নিজস্ব প্রতিবেদক: রাজধানীর চামেলীবাগে স্ত্রীসহ পুলিশের পরিদর্শক মাহফুজুর রহমান হত্যা মামলায় তাঁদের মেয়ে ঐশী রহমানকে মৃত্যুদণ্ড পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন উচ্চ আদালত। আজ সোমবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ে এই আদেশ দেন। দৈনিক দেশজনতা /এমএম
box
টাইগারদের টিকে থাকার লড়াই আজ
অনলাইন ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে ৩শ’ রান করেও হেরেছেন টাইগাররা। তাই ‘এ’ গ্রুপে কোনো পয়েন্ট ছাড়া ৪র্থ স্থানে অবস্থান করছে মাশরাফিরা। দ্বিতীয় ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ দল অস্ট্রেলিয়া। সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩০ মিনিটে খেলাটি শুরু হবে ওভালে। গত ৬ বছরে অস্ট্রেলিয়ার সঙ্গে কোন ওয়ানডে খেলেনি বাংলাদেশ। এখন পর্যন্ত ১৯ ওয়ানডেতে দেখা মিলেছে মাত্র একটি জয়। সেটিও প্রায় ১২ বছর আগে ২০০৫ ...
মহাকাশে ন্যানো স্যাটেলাইট পাঠালো বাংলাদেশ
দৈনিক দেশজনতা ডেস্ক: মহাকাশে ন্যানো স্যাটেলাইট পাঠিয়েছে বাংলাদেশ। মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্স আর মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার সিআরএস-১১ অভিযানের মাধ্যমে এটি পাঠানো হয়। গতকাল রোববার দিনটি ছিলো বাংলাদেশের ইতিহাসে সাফল্যের এক মাইলফলক। ওই দিন মধ্যরাত ৩টা ৭ মিনিটে একটি কার্গো রকেট মহাকাশে রওনা হয় বাংলাদেশের বানানো প্রথম ন্যানো স্যাটেলাইট। ন্যানো স্যাটেলাইটটি তৈরির ৩ কারিগর হচ্ছেন রায়হানা শামস্ ইসলাম, আবদুল্লাহ ...
আজ বিশ্ব পরিবেশ দিবস
দৈনিক দেশজনতা ডেস্ক: বিশ্ব পরিবেশ দিবস সোমবার (৫ জুন)। পরিবেশ দূষণের হাত থেকে এ ধরিত্রীকে বাঁচানোর অঙ্গীকার নিয়ে প্রতিবছর ৫ জুন দিবসটি পালিত হয়ে আসছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে- ‘বন্যপ্রাণী ও পরিবেশ, বাঁচায় প্রকৃতি বাঁচায় দেশ’। ১৯৭২ সালে জাতিসংঘের মানবিক পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) উদ্যোগে প্রতিবছর সারা বিশ্বের ১০০টিরও বেশি দেশে এ ...
একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির প্রথম তালিকা প্রকাশ
অনলাইন ডেস্ক: একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তিতে মনোনীতদের প্রথম তালিকা প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি। রবিবার রাত ১২টা ১ মিনিটে এই তালিকা প্রকাশ করা হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক আশফাকুস সালেহীন বলেন, প্রথম তালিকায় ১২ লাখ ৪৯ হাজার ৮৪৮ জনকে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মনোনীত করা হয়েছে। মনোনীতদের তালিকা কলেজে ভর্তির সরকারি ওয়েবসাইট থেকে পাওয়া যাবে। এছাড়া মোবাইলে এসএমএস ...
বিশিষ্ট নাগরিকদের সম্মানে বেগম খালেদা জিয়ার ইফতার ও দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আমন্ত্রণে পেশাজীবী নেতৃবৃন্দ ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সন্ধ্যায় বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতারের ২০ মিনিট আগে খালেদা জিয়া মাহফিলস্থলে উপস্থিত হন। এসময় দলটির স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টাগণ, বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ ও বিশিষ্ট নাগরিকগণ উপস্থিত ছিলেন। দৈনিক দেশজনতা/এন আর
মেডিকেলে পরের বছর ভর্তি পরীক্ষা দিলে নম্বর কাটা!
নিজস্ব প্রতিবেদক: দ্বিতীয়বার মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত নম্বর থেকে তাদের অন্তত পাঁচ নম্বর কাটা যাচ্ছে। গত বছর উত্তীর্ণদের সবার ক্ষেত্রেই এমন ঘটবে। গত বছর যারা এইচএসসি পাস করে এরই মধ্যে সরকারি কলেজে ভর্তি হয়েছে তারা যদি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা দেয়, তাদের নম্বর কাটা যাবে আরো বেশি। এইচএসসির মূল নম্বর থেকে তাদের কাটা যাবে ৭ দশমিক ৫ ...
লুটপাটের ভর্তুকি দিতে জনগণের ওপর বাড়তি করের বোঝা: মির্জা আলমগীর
নিজস্ব প্রতিবেদক: রোববার রাজধানীতে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ব্যাংক লুটপাট করে এখন সেখানে ভর্তুকি দিয়ে জনগণের ওপর বাড়তি করের বোঝা চাপানো হচ্ছে। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এই আলোচনা সভার আয়োজন করে। সভায় আমারদেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, বিএনপির যুগ্ম মহাসিচব হাবিব উন নবী খান সোহেল, ...
বাজেট পোশাক শিল্পবান্ধব নয়: বিজিএমইএ
নিজস্ব প্রতিবেদক: ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ‘পোশাক শিল্পবান্ধব নয়’ বলে অভিযোগ করেন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান। বাজেটে পোশাক শিল্প মালিকদের ‘ন্যায্য দাবি রক্ষা হয়নি’ বলেও অভিযোগ করেছে পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। রবিবার কারওয়ান বাজারে সম্মেলন কক্ষে বাজেট নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে পোশাক শিল্পের বিভিন্ন প্রতিকূলতার তথ্য তুলে ধরে সিদ্দিকুর রহমান এ খাতের উৎসে কর দুই বছরের জন্য ...
ফের ৫ জানুয়ারির নির্বাচন হলে পতাকাও হাতছাড়া যাবে’: মাহমুদুর রহমান
নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনার নেতৃত্বে দেশে ৫ জানুয়ারির মতো আর কোনও প্রহসনের নির্বাচন হলে দেশ থেকে বাংলাদেশের পতাকাও হাতছাড়া হয়ে যাবে বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। রবিবার (০৪ জুন) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল এ আলোচনা সভার আয়োজন ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর