১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৮:১৯

box

আ. লীগের অবস্থা মালদ্বীপের চেয়ে কঠিন হবে : বদরুদ্দীন উমর

নিজস্ব প্রতিবেদক: ‘আওয়ামী লীগের অবস্থা মালদ্বীপের চেয়ে কঠিন হবে’ বলে মন্তব্য করেছেন জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ বদরুদ্দীন উমর। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। বদরুদ্দীন উমর বলেন, ‘যে পরিস্থিতির উদ্ভব হয়েছে, এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচন হলেও আওয়ামী লীগের অবস্থা মালদ্বীপের চেয়ে কঠিন হবে। তারা আরও ...

সোনারগাঁওয়ে ঘুরতে গিয়ে লাশ হলেন দুই বন্ধু

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দুই যুবকের গলাকাটা ও রশিতে ঝুলানো লাশ উদ্ধার করেছে পুলিশ। এদের দুজনই বন্ধু এবং তারা নীলফামারী থেকে সোনারগাঁওয়ে বেড়াতে এসেছিলেন বলে জানিয়েছে পুলিশ । বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সোনারগাঁওয়ের সোনাপুর কলাবাগান এলাকার একটি মেস থেকে দু’জনের লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন বাড়ির মালিক হাসিনা বেগম ও নিহতদের আত্মীয় বাদশা মিয়া। নিহত ...

টিভিতে আটকে আছে শতকোটি টাকা

বিনোদন ডেস্ক: টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ দাবি করেছে, বাংলাদেশের বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলের কাছে বিভিন্ন প্রযোজকদের ১০০ কোটি টাকারও বেশি বকেয়া জমেছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় বকেয়া আদায়ের দাবিতে ঢাকা রিপোটার্স ইউনিটিতে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রযোজকদের সংগঠন টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব)। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ছিলেন সংগঠনের সভাপতি মামুনুর রশীদ ও সাধারণ সম্পাদক ...

শেখ হাসিনা ফের প্রধানমন্ত্রী হবেন, আশা রাষ্ট্রপ্রধানদের

নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন রাষ্ট্র প্রধান ও আন্তর্জাতিক সংস্থাসমূহের প্রধানগণ বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচনে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গঠন করবেন বলে দৃঢ় আশা প্রকাশ করেছেন। তারা নিউ ইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিভিন্ন সময় পৃথক বৈঠকে এই আশাবাদ ব্যক্ত করেন। খবর বাসসের বৈঠকের পর সাংবাদিকেদের ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক বলেন, ‘সার্বিকভাবে সকলেই আশা প্রকাশ করেছেন যে, ...

মাওনা ও চন্দ্রা রুটে ১৩ বিআরটিসি বাস চালু

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে মাওনা ও চন্দ্রা রুটে বিআরটিসি বাস সার্ভিস চালু হয়েছে। এ দুই রুটে আপাতত ১৩টি বাস বরাদ্দ দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় আনুষ্ঠানিকভাবে এ সার্ভিসের উদ্বোধন করেন গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর ও জেলা পুলিশ সুপার শামসুন্নাহার। গাজীপুরে বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউটের ডিজিএম (ট্রেনিং) প্রকৌশলী ফাতেমা বেগম জানান, যাত্রীদের চলাচলের সুবিধার্থে গাজীপুর ...

পরকীয়া অপরাধ নয় : ভারতীয় সুপ্রিম কোর্ট

আন্তর্জাতিক ডেস্ক: পরকীয়া ডিভোর্সের একটি কারণ হতে পারে, কিন্তু কখনও ফৌজদারি অপরাধ হতে পারে না বলে জানিয়েছেন ভারতের সর্বোচ্চ আদালত। পরকীয়া মামলায় ঐতিহাসিক রায় দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে ৫ সদস্যের বেঞ্চ ভারতীয় দণ্ডবিধির ৪৯৭ ধারাকে অসাংবিধানিক ঘোষণা করেন বলে জানিয়েছে এনডিটিভি। সুপ্রিম কোর্ট জানিয়েছে, পরকীয়া ডিভোর্সের একটি কারণ হতে পারে, কিন্তু কখনও ফৌজদারি ...

প্রাথমিকে শিক্ষক নিয়োগে আসছে ৫ পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিয়োগ বিধিমালায় বড় পরিবর্তন আসছে। নিয়োগপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, বয়সসহ নানা ক্ষেত্রে পরিবর্তনের বিধান রেখে নতুন নিয়োগ বিধিমালার খসড়া প্রণয়ন করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)। ৩০ সেপ্টেম্বর সচিব কমিটিতে এ নিয়োগ বিধিমালা অনুমোদনের জন্য তোলা হবে বলে জানা গেছে। সূত্র জানায়, নতুন বিধিমালায় বড় আকারে পাঁচটি পরিবর্তন আসছে। ২০১৩ সালের নিয়োগ ...

ডায়াবেটিস ঠেকাবে যেসব খাবার

স্বাস্থ্য ডেস্ক: শরীরে অগ্ন্যাশয় যদি যথার্থ ইনসুলিন তৈরি করতে না পারে অথবা শরীরে ইনসুলিনের সঠিক কাজ ব্যাহত হয় তাহলে সেটাকে ডায়াবেটিস বলা হয়। এ রোগে আক্রান্ত রোগীদের ঘন ঘন প্রস্রাব হয়; অধিক তৃষ্ণার্ত অনুভব করে এবং বার বার মুখ শুকিয়ে যায়। আক্রান্তরা অতিশয় দুর্বলতা, সার্বক্ষণিক ক্ষুধা, স্বল্প সময়ে দেহের ওজন হ্রাস, চোখে ঝাপসা দেখাসহ নানান সমস্যায় ভোগে। ডায়াবেটিস নির্দিষ্ট মাত্রার ...

কার্গো ভ্যানের ধাক্কায় নভোএয়ারের উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারের একটি উড়োজাহাজকে ধাক্কা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি কার্গো ভ্যান। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বিমানবন্দরের বে-১২–তে এ ঘটনা ঘটে। উড়োজাহাজটি বিমানবন্দরের রানওয়েসংলগ্ন এলাকায় নির্ধারিত স্থানে দাঁড়িয়ে ছিল। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি কার্গো ভ্যান বে এরিয়া দিয়ে যাওয়ার সময় ওই উড়োজাহাজে আঘাত লাগে। এতে উড়োজাহাজটি ক্ষতিগ্রস্ত হয় এবং আপাতত উড্ডয়ন বন্ধ রয়েছে। ...

বাহুবলে পুলিশকে লক্ষ্য করে ককটেল ফাটাল দুর্বৃত্ত, ৬ বোমা উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে পুলিশকে লক্ষ্য করে একটি ককটেল ফাটিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ছয়টি ককটেল ও ছয়টি পেট্রলবোমা উদ্ধার করেছে পুলিশ। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়ন পরিষদসংলগ্ন একটি নির্মাণাধীন ভবনের সামনে খোলা জায়গা থেকে ওই বোমাগুলো উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, দিবাগত রাতে একদল পুলিশ উপজেলার মিরপুর বাজার এলাকায় ...