৯টার দিকে শহরের রানীগ্রাম বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গোলাম মোস্তফা সদরের ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি। তিনি রানিগ্রাম মধ্যপাড়া মহল্লার মৃত হাতেম আলীর ছেলে। সদর থানার ওসি মোহাম্মদ দাউদ জানান, প্রতিদিনের মতো ভোরে হাঁটতে বের হন গোলাম মোস্তফা। ...

প্রাথমিকের বই ছাপানো শেষ ১৪ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক: আগামী ১৪ ডিসেম্বরের আগেই শেষ হচ্ছে প্রাথমিকের বিনামূল্যে বিতরণের জন্য নতুন ১১ কোটি বই ছাপা ও বাইন্ডিংয়ের কাজ। ৩১ ডিসেম্বরের আগেই এসব বই পৌঁছে দেওয়া হবে দেশের প্রতিটি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে। নতুন বছরের প্রথম দিনেই সারাদেশে বই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হবে নতুন বই। সংসদ ভবনে মঙ্গলবার অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ...

এফডিসির উন্নয়নে ৩২৩ কোটি টাকার প্রকল্প

অর্থনৈতিক প্রতিবেদক: দেশের চলচ্চিত্রের সোনালি দিন আর নেই। সবই অতীত। বেহাল হয়ে পড়েছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা (বিএফডিসি)। ঢাকার চলচ্চিত্রের সেই ঝলমলে দিন ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য ৩২২ কোটি ৭০ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। মঙ্গলবার (২ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। ...

নেপালকে হারিয়ে গ্রুপ সেরা হয়ে সেমিতে মেয়েরা

ক্রীড়া ডেস্ক: মাস দেড়েক আগে ভুটানে সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপ খেলে গেছে মেয়েরা। এবার আবার ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপ খেলছে মেয়েরা। তবে এবার অনূর্ধ্ব-১৮ সাফের শিরোপা জয় মেয়েদের লক্ষ্য। আর তাতে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের বয়স ভিত্তিক দলের মেয়েরা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১৭-০ গোলে হারায় বাংলাদেশের অনূর্ধ্ব-১৮ মেয়ে দল। ওই জয়েই নিশ্চিত হয়ে যায় ...

দেরিতে ঘুম ও এর প্রতিকার

লাইফস্টাইল ডেস্ক: সারাদিনের কর্মব্যস্ত দিনশেষে রাতের ঘুম এনে দেয় প্রশান্তি। একটি পরিপূর্ণ রাতের ঘুম জোগায় পরবর্তী দিনের কর্মস্পৃহা। কিন্তু বর্তমান সময়ের প্রায় প্রতিটি মানুষের একটি বড় সমস্যা হলো ঘুম না হওয়া বা সঠিক সময়ে ঘুমাতে না পারা। আর এ সমস্যার কারণে সৃষ্টি হচ্ছে শারীরিক ও মানসিক নানা সমস্যার। তাই কর্মব্যস্ততা থাকা সত্ত্বেও প্রতিদিন ঘুমের রুটিন ঠিক রাখা একান্ত জরুরি। মেনে ...

পাটের ‘পলিথিন ব্যাগ’ আসছে বাজারে

অর্থনীতি ডেস্ক: আগামী ছয় থেকে নয় মাসের মধ্যে পাটের ‘পলিথিন ব্যাগ’ বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হবে। পরিবেশবান্ধব ও সাশ্রয়ী এই ব্যাগ দেখতে পলিথিনের মতোই। তবে এতে পলি-ইথিলিন ব্যবহার করা হয় না। পাটের আঁশ থেকে পচনশীল এই পলিমার ব্যাগের পরীক্ষামূলক উৎপাদন চলছে অনেক দিন ধরেই। পুরোপুরি বাণিজ্যিকভাবে উৎপাদনের লক্ষ্যে যুক্তরাজ্যের ফুটামুরা কেমিক্যালের সঙ্গে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) করেছে বাংলাদেশ সরকার। মঙ্গলবার চুক্তিতে ...

দেশে ১৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করে

তথ্যপ্রযুক্তি ডেস্ক: বাংলাদেশে ১৫-৬৫ বছর বয়সী নাগরিকদের ৪৫ শতাংশের হাতে উপযুক্ত ডিভাইস থাকলেও তাদের ১৩ শতাংশ ইন্টারনেট ব্যবহার করছেন। বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে এ হার ১৯ এবং পাকিস্তানে ১৭ শতাংশ। চীন ও মিয়ানমারে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা যথাক্রমে ২৬ ও ৩০ শতাংশ। উন্নয়নশীল রাষ্ট্রে মোবাইল ফোন এবং ইন্টারনেটের প্রাপ্যতা ও ব্যবহার নিয়ে একটি গবেষণায় এ চিত্র উঠে এসেছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ...

কৃষকদের মিছিলে পুলিশের বাধা, রণক্ষেত্র দিল্লি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে কৃষকদের বিক্ষোভে রণক্ষেত্রে পরিণত হয়েছে দিল্লি ও উত্তরপ্রদেশ সীমান্ত। গতকাল মঙ্গলবার সকাল থেকেই রণক্ষেত্র হয়ে ওঠে উত্তরপ্রদেশ থেকে দিল্লিতে প্রবেশের সবকয়টি সীমান্ত। ১৫ দফা দাবি নিয়ে রাজধানী দিল্লিতে প্রবেশ করার চেষ্টা করছেন প্রায় ৫০ হাজার কৃষক। পুলিশের জলকামান আর টিয়ার গ্যাসের সেলের আঘাতে ৩০ কৃষক আহত হয়েছেন। কৃষকদের মারা ইট-পাটকেলের আঘাতে আহত হয়েছেন পুলিশের সাত সদস্য। আন্দোলনকারীদের ...