১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ভোর ৫:৪৪

box

তৃতীয়বার স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক: এর চেয়ে আর উত্তেজনা ছড়াতে পারে না কোনো ম্যাচ! পরতে পরতে ছড়িয়ে থাকল নাটক আর রোমাঞ্চ। কে হবে এবারের এশিয়া কাপের চ্যাম্পিয়ন, বাংলাদেশ না ভারত? অপেক্ষা করতে হলো চিত্রনাট্যের শেষ পর্যন্ত। অবশেষে শেষ হাসি হাসল টিম ইন্ডিয়া। চূড়ান্ত মহারণে টাইগারদের ৩ উইকেটে হারিয়ে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের মুকুট পরল রোহিত বাহিনী। এ নিয়ে সব মিলিয়ে ৭বার এশিয়ার রাজা হওয়ার ...

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের পালু শহরে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ৩০ জন নিহত হয়েছে। গতকাল শুক্রবার সমুদ্র উপকূলীয় ওই শহরটিতে সাত দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্পের পর সুনামি আঘাত হানে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অন্তত ৩০ জন মারা গেছে। তবে বিষয়টি সরকারি অন্য কোনো সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এখনো অনেকেই নিখোঁজ রয়েছে। মার্কিন ভূতাত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ...

ঢাকা দখল করতে এলে বিএনপিকে অচল করে দেব: কাদের

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপির উদ্দেশে বলেছেন, কোনো ধরনের অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে। তিনি বলেছেন, জনগণের কাছ থেকে সাড়া না পেয়ে, আন্দোলনে ব্যর্থ হয়ে যারা ঢাকা দখলের হুমকি দিচ্ছেন, জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ তাদেরই অচল করে দেবে। শুক্রবার রাজধানীর মতিঝিলের আরামবাগ বাফুফে মাঠে ...

ফাইনালে ২২৩ ভারতকে রানের লক্ষ্য দিল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক: বিনা উইকেটেই ১২০ রান। সেখান থেকে হঠাৎ বিপর্যয়। মিডল অর্ডারের দায়িত্বজ্ঞানহীনতায় ভালো শুরুটা জলাঞ্জলি দিয়েছে বাংলাদেশ। ১৫১ রানেই ৫ উইকেট হারানো দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে চেষ্টা করেন সেঞ্চুরিয়ান লিটন দাস। তার সে চেষ্টা বৃথা গেল বিতর্কিত এক আউটে। শেষ পর্যন্ত ৯ বল বাকি থাকতেই ২২২ রানে অলআউট মাশরাফি বিন মর্তুজার দল। ১১৭ বলে ১২ বাউন্ডারি আর ...

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ফরিদপুর প্রতিবেদক: ফরিদপুরের ভাঙ্গায় দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো দু’জন। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নওপাড়ার সড়ক দুর্ঘটনায় দুইজন ও শুক্রবার ভোর সাড়ে ৬টায় ঢাকা-মাওয়া মহাসড়কের কলাপাড়ার দুর্ঘটনায় একজন নিহত হন। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি শেখ মাহফুুজুর রহমান বলেন, বৃহস্পতিবার রাত আড়াউটার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নওপাড়া নামক স্থানে ফরিদপুর থেকে ছেড়ে ...

ইন্দোনেশিয়ায় ৭.৫ মাত্রার ভয়াবহ ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলে এবার আঘাত হেনেছে আরও বড় ভূমিকম্প। পালু শহরের অদূরে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প কাঁপিয়ে দেওয়ার পর এবার মধ্যাঞ্চলকে কাঁপিয়ে দিয়েছে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প। এর প্রেক্ষিতে ওই অঞ্চলে সুনামি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। এর আগে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে আঘাত হানা ৬.১ মাত্রার ভূমিকম্পে একজন নিহত, দশজন আহত এবং বেশকিছু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। দেশটির দুর্যোগ ...

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক: এশিয়া কাপের ফাইনালে টস জিতে বাংলাদেশ দলকে প্রথমে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। বুধবার অঘোষিত সেমিফাইনালে পাকিস্তানকে ৩৭ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ শিরোপার লড়াইয়ে ভারতের মুখোমুখি টাইগাররা। বাংলাদেশ দলকে নিয়ে সতর্ক ভারত। মাশরাফি বাহিনীকে মোটেই হালকাভাবে নিচ্ছে না রোহিত শর্মার নেতৃত্বাধীন দল। ভারতের ...

মাশরাফিরা মাঠে সাকিব হাসপাতালে, তামিম লন্ডনে

ক্রীড়া ডেস্ক: তাদের এখন কোথায় থাকার কথা আর তামিম ইকবাল ও সাকিব আল হাসান এখন আছেন কোথায়? সব কিছু ঠিক থাকলে এতক্ষণে টিম হোটেল থেকে টিম বাসে করে দলের সাথে দুবাই স্টেডিয়ামের ড্রেসিং রুমে না হয় মাঠে ওয়ার্মআপে থাকতেন তামিম ও সাকিব। কিন্তু হায়! ইনজুরির ভয়াল থাবায় দুজনই ছিটকে পড়েছেন মাঠের বাইরে। শুধু এশিয়া কাপের বাইরে ছিটকে পড়াই নয়। তামিম ...

সোহরাওয়ার্দীতে রোববার বিএনপির জনসভা হবে: মওদুদ

নিজস্ব প্রতিবেদক: আগামী রোববার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসভা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন। ‘বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে’ এ সভা অনুষ্ঠিত হয়। জাতীয় ঐক্য প্রক্রিয়ার বিষয়ে তিনি বলেন, ঐক্য ...

মেহেরপুরে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় চালক নিহত

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের রাজনগর নামক স্থানে গাছের সঙ্গে সিমেন্ট বোঝাই ট্রাকের ধাক্কায় চালক সুমন মৃধা (৪৪) নিহত হয়েছেন। শুক্রবার সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে। ট্রাক চালকের সহকারী শামীম হোসেন গুরুতর আহত হয়েছেন। নিহত ট্রাক চালক সুমন মৃধার বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার বিন্দারিয়া গ্রামে। বাড়াদি পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাবলু মিয়া বলেন, সিমেন্ট বোঝাই একটি ট্রাক মেহেরপুরের দিকে যাচ্ছিল। ...