১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ভোর ৫:৪৫

box

ডিজিটাল নিরাপত্তা আইন: বিরোধিতার ব্যাপারে সম্পাদক পরিষদের ব্যাখ্যা

নিজস্ব প্রতিবেদক: সংবাদমাধ্যমের প্রয়োজন ‘স্বাধীনতা’। ডিজিটাল নিরাপত্তা আইনের কেন্দ্রীয় বিষয় কেবলই ‘নিয়ন্ত্রণ’, সংবাদমাধ্যমের স্বাধীনতার প্রয়োজনীয়তা এতে পুরোপুরি উপেক্ষা করা হয়েছে। এটা ডিজিটাল নিরাপত্তা আইনের অন্যতম মৌলিক ত্রুটি। এর ফলে এ আইন সংবাদমাধ্যমের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। ডিজিটাল নিরাপত্তা আইনের একটা ভীতিকর দিক হলো, এতে পুলিশকে এমন অনিয়ন্ত্রিত ক্ষমতা দেওয়া হয়েছে, যার বলে একজন সাংবাদিক ভবিষ্যতে তথাকথিত কোনো অপরাধ করতে পারেন ...

তাবলিগ সম্পর্কে অবস্থান স্পষ্ট করতে আলেমদের জোড়

ধর্ম ডেস্ক: দিল্লির নিজামুদ্দিন মারকাজের আমির মাওলানা সাদ কান্ধলভির বিভ্রান্তিমূলক মন্তব্যের জেরে বিশ্বব্যাপী আলেম-ওলামাদের মাঝে দ্বীনি অস্থিরতা তৈরি হয়েছে। মাওলানা সাদ কান্ধলভিতে দাওয়াতে দ্বীনের পথে রুজু করতে দেওবন্দসহ বিশ্ব আলেম-ওলামাদের চেষ্টার কোনো ত্রুটি নেই। বাংলাদেশে মাওলানা সাদ সাহেবের অনুসরনের তাবলিগের কিছু লোক কাজ করে চলছে। তাবলিগ জামাতের দাওয়াতে দ্বীনের কাজকে গতিশীল ও তরান্বিত করতে ধর্মবিষয়ক মন্ত্রণালয় ৫টি নির্দেশনা দিয়ে একটি ...

জনসভার অনুমতি পেতে ডিএমপিতে বিএনপি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সোহারাওয়ার্দী উদ্যানে রোববার জনসভা করার অনুমতি চাইতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে গেছে বিএনপির দুই সদস্যের প্রতিনিধি দল। দলের চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শনিবার বেলা ১১টায় বিএনপির দুই সদস্যের প্রতিনিধি দল ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কাছে গেছেন। তারা রোববারের জনসভার বিষয়ে কথা বলবেন। প্রতিনিধি দলে প্রচার সম্পাদক শহীদ উদ্দিন ...

শুভক্ষণের অপেক্ষায় গ্রাজুয়েটরা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দশম সমাবর্তন আজ। বিশ্ববিদ্যালয় আচার্যর উপস্থিতি-অনুপস্থিতি নিয়ে অনিশ্চয়তার মধ্যে স্থগিত হওয়ার পর থেকে তারিখ ঘোষণার প্রায় ২ বছর পর পূর্ণতা পেতে যাচ্ছে এই আয়োজন। নিবন্ধনকৃত শিক্ষার্থীরা এরই মধ্যে ক্যাম্পাসে চলে এসেছেন। এখন অপেক্ষা কেবল রাষ্ট্রপতির। গ্রাজুয়েটরা সকাল থেকেই ক্যাম্পাসে আসতে শুরু করেছেন। অনেকেই বর্তমানে বিভিন্ন স্থানে কর্মরত থাকায় পুরোন বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে বহুদিন পর। এতে ...

বিয়ের দিনক্ষণ পাকা করলেন রণবীর-আলিয়া!

বিনোদন ডেস্ক: কারিনা, দীপিকা অবশেষে আলিয়াতে মগ্ন বলিউড লাভার বয় রণবীর কাপুর। মহেশ ভাট কন্যা আলিয়ার সঙ্গে রণবীরের প্রেম রসায়ন এই মুহূর্তে বলিউড ইন্ডাস্ট্রির মূল গুঞ্জনে পরিণত। শুক্রবার রণবীরের শুভ জন্মদিনে নিজে পরিবারের সঙ্গে আলিয়াকেও দেখা গেছে। রণবীরের জন্মদিনে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তার মা অভিনেত্রী নীতু সিং। ছবিতে রয়েছেন রণবীর, নীতু, আলিয়া এবং তার মা সোনি রাজদান। ...

টাঙ্গাইলে শপিং মলে ভয়াবহ আগুন

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের সাত্তার শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকাল সাড়ে ৮টায় টাঙ্গাইল পৌর এলাকার আকুরটাকুর পাড়ায় টাঙ্গাইল প্রেসক্লাবের দ্বিতীয় তলার এ শপিং মলটিতে আগুনের সূত্রপাত হয়। টাঙ্গাইল ও বাসাইল উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ৬টি ইউনিট সকাল সাড়ে ৮টা থেকে সোয়া ১০টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ...

এস কে সিনহার বই প্রকাশের পেছনে কারা তা খুঁজে বের করুন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার আত্মজীবনী প্রকাশের পেছনে কারা রয়েছে তা খুঁজে বের করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় শুক্রবার সকালে নিউইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে তিনি বলেন, ‘আমি এ ব্যাপারে জানি, কিন্তু আমি আপনাদের বলবো না। বরং আমি চাই এই বই প্রকাশের পেছনে কারা রয়েছে তা আপনারা ...

পানির মাধ্যমে চিকিৎসা

স্বাস্থ্য ডেস্ক: পানি ছাড়া জীবন একরকম অচল বলা যায়। এছাড়া প্রাকৃতি (natural) পানি ব্যবহারের মাধ্যমে চিকিৎসার একটা পদ্ধতি হল পানি চিকিৎসা। মেডিকেল পরিভাষায় বলে- watertherapy বা hydrotherapy. পানির মাধ্যমে যে চিকিৎসা তা হল পৃথিবীর সবচেয়ে আদিম চিকিৎসা। প্রাচীনকালে মানুষ রোগ আরোগ্যের চেষ্টায় সর্বপ্রথম পানিকেই ব্যবহার করতে শুরু করে। পানি চিকিৎসা সবচেয়ে সস্তা আর নিরাপদ। আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই আমরা বুঝি, ...

ফেসবুকে ৫ কোটি ব্যবহারকারীর নিরাপত্তায় ত্রুটি

তথ্যপ্রযুক্তি ডেস্ক: ফেসবুকে পাঁচ কোটি ব্যবহারকারীর নিরাপত্তায় ত্রুটি ধরা পড়েছে। হ্যাকাররা এসব ব্যবহারকারীর ত্রুটি দেখে যা পরে ফেসবুক কর্তৃপক্ষ জানতে পারে। তবে অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে কিনা তা জানার চেষ্টা চলছে। ফেসবুকের ‌’ভিউ অ্যাজ’ ফিচারের মাধ্যমে হ্যাকাররা এসব অ্যাকাউন্ট থেকে তথ্য চুরি করেছে বলে বিবিসির খবরে বলা হয়েছে। গত মঙ্গলবার ফেসবুক বিষয়টি টের পায় এবং সঙ্গে সঙ্গে তা পুলিশকে জানায়। ...

ঝিনাইদহে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে দু’দল ডাকাতের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ শফিউদ্দিন ওরফে মিনি নামে এক ডাকাত নিহত হয়েছে বলে পুলিশ দাবি করেছে। শুক্রবার (২৮ নেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। এসময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র, গুলি ও হাতবোমা। নিহত মিনি সদর উপজেলার চোরকোল গ্রামের মোবারেক মণ্ডলের ছেলে। মিনির নামে থানায় একটি হত্যাসহ পাঁচটি ডাকাতি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। ...