নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, ‘আমি বাড়ি ছাড়ব না। এটা আমার এবং মালিকের বিষয়। এটা সরকারের কোনো বিষয় নয়।’ রবিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কার্যালয়ের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। গুলশান-২ নম্বর সেকশনের ১৫৯ নম্বর প্লটের বাড়িটি নিয়ে আপিল বিভাগের দেয়া রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনটি খারিজ হয়ে যাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। ...
box
৫ জানুয়ারির নির্বাচনের পুনরাবৃত্তি হতে দেয়া হবে না: মির্জা আলমগীর
নিজস্ব প্রতিবেদক: ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো একদলীয় নির্বাচন বাংলাদেশে আর হতে দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুরে একটি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। আমরা উদারপন্থী রাজনৈতিক দল। আমরা নির্বাচন করেই রাষ্ট্রপরিচালনায় যেতে চাই। কিন্তু সেই নির্বাচন হতে হবে অবশ্যই সকলের কাছে গ্রহণযোগ্য। সেই নির্বাচনে যাতে ...
কুমিল্লায় ভুয়া ম্যাজিস্ট্রেটসহ ৪ প্রতারক আটক
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় ভুয়া নারী ম্যাজিস্ট্রেটসহ ৪ প্রতারককে আটক করেছে পুলিশ। রোববার বেলা ১২টার দিকে জেলার বুড়িচং উপজেলার নিমসার বাজার থেকে বুড়িচং থানা পুলিশ তাদের আটক করে। আটকরা হলেন, ভুয়া ম্যাজিস্ট্রেট মরিয়ম বেগম (৩২), ভুয়া ডিবি পরিদর্শক লিকন চন্দ্র ঘোষ (৩৪), ভুয়া সাংবাদিক ও পেশকার আবু ফয়েজ (২৯) ও গাড়িচালক শেখ ফরিদ (৩৫)। তাদের সকলের বাড়ি জেলার দাউদকান্দি উপজেলার মাইজপাড়া ...
ঈদে গরুর মাংসের দাম ৭শ ছাড়াতে পারে
নিজস্ব প্রতিবেদক: সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না গরুর মাংস। এর মধ্যে আরো একধাপ গরুর মাংসের দাম বৃদ্ধি পাওয়ার কথা জানিয়েছে মাংস ব্যবসায়ীরা। ২৬ রোজার পর গরুর মাংসের দাম বৃদ্ধি পাবে বলে জানান তারা। গাবতলী গরুর হাটে অতিরিক্ত খাজনা আদায় এবং বাজারে চলমান মাংসের অতিরিক্ত দাম বন্ধে প্রশাসনের নজরদারি না থাকায় গরুর মাংসের দাম আরো একধাপ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা প্রকাশ ...
লাউ খেলে ওজন কমবে
স্বাস্থ্য ডেস্ক: কিডনি থেকে লিভার, হার্ট থেকে স্কিন, এসব কিছুর জন্য উপকারে আসতে পারে লাউ। গরমে সুস্থ থাকতে খাবারের তালিকায় রাখতে পারেন লাউ। কারণ স্বাস্থ্যের উপকারিতার ক্ষেত্রে কোনও বিকল্প নেই লাউয়ের। লাউ এর স্বাস্থ্য উপকারিতাকে উপেক্ষা করার কোন উপায় নেই। কারণ লাউ এ প্রচুর পরিমাণে পানি থাকার পাশাপাশি এতে রয়েছে ফাইবার, ভিটামিন ও গুরুত্বপূর্ণ খনিজ উপাদান। আজ আমরা জানবো এই ...
নব্য জেএমবির ৩ সদস্য আটক
নিজস্ব প্রতিবেদক: নব্য জেএমবির সন্দেহভাজন তিন সদস্যকে আটক করার কথা জানিয়েছে পুলিশে কাউন্টার টেরোরিজম ইউনিট। ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, শনিবার রাতে সাভার ও লক্ষ্মীপুর থেকে তাদের আটক করা হয়। আটকদের নাম-পরিচয় না জানালেও তারা সাভারের একটি বিস্ফোরক মামলার সন্দেহভাজন বলে মাসুদুর রহমানের ভাষ্য। তিনি বলেন, পরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। দৈনিক দেশজনতা/ ...
মাছের বরফে লাচ্ছি-ফালুদা
নিজস্ব প্রতিবেদক: খাবারের দোকানের কমতি নেই পুরো রাজধানী জুড়ে। আর যখন প্রশ্নটা গরমকে টেক্কা দেয়ার, তখন তো ফালুদা এবং কোল্ড কফিই ভরসা। সামান্য তৃপ্তি পেতে রাজধানীবাসী ভিড় জমায় নামজাদা লাচ্ছি, ফালুদা আর কোল্ড কফির দোকান গুলোতে। আবার নিম্নবিত্তরা পছন্দ করে, রাস্তার পাশের কুলফি আইসক্রিম কিংবা শরবত। কিন্তু গরমে তৃপ্তি পেলেও অনেকেই পরতে হচ্ছে স্বাস্থ্য ঝুঁকিতে। লাচ্ছি, ফালুদা আর কোল্ড কফির ...
ইমরান-খুশি কবিরের বিরুদ্ধে আরেকটি মামলা
নিজস্ব প্রতিবেদক: ইমরান এইচ সরকার, খুশি কবিরসহ গণজাগরণ মঞ্চের দেড় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে আরেকটি মানহানি মামলা হয়েছে। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদের মিছিল থেকে শেখ হাসিনার বিরুদ্ধে ‘আপত্তিকর’ স্লোগান দেওয়ার অভিযোগে এ মামলা করেছেন ঢাকার চকবাজার এলাকার বাসিন্দা হাজী মোহাম্মদ বাদল। রোববার বাদী ঢাকার মুখ্য মহানগর হাকিম এসএম মাসুদুজ্জামানের কোর্টে এ মামলা করেন। বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ ...
লন্ডন হামলার পর ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে অনিশ্চয়তা
নিজস্ব প্রতিবেদক: আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফির রোববারের খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যে এ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় বার্মিংহ্যামের অ্যাজবাস্টনে। কিন্তু যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে সিরিজ সন্ত্রাসীর হামলার পর এ ম্যাচ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। কারণ, লন্ডন হামলার পর ভারতীয় দল যে হোটেলে অবস্থান করছে, সেটিতে তালা ঝুলিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। খবর এনডিটিভি’র। ...
নেত্রকোনায় টর্নেডোয় ৮ গ্রাম লণ্ডভণ্ড, ৫০০ ঘর বিধ্বস্ত
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার আটপাড়া উপজেলায় শনিবার দুপুরে টর্নেডোয় ৮টি গ্রাম লণ্ডভণ্ড হয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে স্কুল-কলেজসহ ৫ শতাধিক কাঁচা-আধা পাকা বাড়ি-ঘর। ঝড়ের সময় গাছ ভেঙে পড়লে চাপা পড়ে আহত হয়েছেন এক বৃদ্ধা। আটপাড়া উপজেলা ভূমি কর্মকর্তা হেলেনা পারভীন জানান, উপজেলার তেলিগাতী, বিজয়পুর, সাসনকান্দিসহ ৮টি গ্রামের ঘরবাড়ি, গাছপালা বিধ্বস্ত হয়েছে। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করার আশ্বাস দেন। ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর