নিজস্ব প্রতিবেদক: দেশের আরও ২৫টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এর আগে গত সোমবার ৪৩টি বিদ্যালয়কে সরকারি করা হয়। এ নিয়ে দেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয় হলো ৫৯৯টি। যেসব উপজেলায় সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ নেই, সেসব উপজেলায় একটি করে মাধ্যমিক বিদ্যালয় এবং একটি করে কলেজকে সরকারি করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় ...
box
জাতীয় ঐক্যের ভবিষ্যৎ অন্ধকার : নৌমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: জাতীয় ঐক্য জগাখিচুড়ি ধরনের, এর ভবিষ্যৎ অন্ধকার বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। আজ বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর সাংবাদিক কল্যাণ সমিতির নবগঠিত কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন। শাজাহান খান বলেন, ‘ঐক্যের একটি আদর্শিক ভিত্তি থাকতে হয়। কিন্তু জাতীয় ঐক্যের নেতাদের কোনো আদর্শিক ভিত্তি নেই। এই ঐক্য হলো জগাখিচুড়ি ধরনের ঐক্য, এর ...
বঙ্গোপসাগরে ‘টেস্ট ফায়ারিংয়ের’ সময় নৌবাহিনীর ২ সদস্য নিহত
চট্টগ্রাম প্রতিবেদক: বঙ্গোপসাগরে নৌবাহিনীর প্রশিক্ষণ চলাকালে টেস্ট ফায়ারিংয়ের সময় ‘দুর্ঘটনায়’ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুঘর্টনার বিষয়টি নিশ্চিত করে আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আলমগীর হোসেন জানান, বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে নৌবাহিনীর নৌযান বিএনএস তিতাস নিয়ে প্রশিক্ষণ চলাকালে এ ঘটনা ঘটে। তিনি বলেন, প্রশিক্ষণের সময় মিস ফায়ারিংয়ের কারণে এ হতাহতের ...
বিএনপির কর্মসূচি নিয়ে উদ্বেগ নেই, তবে সতর্কতা রয়েছে : কাদের
নিজস্ব প্রতিবেদক: বিএনপির কর্মসূচি নিয়ে আওয়ামী লীগের মধ্যে কোনো উদ্বেগ নেই, তবে সতর্কতা রয়েছে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের এক যৌথসভায় তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘আমরা ক্ষমতাসীন দল, আমাদের ভরা কলসি, ভরা কলসি ...
যেন এক পিশাচিনী, ভক্ষণ করেছেন ৩০ জন মানুষের মাংস!
রকমারি ডেস্ক: স্বজাতিকে ভোগ করার প্রবণতা নিয়ে বহু দিন ধরে ব্যাপক গবেষণা চালিয়েছেন বিজ্ঞানীরা। প্রাণীজগতে এমন উদাহরণ দেখা যায়। কিন্তু মানুষের ক্ষেত্রে ‘ক্যানিবালিজম’ এক রোমহর্ষক বিষয়। ইতিহাসে এমন বেশ কিছু উদাহরণ রয়েছে যখন একজন মানুষ অন্য মানুষকে ভক্ষণের অভ্যাস গড়ে তোলে। এখানে তেমনই এক ভয়ংকর নারীর গল্প উঠে এসেছে এখানে। ৪৩ বছর বয়স নাটালিয়া বাকশিভার। ধারণা করা হচ্ছে, এই নারী ...
শেয়ারবাজারে আবার বড় দরপতন
অর্থনীতি ডেস্ক: দুই কার্যদিবস কিছুটা ঊর্ধ্বমুখী থাকার পর বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্য সূচকের বড় পতন হয়েছে। মূল্য সূচক পতনের পাশাপাশি কমেছে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম। ডিএসইতে লেনদেনে অংশ নেয়া মাত্র ৭৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। দাম কমার তালিকায় স্থান করে নিয়েছে ...
দুই বছরে ‘ছোট তারকা’
বিনোদন ডেস্ক: শাকিব খান-অপু বিশ্বাসের সন্তান আব্রাম খান জয়। যাকে প্রকাশ্যে এনেই দ্বন্দ্বে জড়িয়ে পড়েন এই জুটি। এক সময় সম্পর্কের অবনতি ও পরে বিচ্ছেদ। শাকিব খান চাননি বিয়ে ও সন্তান জন্মদানের বিষয়টি সামনে আসুক। তবে সন্তানের জন্য শাকিবের রয়েছে অসীম ভালোবাসা। আব্রাম খান জয় সকলের পছন্দের। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন জয়। দেখতে দেখতে ২ বছর পূর্ণ করেছে। আজ ...
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড
আদালত প্রতিবেদক: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বাকাকুড়া গ্রামের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের পর হত্যার দায়ে তিন যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের এক লাখ টাকা জরিমানার আদেশ দেন আদালত। বৃহস্পতিবার দুপুরে শেরপুর শিশু আদালতের বিচারক মো. আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলো- ঝিনাইগাতী বাকাকুড়া গ্রামের ফজল হকের ছেলে আমানুল্লাহ (২৩), হাবিবুর রহমানের ছেলে নূরে আলম (২৮) ও মৃত ...
কানাডার সম্মানসূচক নাগরিকত্ব হারাচ্ছেন সু চি
আন্তর্জাতিক ডেস্ক: একের পর এক সম্মাননা হারাচ্ছেন মিয়ানমারের ডি ফ্যাক্টো নেত্রী অং সান সু চি। এর আগেও তাকে দেয়া বহু পুরস্কার প্রত্যাহার করে নেয়া হয়েছে। এবার তাকে দেয়া কানাডার সম্মানসূচক নাগরিকত্ব বাতিল করার বিষয়ে আলোচনা হচ্ছে। এ বিষয়টি কানাডার পার্লামেন্টে উত্থাপন করা হবে এবং আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা ...
শনিবার রাজধানীতে সমাবেশের অনুমতি পায়নি বিএনপি
নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে শনিবার সমাবেশের অনুমতি পায়নি বিএনপি। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. শাহাবুদ্দিন কোরেশি বৃহস্পতিবার বিকেলে এতথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে শনিবার সোহরাওয়ার্দী উদ্যান বা নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতির আবেদন করা হয়েছিল। কিন্তু সার্বিক বিবেচনায় ওইদিন সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। শাহাবুদ্দিন কোরেশি বলেন, একটি সমাবেশের অনুমতি দিতে হলে পারপার্শ্বিক অনেক ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর